Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লাতিন অঞ্চলে মার্কিন হুমকির বিরুদ্ধে প্রতিরোধের ডাক কিউবার!!!
    International

    লাতিন অঞ্চলে মার্কিন হুমকির বিরুদ্ধে প্রতিরোধের ডাক কিউবার!!!

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 6, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও অস্তিত্বের হুমকি’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে কিউবা।

    ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে এই আহ্বান জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ।

    সোমবার (৫ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি’ জানিয়েছে, ‘কমিউনিটি অব লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস’

    লাতিন অঞ্চলে মার্কিন হুমকির বিরুদ্ধে কিউবার প্রতিরোধের ডাক!!

    (সেলাক)-এর এক জরুরি শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রদ্রিগেজ বলেন—যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু কোনো একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এই হুমকি রাজনৈতিক বা আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে—এটি আমাদের সবার অস্তিত্বের প্রশ্ন।’

    রদ্রিগেজ বলেন, ‘লাতিন আমেরিকা কোনো বিতর্কিত ভূখণ্ড নয়, এটি কারও সম্পত্তিও নয়। এই অঞ্চল শুধু তার জনগণের সার্বভৌমত্বের অধিকারভুক্ত।’

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার তেল শিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার বক্তব্যকে উপনিবেশবাদী মানসিকতার প্রতিফলন বলেও উল্লেখ করেন রদ্রিগেজ।

    কিউবার পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করেন। সোমবার তাঁদের সাধারণ কয়েদির বেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে হাজির করা হয় এবং মাদক পাচার ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।

    তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং কারাকাস সরকার এই আটককে ‘অপহরণ’ বলে অভিহিত করে তাঁদের মুক্তির দাবি জানিয়েছে।

    রদ্রিগেজ সেলাক-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইনের ওপর বলপ্রয়োগ ও বর্বরতা যেন প্রাধান্য না পায়, সেই বিষয়ে এই অঞ্চলভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি, এই আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবিও তোলেন তিনি।

    এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় তাদের ৩২ জন যোদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল ৫ ও ৬ জানুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

    উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিরাপত্তা রক্ষায় কিউবান সেনা নিযুক্ত ছিল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleধর্মব্যবসায়ীদের হাতে বাংলাদেশ : যখন জামায়াত হয় ইসলামের ঠিকাদার
    Next Article যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ‘অস্ত্র হাতে নিতে’ প্রস্তুত কলম্বিয়ার প্রেসিডেন্ট!!
    JoyBangla Editor

    Related Posts

    ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে

    May 10, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

    May 9, 2026

    সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.