Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনার নির্দেশঃ “দেশে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিন”
    Politics

    ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনার নির্দেশঃ “দেশে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিন”

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: নির্বাসিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল বৈঠকে নেতাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন—মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিন, সবাইকে দেশে ফিরতে হবে এবং রাজনৈতিক ময়দানে নামতে হবে। এটি ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে। বৈঠকটি দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে অনুষ্ঠিত হয়, যেখানে ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

    বৈঠকে শেখ হাসিনা বলেন, নির্বাচনটি ছিল “প্রহসনমাত্র”। তিনি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের দ্বিমুখী আচরণের কটাক্ষ করে বলেন, কেউ কেউ বাংলাদেশে দাঁড়িয়ে “ভালো নির্বাচন” বলেছেন, কিন্তু নিজ দেশে ফিরে রিপোর্টে “সাজানো নাটক” বলেছেন। “এমন দু’মুখো লোকেদের ভরসায় বসে থাকা যাবে না।” তিনি নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করতে এবং ভোট বয়কটের আহ্বানে জনগণের “তুমুল সাড়া” তুলে ধরতে নেতাদের নির্দেশ দেন।

    হাসিনা দাবি করেন, তার ভোট বয়কটের ডাকে মানুষ সাড়া দিয়েছে, এবং ভোটের হার ৬০ শতাংশ দেখানো অসম্ভব। তিনি অভিযোগ করেন, “এবার তো ১২ ফেব্রুয়ারির ভোট ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই ব্যালট বাক্স বোঝাই করা হয়েছে।”

    আলোচনায় নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠলে হাসিনা বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সন্ত্রাস দমন আইনে নিষেধাজ্ঞা অবৈধ—দুটি কারণে: এক, দল কোনো অপরাধ করেনি; দুই, মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার অবৈধ ছিল। তিনি বিএনপি সরকারের নাম না নিয়ে আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

    “যদি বর্তমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব, কর্মসূচি ঘোষণা করব।”

    বৈঠকে নেতারা নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন। সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য বক্তব্য দেন; কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও (যারা কমিটির সদস্য নন বক্তব্য রাখেন। হাসিনার কণ্ঠে পরিচিত আত্মবিশ্বাস ফুটে উঠেছে বলে উপস্থিত নেতাদের ধারণা। কেউ কেউ মনে করছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন তিনি।

    উল্লেখ্য, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাইফুল আলম নাদেল, মির্জা আজম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

    বিগত কয়েকদিনে দলের একাধিক অফিস খোলা হয়েছে এবং কিছু কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনার এই নির্দেশকে অনেকে পদ্মাপাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হিসেবে দেখছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি এখন থেকে আরও সক্রিয় হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের
    Next Article পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিনম্র চিত্তে স্মরণ আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    মুজিবনগর দিবসে শেখ হাসিনার ঐক্যের আহ্বান

    April 17, 2026

    আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

    April 17, 2026

    ৯ শতাধিক আইনজীবীর তীব্র প্রতিবাদ: ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল, ২০২৬’ বাতিল ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নিন্দা

    April 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    By JoyBangla EditorApril 17, 20260

    সারওয়ার-ই আলম লন্ডন: একটি আনন্দ-আড্ডা কতটা প্রাণবন্ত হতে পারে তার অনন‍্য দৃষ্টান্ত স্থাপিত হয় গতকাল…

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026

     ফ্রান্সে অবৈধদের জন্য বিশাল সুযোগ; মালিকের অনুমতি ছাড়াই পাওয়া যাবে বৈধতা!

    April 17, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.