Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি
    United Kingdom - যুক্তরাজ্য

    ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লন্ডন:  ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের সদস্যবৃন্দ ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ০১ মিনিটে আলতাব আলী পার্কস্থ শহীদ মিনারে সমবেত হন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

    অনুষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠা ও মর্যাদার জন্য আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

    ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-এর ঢাকা শহরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র ও সাধারণ মানুষের ওপর পুলিশ গুলি চালায়। এতে আব্দুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ এবং আব্দুল জব্বারসহ আরও অনেকে শহীদ হন।

    ভাষা শহীদদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে  তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক উর্দুকে রাষ্ট্র ভাষা করার পায়তারা বানচাল হয় এবং বাংলা রাষ্ট্রভাষা  হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় সাংস্কৃতিক গৌরব ও জাতীয় পরিচয়ের এক ঐতিহাসিক দিন হিসেবে—যা ‘অমর একুশে’ হিসেবে এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে আজ বিশ্বব্যাপী, যুক্তরাজ্যসহ নানা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

    পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন –

     মুহাম্মদ আবদুর রকিব – উপদেষ্টা, সিরাজুল বাসিত চৌধুরী – সভাপতি, মোঃ কামরুল হাসান – সাধারণ সম্পাদক, সৈয়দ জাফর – কোষাধ্যক্ষ,  রিপা সুলতানা রকিব – সহ-সভাপতি, সৈয়দ হামিদ – সাংগঠনিক সম্পাদক, কঙ্কন কান্তি ঘোষ – সহকারী কোষাধ্যক্ষ, মারুফ চৌধুরী – সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য,

    প্রশান্ত পুরকায়স্থ, বিএইএম – সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য, ইসমাইল হোসেন – সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য, মাহফুজা রহমান – নির্বাহী সদস্য, এম কে মিলন – নির্বাহী সদস্য, খাদিজা আহমেদ বণ্যা – নির্বাহী সদস্য ও ডা. হাসনীন।

    সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে অবদান রাখার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সংবাদ বিজ্ঞপ্তি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমান
    Next Article আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির দ্বিমুখী রাজনৈতিক বাস্তবতা
    JoyBangla Editor

    Related Posts

    ঔপনিবেশিকতা কখনো পুরোপুরি বিদায় নেয় না, সে শুধু ঠিকানা বদলায়

    September 12, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    যুক্তরাজ্যে অভিবাসীদের নিয়ম বদল নিয়ে লেবার দলে  বিদ্রোহ, ৭৮ এমপির ‍বিরোধিতা

    September 5, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.