Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনা- মাটির মানুষ,মাঠের মানুষ
    Bangladesh

    শেখ হাসিনা- মাটির মানুষ,মাঠের মানুষ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 22, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আশরাফুল আলম খোকন

    “আমার নিজের কানে শোনা, চোখে দেখা! বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার উপদেষ্টা, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারকে যখন স্বাধীনতা পুরস্কার দেয়া হয় তখন কিছু মন্ত্রী এবং আমলা এর বিরোধিতা করেছিলেন।

    তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশের সংস্কৃতিতে ওনার অনেক অবদান, পুরস্কার ওনার প্রাপ্য।

    গাজী সাহেব শুধু স্বাধীনতা পুরস্কার নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঐসময় পেয়েছিলেন।

    *অথচ ওনার মেয়েকেও টিভিতে বলতে শুনেছি, তারা নাকি ১৫ বছর বঞ্চিত ছিলেন। *

    কট্টর আওয়ামী বিরোধী হিসাবে পরিচিত শাহনাজ রহমতুল্লাহ মারা যাবার পর শোক বিবৃতি দিতে গড়িমসি করায় আমি এবং প্রেস সচিব চরম বকা খেয়েছিলাম।

     প্রধানমন্ত্রী বলেছিলেন, উনি কোন আদর্শের এটা মুখ্য না, বাংলা গানে ওনার অনেক অবদান।

    এই কথাগুলো লেখার কারণ, সম্প্রতি সংগীত শিল্পী ন্যান্সীর একটা স্ট্যাটাস। তিনি নাকি ১৫ বছর পরাধীন ছিলেন।

    *অথচ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার , তিনি ওই সময়েই পেয়েছিলেন।*

     নিষিদ্ধ থাকলে এসব কিভাবে পেলেন?

    আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কট্টর বিরোধী হিসাবে পরিচিত অভিনেতা আবুল হায়াতকেও শেখ হাসিনা স্বাধীনতা পুরস্কার দিয়েছেন। তখনো অনেকে এর বিরোধিতা করেছিলো।

    জুলাই-আগস্টে লাল ঝান্ডা উঠানো এরকম অনেককেই চিনি যারা আওয়ামী বিরোধী, কিন্তু এই সময়ে জাতীয় পুরস্কার পেয়েছেন।

    *তরুণদের মধ্যে স্বীকৃত বিএনপি সমর্থক, ক্লোজআপের মুহিনকেও দেখলাম সর্বশেষ জাতীয় চলচিত্র পুরস্কার পেতে। *

    ৭৫ এর ১৫ আগস্ট বিটিভি দখল করা পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার জন্যও শেখ হাসিনা ত্রাণতহবিল থেকে বিপুল পরিমান টাকা দিয়েছেন।

    এমন কি তিনি থাইল্যান্ডে নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূতকেও ফোন করে বলে দিয়েছিলেন সবসময় চিকিৎসার খোঁজ খবর রাখতে।

    বিএনপি নেতা অভিনেতা খলিলুল্লাহ খান ( খলিল )কে তিনি নিজ উদ্যোগে চিকিৎসার  জন্য বিশ লাখ টাকার চেক পাঠিয়েছিলেন।

    ভিন্নমতের এমন আরো অনেকের নাম বলতে পারবো, যারা আবেদন করেননি, কিন্তু পত্রিকাতে অসুস্থতার খবর পড়ে শেখ হাসিনা নিজ উদ্যোগে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

    *জুলাই আগস্টের আন্দোলনে এমন একজন অভিনেতার বিজয় মিছিলের ছবিও দেখেছি,  যাকে শেখ হাসিনা তাঁর জীবন ধারণের জন্য  ত্রাণতহবিল থেকে অনুদান দিয়েছেন।*

     তিনিও বিএনপির একটি সংগঠনের নেতা ছিলেন।

    *গণভবনে শেখ হাসিনার নিজস্ব দাওয়াতে আসা অনেককেই এই আন্দোলনে দেখেছি।*

    এবং তথ্যমন্ত্রণালয় ও শিল্পকলা  থেকে আসা দাওয়াতের তালিকাটা তিনি নিজে দেখে সিলেক্ট করে দিতেন।

    কেউ যদি বলতো, ওরা অন‍্য দল সমর্থক, তিনি উল্টো ধমক দিতেন।

    অবাক হবেন, *নেত্রীর নামে ছবি বানানো পরিচালককেও আন্দোলনের প্রথম সারিতে দেখেছি।*

     শুনেছিলাম ওনার চিকিৎসার জন্য শেখ হাসিনা টাকা দিয়েছিলেন। ওনার সম্মান রক্ষার্থে ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছিলেন, যাতে সরকারি রেকর্ডে নাম না থাকে।

    আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে তো চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন।

    সেই মির্জা ফখরুল ইসলাম নিজ মুখে গর্ব করে বললেন, ৫ই আগস্ট (শেখ হাসিনাকে হ ত্যা করার জন্য) গণভবনে আক্রমণ করার নির্দেশ উনি দিয়েছিলেন।

    এখনও মির্জা ফখরুল বলে চলেছেন, আওয়ামী লীগের উপর ইউনূসের দেয়া নিষেধাজ্ঞা বিএনপি প্রত্যাহার করবে না!

    এতো বড় একটি লেখা দেয়ার কারণ, যারা বলেন, ১৫ বছর স্বাধীন ছিলেন না, তাদেরকে শেখ হাসিনার ভালোবাসার একটি নমুনা দেয়ার জন্য।

    অনেকেই হয়তো বলবেন, তিনি সরকারি তহবিল থেকে অনুদান দিয়েছেন।

    অবশ্যই সরকারি তহবিল, কিন্তু এটা কয়জন  সরকার প্রধান করেছেন?

    ভিন্নমতের মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়া, তাদের হাতে জাতীয় পুরস্কারের মত স্বীকৃতি তুলে দেয়া! এমন একটা উদাহরণ দেখান।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleখোলা চিঠি: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিরোধীদলীয় নেতাকে সামলান
    Next Article একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.