Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের
    Sports

    আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 5, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের জনপ্রিয় তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে সরকার। এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

    সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন আইপিএল মৌসুমে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এ ধরনের সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট বা গ্রহণযোগ্য কারণ দৃশ্যমান নয়। ফলে এই পদক্ষেপ বাংলাদেশের সাধারণ মানুষকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। জনস্বার্থ বিবেচনায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।

    গত কয়েক দিন ধরেই মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। এ সময় ভারতের কয়েকটি উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠী তাকে বাদ দেওয়ার দাবিতে প্রকাশ্য আন্দোলন ও বিক্ষোভে নামে। সেই ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। পরে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, মুস্তাফিজ আর তাদের দলের সদস্য নন।

    এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত দুই দেশের ক্রীড়া ও সম্প্রচার অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টি এখন শুধু ক্রিকেট নয়, বরং কূটনৈতিক ও জনমতের প্রশ্নেও রূপ নিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা
    Next Article প্রতিবাদের আহ্বান মাদুরো পুত্রের
    JoyBangla Editor

    Related Posts

    শিরোপা হারিয়েও পাচ্ছেন বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

    July 20, 2026

    বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

    July 19, 2026

    এশিয়ান হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    July 19, 2026

    বিশ্বকাপ ফাইনাল আজ রোববার, টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

    July 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.