Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল:অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

    April 12, 2026

    শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন

    April 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আগারগাঁও থেকে ফার্মগেটে আওয়ামী লীগের সহস্রাধিক কর্মীর বিক্ষোভ মিছিল: সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন
    Politics

    আগারগাঁও থেকে ফার্মগেটে আওয়ামী লীগের সহস্রাধিক কর্মীর বিক্ষোভ মিছিল: সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গ্রেপ্তার, নিপীড়ন আর মবের ভয় জয় করেই ক্রমে বড় হচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মিছিল করেছে।  ১লা নভেম্বর, শনিবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে ফার্মগেট অভিমুখে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

    এর আগে শুক্রবার ঢাকাজুড়ে অনুষ্ঠিত ৪০টি বিক্ষোভ মিছিলের পরদিনই রাজধানীর রাজপথ আবারও কাঁপল “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “হটাও ইউনুস, বাঁচাও দেশ” শ্লোগানে।

    শনিবার দুপুর একটার পর থেকেই আগারগাঁও মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন ও লাল–সবুজ পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।

    মিছিলটি অগ্রসর হয় বিজয় স্মরণী হয়ে ফার্মগেটের দিকে। পথে তরুণ প্রজন্ম, ব্যবসায়ী ও সাধারণ মানুষ মিছিলকে করতালি দিয়ে স্বাগত জানান। অনেকেই “জয় বাংলা” শ্লোগানে অংশ নেন।

    মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের এক নেতাকর্মী বলেন, “আমাদের গ্রেপ্তার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তবুও ভয় পাই না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী—তাই ভয় নয়, হাসিমুখে কারাবরণ আমাদের গৌরব।”

    ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেল বলেন, “বিএনপি–জামায়াতের পরিকল্পিত মব, পুলিশের দমন—কিছুই আমাদের দমাতে পারছে না। প্রতিদিন মিছিল বড় হচ্ছে, মানুষ এখন রাজপথে নেমে আওয়াজ তুলছে।”

    রাজধানীর আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত দীর্ঘ এই মিছিলে ‘অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ’ ও ‘নেতাকর্মীদের নির্যাতনের অবসান’-এর দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলের আশেপাশে সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাহস বাড়াচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

    ভোলা জেলা আওয়ামী লীগের এক কর্মী সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থনের কথা জানিয়ে বলেন, ‘মিছিল শেষ করে বাসে উঠলাম তখন সামনে যেতেই পুলিশ চেক করতেছে। বাসে আমরা ৮ জন মিছিলকারী ছিলাম। পুলিশ চেকিং দেখে চিন্তায় পড়ে যাই। তাৎক্ষণিক এক বেসরকারি চাকরিজীবী ভাই বললো বিচলিত হবেন না, আমি আছি আপনারা চুপ করে বাসে বসে থাকেন’।

    তিনি আরও বলেন, ‘সেই চাকরিজীবী ভাই তার ছোট বাচ্চাকে নিয়ে পুলিশের সামনে গিয়ে দাঁড়ায়, পুলিশকে বলে ভাই আপনারা বাস কেন থামালেন, পুলিশ বললো বাসের ভিতর মিছিলের ছেলেরা আছে। সেই চাকরিজীবী ভাই উত্তর দিলো এখানে কোন মিছিলের ছেলেরা নাই। আপনারা বাস যেতে দেন আমার ছোট বাচ্চাকে ডাক্তার দেখাতে হবে। পুলিশ ও চাকরিজীবী ভাই বহু কথা কাটাকাটির পর বাস ছেড়ে দেয়’।

    ‘বাসের কন্ডাক্টর আমাদের থেকে বাস ভাড়া নেয়নি’, বলে জানান আওয়ামী লীগের এ কর্মী। পুলিশের হাত থেকে রক্ষা করার জন্যে বাসশ্রমিক ও সাধারণ যাত্রীদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনূসের আমন্ত্রণ ছাড়াই ‘গুরুত্বপূর্ণ বৈঠকে’ যমুনায় তিন বাহিনীর প্রধান
    Next Article নিজ বাড়ির ছাদে খুন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক
    JoyBangla Editor

    Related Posts

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল:অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

    April 12, 2026

    শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন

    April 12, 2026

    নিষেধাজ্ঞা আদতে  আওয়ামীলীগের শক্তি বাড়িয়ে দিচ্ছে, ২৫ মিলিয়ন ‘আমিই আওয়ামীলীগ’

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    আওয়ামীলীগের কার্য্যকলাপ নিষিদ্ধ ও শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে হাউজ অফ কমনসের সম্মুখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

    April 9, 2026

     “আমিই_আওয়ামীলীগ”: সোশ্যাল মিডিয়ায় ঝড়, “কালো আইন” বিরোধী ডিজিটাল ক্যাম্পেইন শুরু

    April 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    By JoyBangla EditorApril 12, 20260

    রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন…

    চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল:অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

    April 12, 2026

    শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন

    April 12, 2026

    কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: পুলিশের উপস্থিতিতেই আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট

    April 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    আওয়ামীলীগের কার্য্যকলাপ নিষিদ্ধ ও শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে হাউজ অফ কমনসের সম্মুখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

    April 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.