Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘ফ্যাসিস্ট ইউনূস শাসনামলে’ হাজারো ছাত্রলীগ কর্মীর হত্যা-নির্যাতনে ক্ষোভ প্রকাশ শেখ হাসিনার
    Politics

     ‘ফ্যাসিস্ট ইউনূস শাসনামলে’ হাজারো ছাত্রলীগ কর্মীর হত্যা-নির্যাতনে ক্ষোভ প্রকাশ শেখ হাসিনার

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 5, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অন্তর্বর্তী সরকারের শাসনামলে ছাত্রলীগের শতাধিক কর্মী নিহত হয়েছেন এবং অনেক ক্ষেত্রে ছাত্রলীগ কর্মীদের বাড়িতে না পেয়ে তাদের বাবা–মা ও স্বজনদের হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন।

    রোববার বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে আন্দোলন–সংগ্রামে নিহত ছাত্রলীগ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

    শেখ হাসিনা বলেন, “ফ্যাসিস্ট ইউনূস হাজার হাজার ছাত্রলীগ কর্মীকে বিনা অপরাধে জেলে রেখেছে। শতাধিক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে। ছাত্রলীগের কর্মীদের বাড়িতে না পেলে তার বাবা–মা–চাচাকে হত্যা করেছে। এরকম জঘন্য হতে পারে—এটা আমাদের চিন্তারও বাইরে ছিল।”

    তিনি দাবি করেন, একটি “মেটিকুলাস ডিজাইনের” মাধ্যমে ক্ষমতা দখল করে ইউনূস সরকার নিজের স্বার্থ রক্ষা করছে, অথচ দেশের মানুষ নিজের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও নিরাপদ নয়।

    শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ কর্মীদের হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে।

    তাঁর ভাষায়, “হাজারো ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে, বাড়িতে না পেলে বাবা–মা–চাচাকে হত্যা করেছে—এই তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিকভাবে জানাতে হবে।”

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংসে যারা জড়িত এবং মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে—তাদের তথ্য সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলার মাটিতে তাদের বিচার করা যায়।

    সাবেক ছাত্রলীগ নেতাদের প্রতি নির্দেশনা

    সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কাউকে অনুসরণ না করে জনগণের শক্তি নিয়েই পথ চলতে হবে।

    তিনি বলেন, বুদ্ধিজীবী থেকে শুরু করে পাহাড়, তৃণমূল, কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের মধ্যে চেতনা জাগ্রত করতে হবে।

    তিনি অভিযোগ করেন, শিক্ষকদের ছাত্রদের দিয়ে অপমান করা হয়েছে, প্রধান বিচারপতিকেও অপমান করা হয়েছে। এসব ঘটনা তুলে ধরে জনমত গঠনের আহ্বান জানান তিনি।

    শেখ হাসিনা বলেন, সাবেক ছাত্রলীগ নেতাদের অভিজ্ঞতা রয়েছে এবং তাদের দায়িত্ব নিতে হবে। রাজধানী থেকে ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ চালিয়ে নির্যাতন ও ধ্বংসযজ্ঞের তথ্য সংগ্রহ করতে হবে বলে তিনি নির্দেশ দেন।

    শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি নিশ্চিত করতে হবে।

    তিনি অভিযোগ করেন, অনেক ছাত্রলীগ কর্মীর শিক্ষাগত সনদ কেড়ে নেওয়া হয়েছে।

    এ বিষয়ে পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাকিস্তান আমলেও আইয়ুব খান, মোনায়েম খান ডিগ্রি কেড়ে নিয়েছিল। আমার মা বলতেন—ডিগ্রি কাড়তে পারে, বিদ্যা কাড়তে পারে না।”

    নিয়োগ, শিক্ষা ও নির্বাচন প্রসঙ্গে

    শেখ হাসিনা বলেন, “বিএনপি আমলে হাওয়া ভবন থেকে তালিকা আসত। এখন তালিকা আসে ইউনূস সেন্টার থেকে, জামায়াতের কাছ থেকে। কিন্তু সাধারণ মানুষ চাকরি পায় না।”

    তিনি আরও বলেন, এখন দেখা যাচ্ছে মাদ্রাসায় শতভাগ পাশ হলেও স্কুলে পাশের হার কম—এর কারণ অনুসন্ধানের আহ্বান জানান তিনি।

    নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনে বিশ্বাস করে এবং কখনো নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করেনি।

    তিনি বলেন, “আওয়ামী লীগ ১৩টি নির্বাচনের মাধ্যমে ৯টিতে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। জনগণ আওয়ামী লীগকে চায়।”

    তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কে দিয়েছে এবং বলেন, “ইউনূস আসুক নির্বাচনে, আমাদের হারাক।”

    শেখ হাসিনা অভিযোগ করেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের মুক্তি দেওয়া হয়েছে, অথচ ছাত্রলীগ কর্মীদের জেলে ভরা হয়েছে।

    তিনি বলেন, দেশের কারাগারগুলোতে বন্দিদের শোবার জায়গা নেই, যশোরসহ বিভিন্ন কারাগারে ধারণক্ষমতার বাইরে বন্দি রাখা হয়েছে।

    ভোট ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আহ্বান

    শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের কেউ ভোটকেন্দ্রে যাবে না।

    সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, এসব পরিস্থিতিতে কেউ যেন ভোটকেন্দ্রে না যায়—এটা নিশ্চিত করতে সাবেক ছাত্রলীগ নেতাদের ভূমিকা রাখতে হবে।

    তিনি আরও বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানা হবে না। ছাত্রদের মধ্যে বার্তা পৌঁছাতে হবে, সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে হবে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের চেতনায় নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি’: মোস্তাফিজ বিতর্কে ভারতের সমালোচনায় শশী থারুর
    Next Article আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে দলের কেউ ভোটকেন্দ্রে যেন না যায়, ‘নিশ্চিত করতে’ শেখ হাসিনার নির্দেশনা
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026

    ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.