Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটিদের তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এনসিপি নেত্রী হুমায়রা নূর

    August 29, 2026

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা

    August 29, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ
    Education [ শিক্ষা ]

    ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 28, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শূন্যপদ পূরণে ৭ম (বিশেষ) নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

    বুধবার এনটিআরসিএ’র পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের মেধাক্রম ও প্রতিষ্ঠানের পছন্দক্রমের ভিত্তিতে এই সুপারিশ করা হয়েছে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

    এনটিআরসিএ জানায়, সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ৫ হাজার ৭৪২ জন, মাদ্রাসায় ৪ হাজার ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫৪ জন রয়েছেন। এছাড়া কারিগরি ও মাউশি এবং মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন সংযুক্ত প্রতিষ্ঠানে আরও ১ হাজার ৩৬২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

    নতুন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫’-এর আলোকে এই বিশেষ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে। ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩৫ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীদের কাছ থেকে গত ৪ জানুয়ারি আবেদন আহ্বান করা হয়েছিল।

    এর আগে, গত বছরের ১৯ আগস্ট ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৪১ হাজার ৬২৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

    এনটিআরসিএ জানায়, সারাদেশে ১৯ হাজার ২০৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৭ হাজার ১৩০টি শূন্য পদের চাহিদা পাওয়া যায়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৭ হাজার ৮৭টি পদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ১৮ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়লেও ইনডেক্সধারী হওয়ার কারণে ১ হাজার ২৭ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়। শেষ পর্যন্ত যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

    নির্বাচিত প্রার্থীরা এনটিআরসিএ’র অফিশিয়াল ওয়েবসাইট (https://w.ntrca.gov.bd/) এবং টেলিটকের নির্ধারিত লিংক (http://ngi.teletalk.com.bd/ntrca/app/) থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়া প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

    কারিগরি কোনো সমস্যার কারণে কেউ মোবাইল ফোনে খুদে বার্তা (SMS) না পেলে তাদের ওয়েবসাইটের ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ সেবা বক্স থেকে ফলাফল দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ বছরের তরুণী স্পেনের রাণী
    Next Article ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের নির্বাচন: বর্জন-ভীতির রাজনীতিতে হারাচ্ছে গ্রহণযোগ্যতা
    JoyBangla Editor

    Related Posts

    ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    August 29, 2026

    বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই ভাবতে হবে

    August 26, 2026

    ঢাকা বিশ্ববিদ্যিালয় প্রতিষ্ঠা নিয়ে নানা কথা:অদেখা অধ্যায়

    August 23, 2026

    মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড

    August 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    সিলেটিদের তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এনসিপি নেত্রী হুমায়রা নূর

    By JoyBangla EditorAugust 29, 20260

    সিলেটি ভাষা ও ঐতিহ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম তোপের মুখে পড়ার পর অবশেষে নতি…

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা

    August 29, 2026

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ

    August 29, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.