Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জামিনের নিশ্চয়তা পেয়েই কি ১৩ বছর পালিয়ে থাকা বাচ্চু রাজাকারের আত্মসমর্পণ?
    Politics

    জামিনের নিশ্চয়তা পেয়েই কি ১৩ বছর পালিয়ে থাকা বাচ্চু রাজাকারের আত্মসমর্পণ?

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 21, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া প্রথম মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ফরিদপুরের জামায়াতে ইসলামী’র নেতা আবুল কালাম আজাদ ‍যিনি ‘বাচ্চু রাজাকার’ নামে কুখ্যাত তিনি ১৩ বছর পলাতক থাকার পর অবশেষে আত্মসমর্পণের আবেদন করেছেন।

    বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বাচ্চু রাজাকার নিজে সশরীরে হাজির হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আত্মসমর্পণের আবেদন দাখিল করেন। আবেদন জমা দিয়েই তিনি ট্রাইব্যুনাল থেকে বের হয়ে যান।

    ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান উপস্থিত না থাকায় তার আত্মসমর্পণের আবেদনটি শুনানির আওতায় আসেনি।

    গত বছরের অক্টোবরে দেশে ফিরে বাচ্চু রাজাকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার মৃত্যুদণ্ডাদেশ স্থগিতের আবেদন করেন। সরকার তার সাজা এক বছরের জন্য স্থগিত দেয়, যার মেয়াদ আগামী ২২ অক্টোবর শেষ হবে।

    এর আগেই তিনি আত্মসমর্পণের আবেদন করলেন—যা নিয়ে প্রশ্ন উঠেছে: সাজা স্থগিত বা জামিনের নিশ্চয়তা পাওয়ার পরই কি তিনি আত্মসমর্পণ করলেন?

    পাকিস্থান থেকে ফিরে আসার খবরঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু রাজাকার পাকিস্তান থেকে ফিরলেন ঢাকায়, কেশাগ্র স্পর্শ করেনি কেউ

    এটিএম আজহারের খালাসের রায় আবারও আলোচনায়

    সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ড পাওয়া আরেক যুদ্ধাপরাধ মামলার আসামি—জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম—সুপ্রিম কোর্টের রায়ে সব অভিযোগ থেকে খালাস পেয়ে মুক্তি পান। ২০১৪ সালে যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, পরে ২০২৫ সালে আপিল বিভাগ সেই রায় বাতিল করে তাকে মুক্তি দেয়। যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত একজন আসামির এই মুক্তি জনমতে এবং রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দেয়।

    এই প্রেক্ষাপটেই অনেকের প্রশ্ন—দীর্ঘদিন পলাতক থাকা বাচ্চু রাজাকারের হঠাৎ আত্মসমর্পণের সিদ্ধান্তে কি আদালতের সাম্প্রতিক রায়গুলোর কোনো প্রভাব আছে?

    ২০১১ সালে বিচার শুরু হওয়ার পরই বাচ্চু রাজাকার ভারত হয়ে পাকিস্তানে পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল‑২ তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

    তার বিরুদ্ধে আনীত আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হয়েছে, যার মধ্যে রয়েছে—১৪ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, নয়জনকে অপহরণ, ১০ জনকে আটক রাখা, পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপদ্মা সেতু: শেখ হাসিনার উদ্বোধনের ৪৩ মাস, তিন হাজার কোটি টাকা আয়
    Next Article আওয়ামীলীগকে ছাড়া নির্বাচন সফল হবে না, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন জয়
    JoyBangla Editor

    Related Posts

    রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

    August 13, 2026

    জননেত্রী শেখ হাসিনা লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন তার বাংলা অনুবাদ

    August 12, 2026

    উপমহাদেশের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরাম

    August 12, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.