Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জামায়াতের দূর্গ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: পুড়ে মারা গেলো ৭ বছরের আয়েশা
    Politics

    জামায়াতের দূর্গ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: পুড়ে মারা গেলো ৭ বছরের আয়েশা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লক্ষ্মীপুর, ২০ ডিসেম্বর ২০২৫: বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী পাল্টাপাল্টিতে রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে ফের নৃশংস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

    এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে তার ৭ বছরের কন্যাশিশু আয়েশা। গুরুতর দগ্ধ হয়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার দুই কন্যা বিথি আক্তার এবং স্মৃতি আক্তার।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সপরিবারে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিশু আয়েশা ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।

    অগ্নিদগ্ধ বেলাল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই কন্যা বিথি ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে।

    ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘গভীর রাতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে এক নিরীহ শিশু মারা গেল এবং তিনজন গুরুতর আহত হলেন। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

    নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন, তিনপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে লক্ষ্মীপুর থেকে। দুদিন আগে লক্ষ্মীপুরের রামগঞ্জে বেসরকারি টেলিভিশনের নির্বাচনি টকশোতে প্রার্থীকে প্রশ্ন করা নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এর আগে ১৫ই ডিসেম্বর লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর উঠান বৈঠকে বিএনপি নেতার বাঁধাদানের খবর পাওয়া গিয়েছিল। এইসকল পাল্টাপাল্টি হামলা সংঘর্ষের রেশ ধরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন এলাকাবাসী।

    লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত এক শিশুর মরদেহ এবং তিনজন দগ্ধকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত চলছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

    এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠলেও পুলিশ এখনো কোনো গ্রেফতার করেনি। লক্ষ্মীপুরে রাজনৈতিক সহিংসতার এই ঘটনা স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রথম আলো-ডেইলি স্টারে হামলা এবং সাংবাদিক হত্যায় উদ্বিগ্ন ডিইউজে, গ্রেপ্তারের দাবি
    Next Article অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ
    JoyBangla Editor

    Related Posts

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.