কবির য়াহমদ
বিএনপির রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একাত্তরের গণহত্যাকারী পাকিস্তানিদের প্রধান সহযোগী দল জামায়াতে ইসলামীকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে। নির্বাচনের ঠিক আগে ‘জামায়াত ক্ষমতার কাছাকাছি’ এমন একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হয়েছে। জামায়াতও অত্যন্ত দৃষ্টিকটু ও আক্রমণাত্মক ঢংয়ে বিএনপিকে উদ্ধৃত করছে।
এটা আসলে বিএনপির প্রাপ্যই ছিল। কারণ একাত্তরের ত্রিশ লাখ মানুষের গণহত্যাকারী জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে এ-বিএনপিই।
জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া—প্রত্যেকেই জামায়াতের যুদ্ধাপরাধী নেতাদের মন্ত্রিত্ব দিয়েছেন। করেছেন রাজনীতিতে পুনর্বাসন। বিএনপির কারণেই বাংলাদেশে রাজনীতিতে স্পেস পেয়েছে জামায়াত। যেদিন থেকে বিএনপির রাজনীতির সূচনা, সেদিন থেকেই তারা জামায়াতকে বুকে আগলে রেখেছে।
তারেক রহমানও জামায়াতের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। এদেরকে পেলেপুষে বড় হতে দিয়েছেন। এতে এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তারেক রহমানকে বলতে হচ্ছে—“দেখ দেখি, আমার বিলাই আমারে কয় মিয়াঁউ”।
আপনাদের এসব সহ্য করে যাওয়া ছাড়া উপায় নেই জনাব তারেক রহমান; এমনটাই আপনাদের কৃতকর্মের ফল।
জামায়াতের সঙ্গে লড়তে গিয়ে আপনাদের হারজিত নিয়ে ভাবতে হচ্ছে—বিব্রতকর বর্তমান, লড়তে গিয়ে আপনারা লজ্জিত হচ্ছেন না?
