Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
    Sports

    বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 24, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানাল, ছোট সংস্করণের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে যেতে হবে ভারতেই; এই মর্মে সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। তাতেও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বিসিবি। সংস্থাটি জানিয়েছে, কোনোভাবেই ভারতে দল পাঠানো হবে না।

    মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো খেলার আবেদন করে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। এরপর দফায় দফায় আলোচনা করেও বিসিবিকে এই সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি আইসিসি। সবশেষ ২১ জানুয়ারি ওই আল্টিমেটাম দেওয়া হয় বিসিবিকে।

    ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটুট থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মরিয়া ছিল বাংলাদেশ। ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচ খেলতে চেয়ে ডিআরসিকে চিঠি দেয় বিসিবি। তবে নিজেদের আইন অনুযায়ী, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার অধিকার নেই বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি)। বিসিবির আবেদন খারিজ করে দেয় ডিআরসি।

    পিটিআই জানিয়েছে, বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। বিকল্প হিসেবে আগেই স্কটিশদের নাম জানিয়ে রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বাংলাদেশ বাদ পড়ায় এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

    বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলছিল বিকেলে। বৈঠকে উপস্থিত এক পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে এখন পর্যন্ত কোনো মেইল পাঠায়নি আইসিসি। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালকদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মতামত জানতে চেয়েছিলেন। পরিচালকরা জানান, তাদের চাওয়া বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। তাই শেষবারের মতো চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান পরিচালকরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article দেশ রক্ষায় শেখ হাসিনার ৫ দফা ঘোষণা
    Next Article বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র ঝুঁকি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বেগ
    JoyBangla Editor

    Related Posts

    চারশ পেরিয়ে থামলো বাংলাদেশ

    May 9, 2026

    ঘরের মাঠে নতুন রেকর্ড বাংলাদেশের

    April 28, 2026

    কাবাডি: সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

    April 26, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙলো চীনা রোবট

    April 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.