Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে: আগামী দিনের রাজনীতিতে ‘গুরুতর প্রভাব’ ফেলবে’
    International

    শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে: আগামী দিনের রাজনীতিতে ‘গুরুতর প্রভাব’ ফেলবে’

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 17, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    এ রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে ‘গুরুতর প্রভাব’ ফেলবে বলে মত বিশ্লেষকদের।

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজার রায় বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যমই গুরুত্ব দিয়ে ছেপেছে।

    আওয়ামী লীগের এ নেতা মানবতাবিরোধী যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন কেউ কেউ তারও বিস্তারিত প্রকাশ করেছে।

    অনেক গণমাধ্যম আদালতের বিচারকাজ নিয়ে হাসিনার অসন্তুষ্টি ও আপত্তির কথা উল্লেখ করেছে। মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘রায় আগে থেকে ঠিক করা’ বলে তার মন্তব্যের কথাও আছে কোথাও কোথাও।

    বাংলাদেশের অনেক গণমাধ্যমের মতো বিবিসি, ডয়েচে ভেলে ও আল জাজিরা সোমবার সকাল থেকেই তাদের অনলাইন ভার্সনে হাসিনার রায় নিয়ে লাইভে ছিল।

    ‘এক্স বাংলাদেশ লিডার শেখ হাসিনা সেনটেন্সড টু ডেথ ওভার ব্রুটাল প্রোটেস্ট ক্র্যাকডাউন’ শিরোনামের প্রতিবেদনে তারা এ রায়ের এ দিনকে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে। রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলা শেখ হাসিনার প্রতিক্রিয়াও ছেপেছে তারা।

    আল জাজিরায় ‘বাংলাদেশ’স হাসিনা সেনটেন্সড টু ডেথ ফর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি’ শিরোনামের প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অভিযোগের বিস্তারিত আছে। এ রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে ‘গুরুতর প্রভাব’ ফেলবে বলেও মনে করছে তারা।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশজুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

    রায়ের আগে হাসিনার ছেলের জয়ের এক বিশেষ সাক্ষাৎকারও ছাপায় তারা। যেখানে বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে সহিংসতা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারিও এসেছে তার কাছ থেকে।

    গত বছরের গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতে হওয়া বিচারে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা এসেছে রুশ গণমাধ্যম আরটি’র খবরেও। রায়ের আগে ধানমন্ডি ৩২ নাম্বার অভিমুখে আওয়ামীলীগ বিরোধীদের বিক্ষোভের কথাও জানিয়েছে তারা।

    জুলাই হত্যা: ‘মানবতাবিরোধী অপরাধে’ শেখ হাসিনার মৃত্যুদণ্ড

    ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনে হাসিনার পাশাপাশি মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতিক্রিয়াও ছেপেছে। যেখানে তিনি বলেছেন, যে আদালত তাদের সাজা দিয়েছে সেটি ‘অবৈধ ও অসাংবিধানিক’।

    ভারতে থাকা কামাল বলেছেন, নয়া দিল্লি এই রায়কে মোটেও গুরুত্ব দেবে না বলেই তার বিশ্বাস; এবং এই কারণে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিক থেকে আসা যে কোনো চাপ প্রতিহত করবে।

    গত বছরের বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যুক্তি দেন, নিজেদের বাঁচাতেই আইন শৃঙ্খলা বাহিনী সেসব অস্ত্র ব্যবহার করেছে, এবং সেক্ষেত্রে তারা কোনো অন্যায় করেনি।

    প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে হাসিনাকে দোষী সাব্যস্ত করে বিচারক গোলাম মর্তুজা মজুমদারের দেওয়া টেলিভিশনে সম্প্রচারিত রায়ের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে।

    এ রায়ের ফলে বাংলাদেশের ‘রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে’ বলে তাদেরকে বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিন। তিনি হাসিনার বিচার প্রক্রিয়ার ত্রুটির সমালোচনাও করেছেন।

    হাসিনার রায় ঘিরে গত কয়েকদিন ধরে ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে পেট্রল বোমা নিক্ষেপসহ নানা ধরনের সহিংসতার খবরে এএফপির প্রতিবেদনে উদ্বেগও জানানো হয়েছে। বলা হয়েছে, এই রায় বাংলাদেশের রাজনৈতিক সঙ্কটকে গভীর করতে পারে।

    হাসিনা-কামাল-মামুন: কোন অপরাধে কার কী সাজা

    ১৫ বছর দোর্দণ্ড প্রতাপে শাসন করার পর ক্ষমতাচ্যুত হাসিনার মৃত্যুদণ্ডের খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। তারা রায়ের আগে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদারের খবর যেমন দিয়েছে, তেমনি রায়ের পর ভারত থেকে পাঠানো শেখ হাসিনার প্রতিক্রিয়াও ছেপেছে।

    ফেব্রুয়ারির ‘আসন্ন নির্বাচনের’ আগে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যমগুলোও। ডন, জিও নিউজের মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলোতে তারা মামলার টাইমলাইন, অভিযোগের নানান দিকও তুলে ধরেছে।

    শেখ হাসিনার রায়ের খবর ছেপেছে সিএনএন-ও। তাদের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে, ‘বাংলাদেশ’স আউস্টেড লিডার শেখ হাসিনা সেনটেন্সড টু ডেথ আফটার ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি কনভিকশন’।

    তারা শেখ হাসিনার রাজনীতিক জীবনের নানান দিক, বাবা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের মৃত্যুর পর ভারতে থাকা, সেখান থেকে ফের বাংলাদেশে ফেরা এবং পরবর্তীতে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ঘটনাবহুল জীবনের কথাও প্রতিবেদনে লিখেছে।

    হাসিনাকে প্রত্যার্পনে ভারতে আবার চিঠি লিখবো: আইন উপদেষ্টা

    এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস, হিন্দুসহ ভারতের সব সংবাদমাধ্যমে সোমবারের রায়ের খবর এসেছে। তারা রায়ের আগে-পরে শেখ হাসিনার প্রতিক্রিয়া এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত কতটুকু বাধ্য তা নিয়েও নানান মন্তব্য ও খবর প্রকাশ করেছে।

    নেপালের কাঠমান্ডু পোস্ট, শ্রীলঙ্কার ডেইলি মিররসহ প্রতিবেশী সব দেশের প্রায় সব গণমাধ্যমেই প্রথম কোনো বাংলাদেশি সরকারপ্রধানের মৃত্যুদণ্ডের খবর গুরুত্ব পেয়েছে। অনেক প্রতিবেদনে বিশ্ষেজ্ঞদের মতও ছাপা হয়েছে, যাদের অনেকে বাংলাদেশে সামনের দিনগুলোর অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআইসিটির দেওয়া রায় প্রসঙ্গে শেখ হাসিনার বিবৃতি
    Next Article তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ও কর্মসূচী
    JoyBangla Editor

    Related Posts

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    September 23, 2026

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.