Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান
    Bangladesh

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভাষার জন্য জীবন দেয়ার গৌরবময় ইতিহাস বিশ্বদরবারে উপস্থাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই। শেখ হাসিনা সরকারের আমলে আসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি

    প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার সময়ই ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর স্বীকৃতি দেয়। এখানেই শেষ নয়, দ্বিতীয় দফা সরকার গঠনের পর ২০১০ সালে জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে জাতিসংঘে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

    দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রভাগ হলেও মাতৃভাষার প্রশ্নে বাঙালি বরাবরই ছিল আপোষহীন। ফলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে ক্ষোভে ফেটে পড়ে বাঙালী।  বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয় আন্দোলন। সে আন্দোলনে বাঙালীর আত্মত্যাগের সবচে গুরুত্বপূর্ণ দিন ছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ভাষা সৈনিকদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। বাঙালীর মুক্তিসংগ্রামে রচিত হয় নতুন অধ্যায়। সেই থেকে দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।

    এরপর ১৯৯৮ সাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা। কানাডা প্রবাসী দুই বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুস সালাম ব্রিটিশ কলাম্বিয়ার ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য সোসাইটি’র পক্ষে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে স্বাক্ষর করেন সাত জাতি ও সাত ভাষার ১০ জন সদস্য। তবে মহাসচিবের দপ্তর জানায় এ বিষয়ে যোগাযোগ করতে হবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কোর সাথে।

    ১৯৯৯ সালের ৩রা মার্চ ইউনেস্কো জানায়, প্রস্তাবটি পরিচালনা পর্ষদের কোনো সদস্য রাষ্ট্রের মাধ্যমে সাধারণ পরিষদের সভায় তুলতে হবে। রফিকুল ইসলাম বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দ্রুত প্রস্তাবটি পাঠিয়ে দেন প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়েই ইউনেস্কোর ৩০তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তখনকার শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক। এ নিয়ে বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পক্ষে জনমতও গড়ে তোলেন তিনি।

    ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

    এরপর থেকেই ২১শে ফেব্রুয়ারি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

    ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বিকাশমান এবং বিলুপ্তপ্রায় ভাষাগুলোর মর্যাদা রক্ষায় গবেষণার জন্য ঢাকায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    পরে আবারও ক্ষমতায় এলে ২০১০ সালের একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

    ঐ বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি, ২১শে অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ যা সর্বসম্মতিক্রমে পাশ হয়।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৯ জন
    Next Article মহামান্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন কালের কন্ঠকে দেওয়া সাক্ষাৎকার—
    JoyBangla Editor

    Related Posts

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    হাওরে ৬০% ফসল নষ্ট, সর্বস্বান্ত কৃষক: অব্যবস্থাপনা ধামাচাপা দিতে সরকারি মনগড়া প্রতিবেদন

    May 4, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    By JoyBangla EditorMay 4, 20260

    নেত্রকোনা, ২ মে ২০২৬ – নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পানিতে ডুবে যাওয়া কৃষকের ধান কেটে ঘরে…

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026

    হাওরে ৬০% ফসল নষ্ট, সর্বস্বান্ত কৃষক: অব্যবস্থাপনা ধামাচাপা দিতে সরকারি মনগড়া প্রতিবেদন

    May 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.