Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে দলের কেউ ভোটকেন্দ্রে যেন না যায়, ‘নিশ্চিত করতে’ শেখ হাসিনার নির্দেশনা
    Politics

    আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে দলের কেউ ভোটকেন্দ্রে যেন না যায়, ‘নিশ্চিত করতে’ শেখ হাসিনার নির্দেশনা

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 5, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন ভোটকেন্দ্রে না যায়—এটি ‘নিশ্চিত’ করতে সাবেক ছাত্রলীগ নেতাদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

    তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের মধ্যেও ভোটকেন্দ্রে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

    রোববার বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।

    শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনে বিশ্বাস করে এবং কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি।

    তিনি বলেন, “আওয়ামী লীগ ১৩টি নির্বাচনের মাধ্যমে ৯টিতে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে।”

    বঙ্গবন্ধু কন্যা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কে দিয়েছে এবং বলেন, “ইউনূস আসুক নির্বাচনে, আমাদের হারাক।”

    সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কাউকে অনুসরণ না করে জনগণের শক্তি নিয়েই পথ চলতে হবে। তিনি রাজধানী থেকে ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ চালানোর নির্দেশ দেন।

    তিনি বলেন, “কোথায় কী কী নির্যাতন করা হয়েছে, কলকারখানা থেকে কৃষিখামার—সব তথ্য সংগ্রহ করতে হবে।”

    ছাত্রলীগ কর্মীদের হত্যা-নির্যাতন, সাংগাঠনিক প্রতিরোধের নির্দেশনা

    ভাষণে শেখ হাসিনা বলেন, ইউনূস সরকারের শাসনামলে ছাত্রলীগের হাজারো কর্মী নিহত হয়েছেন।

    তাঁর ভাষায়, “ফ্যাসিস্ট ইউনূস হাজার হাজার ছাত্রলীগ কর্মীকে বিনা অপরাধে জেলে রেখেছে। হাজার হাজার ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে। ছাত্রলীগের কর্মীদের বাড়িতে না পেলে তার বাবা–মা–চাচাকে হত্যা করেছে।”

    তিনি এসব ঘটনাকে “চিন্তার বাইরে জঘন্য” বলে উল্লেখ করেন।

    শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানা হবে না। ছাত্রদের মাঝে বার্তা পৌঁছাতে হবে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের চেতনায় নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।

    তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা এসেছে ছাত্রলীগের হাত ধরে, বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন।”

    শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ কর্মীদের হত্যা ও নির্যাতনের তথ্য আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে।

    তিনি বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংসে যারা জড়িত এবং মুক্তিযোদ্ধাদের অপমান করেছে—তাদের তথ্য সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে বিচার নিশ্চিত করা যায়।

    মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের মুক্তির দাবি

    ভাষণে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্ত করতে হবে।

    তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের শোবার জায়গা নেই এবং যশোরসহ বিভিন্ন কারাগার ধারণক্ষমতার বাইরে বন্দিতে ভরে গেছে।

    আওয়ামী লীগ সভাপতি বলেন, অনেক ছাত্রলীগ কর্মীর শিক্ষাগত সনদ কেড়ে নেওয়া হয়েছে। যাদের সনদ নেওয়া হয়েছে তাদের তথ্য সংরক্ষণ করে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা নিতে হবে।

    এ প্রসঙ্গে তিনি পাকিস্তান আমলের উদাহরণ টেনে বলেন, “ডিগ্রি কাড়তে পারে, বিদ্যা কাড়তে পারে না।”

    শেখ হাসিনা বলেন, “বিএনপি আমলে হাওয়া ভবন থেকে তালিকা আসত। এখন তালিকা আসে ইউনূস সেন্টার থেকে, জামায়াতের কাছ থেকে। কিন্তু সাধারণ মানুষ চাকরি পায় না।”

    তিনি আরও বলেন, মাদ্রাসায় শতভাগ পাশ হলেও স্কুলে পাশের হার কম—এর কারণ খুঁজে বের করতে হবে।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘ফ্যাসিস্ট ইউনূস শাসনামলে’ হাজারো ছাত্রলীগ কর্মীর হত্যা-নির্যাতনে ক্ষোভ প্রকাশ শেখ হাসিনার
    Next Article শুভ জন্মদিন ছাত্রলীগ: বাঙালি জাতির সংগ্রাম, স্বাধীনতা, দেশ গঠন আর প্রগতির অবিচ্ছেদ্য অংশ
    JoyBangla Editor

    Related Posts

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026

    ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

    May 7, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.