Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশের ‘ভাওতাবাজির’ নির্বাচন: দাপট মৌলবাদীদের, আতঙ্কে সংখ্যালঘু ও মহিলারা
    Politics

    বাংলাদেশের ‘ভাওতাবাজির’ নির্বাচন: দাপট মৌলবাদীদের, আতঙ্কে সংখ্যালঘু ও মহিলারা

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 11, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামি লিগকে বাদ দিয়েই বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও সংবিধান সংশোধনের গণভোট। আওয়ামি লিগ এই নির্বাচনকে ‘ভাওতাবাজির’ নির্বাচন বলে বর্ণনা করে প্রত্যাখান করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের আমলে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বাচন হচ্ছে। মূল লড়াই জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির। জামায়াত নির্বাচনে জিততে ব্যাপক অর্থ ও অস্ত্রের ব্যবহার করছে বলে অভিযোগ। এমনকী, ভোট প্রচারের নামে বাড়ি বাড়ি গিয়ে নারী ধর্ষণেরও অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। বুধবারই প্রচুর টাকা নিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন। বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দরে তাঁর কাছ থেকে ৭৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করে স্থানীয় লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এছাড়াও সোনালি ব্যাঙ্কের নাটোর শাখা থেকে ইসলামি ব্যাঙ্কের নাটোর শাখায় চার কোটি টাকা লেনদেন ধরে ফেলেছেন বিএনপি নেতারা। তাঁদের অভিযোগ, অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে ভোট কিনতে চাইছে জামায়াত। এছাড়াও টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভোটের সময় যতো এগিয়ে আসছে ততোই বাড়ছে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ।

    আগামীকাল, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন। একই সঙ্গে হবে সংবিধান সংশোধনের গণভোট।  মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন।  নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। ২৯৯টি আসনে  ৮১ জন নারী-সহ প্রার্থী রয়েছেন ২ হাজার ২৮ জন। বাংলাদেশ সময় সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকাল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বুধবার বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি শেষ করেছে। তাঁর দেওয়া পরিসংখ্যান ‘১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক এসেছেন। ৪৫ হাজার দেশের পর্যবেক্ষক আছেন। জাতীয় আন্তর্জাতিক পর্যবেক্ষক নিবিড়ভাবে এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’ ১০ লক্ষের কাছাকাছি নিরাপত্তা রক্ষী নামানো হয়েছে নির্বাচনে। তবে মৌলবাদী ও সন্ত্রাসীদের রমরমায় উদ্বিগ্ন আন্তর্জাতিকমহল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে ভোটের দিন নিরাপত্তা যথাযথ রাখার জন্য ইউনূসকে পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

    অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এই প্রস্তুতির বিপরীতে আওয়ামি লিগ ভোট বয়কটের প্রচার চালাচ্ছে। শেখ হাসিনার মতে, নৌকা (আওয়ামি লিগের প্রতীক) বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতেই পারে না। নির্বাচনকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে খারিজ করে দেন তিনি। ভোটের বিরোধিতা করে আওয়ামি লিগ ও তাঁদের শাখা সংগঠন বাংলাদেশেও প্রচার চালাচ্ছে। এদিনও শরীয়তপুরে ছাত্রলীগ ‘ভোট দিতেই যাব না’ স্লোগান দিয়ে মিছিল করে ফেসবুকে নিজেদের অস্তিত্ব জানান দেয়।  নির্বাচনের আগে ব্যাপক হিংসার আশ্রয় নিচ্ছে জামায়াত। অভিযোগ মঙ্গলবার রাতে পটুয়াখালী–১ ও বুধবার সকালে পটুয়াখালী–৩ আসনে ভোটকেন্দ্রে আগুন ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালিয়েছে তাঁদের সমর্থকরা।  নীলফামারীতে জামায়াত এর নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভোট চাইতে গিয়ে প্রত্যাখাত হলে তাঁরা  সংখ্যালঘুদের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আবার ফেনি জেলার দাগনভূইঞা থানায় এক জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ব্যালট পেপার। বগুড়া জেলার নন্দীগ্রামের থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদের চোখ উপরে নিয়েছে জামায়াত সমর্থকরা। এই দৃশ্য দেখে মজিদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। আবার রাজশাহী -১ গোদাগাড়ী থানা গোগ্রাম ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড আলিপুর গ্রামে একটি মন্দিরের কাছে জামায়াতের লোকজন মঙ্গলবার রাত  ১২টা  ২০ মিনিটে টাকা দিয়ে ভোট কিনতে এসে জনগণের হাতে ধরা পড়েন। রংপুরে জাতীয় পার্টি এবং পঞ্চগড়ে বিএনপির কর্মীসমর্থকরাও জামায়াতের হাতে আক্রান্ত হন। গোটা দেশেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে জামায়াত। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন সবই অপপ্রচার। অন্যদিকে, বিএনপি সভাপতি তারেক রহমান জানিয়েছেন, সন্ত্রাস উপেক্ষা মানুষ বিএনপিকেই ভোট দেবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার সকালেই প্রকাশিত হবে ভোটের ফল।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ফোরাম ফর স্যাকুলার বাংলাদেশ ইউকের মতবিনিময়: নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
    Next Article শেখ হাসিনার ডাকে নির্বাচন বর্জন করেছে সাধারণ জনগণ
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    By JoyBangla EditorSeptember 24, 20260

    বাংলাদেশের রাজনীতিতে কি আবার সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে? নাকি সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে পাশাপাশি রেখে…

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026

    জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

    September 24, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.