Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জামাত ইসলাম-এর তালিম
    Politics

    জামাত ইসলাম-এর তালিম

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 28, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

     সুষুপ্ত পাঠক

    জামাত ইসলাম তালিমের খালাম্মাদের দিয়ে বাংলাদেশের সামাজিক চিত্রই পাল্টে দিতে সক্ষম হয়েছে। তালিমের সঙ্গে জড়িত অনেক মহিলাই জানে না তারা জামাতের নেটওয়ার্কে কাজ করছে, তারা মনে করে দ্বিন-ইসলাম প্রচার করছে। জামাতের গুপ্ত রাজনীতির অন্যতম শক্তিশালী নেটওয়ার্ক হচ্ছে তালিম।

    বাংলাদেশে বিবাহিত নারীদের পোশাক ছিল শাড়ি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে মুসলিম নারীদের মধ্যে এখন শাড়ি পরে বোধহয় ১ পার্সেন্টেরও কম! দেখুন, পোশাক নিয়ে আমার কোন জাতীয়তাবাদী বা দর্শনগত অবস্থান নেই। যার যা ভালো লাগবে তারা সেটা পরবে। কিন্তু তালিমের খালাম্মরা এটা প্রচার করেছে শাড়ি পরলে মাটি লজ্জাস্থান দেখে ফেলে তাই পায়জামা পড়তে হবে! শাড়ি হচ্ছে হিন্দুদের, মুসলমান মহিলাদের পোশাক হচ্ছে সালোয়ার কামিজ।

    তালিমের বড় কাজটি হয়েছে তৃণমূলে প্রাইমেরী ও হাইস্কুলকে শেষ করে দেয়া। বিশেষত প্রাইমেরি শিক্ষাকে তারা শেষ করে দিতে সফল হয়েছে মাদ্রাসা দিয়ে। মহিলা মাদ্রাসার এত চাহিদা এ কারণেই। তাদের বড় কাজটি হচ্ছে সংস্কৃতি চর্চাকে হারাম হিসেবে তৃণমূলে সফলভাবে প্রতিষ্ঠিত করা। মুসলমান ছেলেমেয়েদের জন্য গান গাওয়া, বাজনা বাজানো, ছবি আঁকা এইসব হাশরের ময়দানে কঠিন শাস্তি ডেকে আনবে। ফলে আজকে নতুন কুঁড়িতে মুসলিম বাচ্চাদের এত অল্প পরিমাণে দেখতে পান। খুব দ্রুত স্কুলে জাতীয় সংগীত গাওয়ার মত (যদি ততদিনে জাতীয় সংগীত বলতে কিছু থাকে আর কী!) কোন মুসলিম ছেলেমেয়ে পাওয়া যাবে না। হারমনিয়াম তবলা বাজাতে পারে ক’টা মুসলিম ছেলেমেয়ে স্কুলে খোঁজ নিয়ে দেখুন।

    তালিম জামাতের গুপ্ত নেটওয়ার্ক হিসেবে আওয়ামী লীগ কমিউনিস্ট সবার অন্দরমহলে গিয়ে ঢুকেছে। তাই কমিউনিস্ট নেতার বউ হয়েছে পাক্কা জামাতী। লীগের নেতার বউ সাঈদীর জন্য মোনাজাত ধরে! নেপোলিয়ান তো বলেছিলেনই, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিবো। জামাত এটাকে মাথায় নিয়েছে আপনারা নেননি। তাই জামাতী মা থেকে জঙ্গি পুত্রই বের হবে। হয়েছে সেটাই।

    জামাত এখন নির্বাচন প্রচারণায় তালিমের মহিলাদের নামিয়েছে, মহিলা জনসভার ঘোষণা দিয়েছে। জামাত কোন রাজনৈতিক দল নয়। জামাত হচ্ছে ইসলামি গ্যাং পার্টি। মাফিয়া পার্টি। এদের বিরুদ্ধে কিভাবে জিতবেন? আমি বললে তো শুনবেন না। উল্টো ইসলাম বিদ্বেষী বলবেন। আপনি কি জানেন আরব বিশ্বে তাবলীগ জামাত, তালিম এইসব কার্যক্রম নিষিদ্ধ? কারণ বাদশাহরা জানে ধর্মকর্ম প্রচারের নামে তারা সৌদি শাসকদের উত্খাতের প্রচারণা চালাবে। তাহলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে নিরাপদ রাখতে আমরা কেন তাবলীগ ও তালিম নিষিদ্ধ করবো না? সমাধান বুঝেছেন? এটাই সমাধান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের তিন ট্রাস্টিকে পিএইচডি অর্জনে সংবর্ধনা
    Next Article স্পেনের ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা
    JoyBangla Editor

    Related Posts

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026

    ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

    May 7, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.