Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২৫ মার্চ ভয়াল কালরাত,  লন্ডনে আলোপ্রজ্জ্বলন অনুষ্ঠিত,গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির দাবী
    United Kingdom - যুক্তরাজ্য

    ২৫ মার্চ ভয়াল কালরাত,  লন্ডনে আলোপ্রজ্জ্বলন অনুষ্ঠিত,গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির দাবী

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 25, 2026Updated:March 26, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ ২৫ মার্চ,জাতীয় গণহত্যা দিবস। এ দিবস স্মরণে লন্ডনে ঘাতক দালাল নির্মল কমিটি যুক্তরাজ্য শাখার আযোজনে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখে সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

    লন্ডনে কনকনে ঠাণ্ডা বৈরী আবহাওয়ায় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক শহীদ মিনার প্রাঙ্গনে এ আয়োজনে অংশ নেন সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, দেওয়ান গৌস সুলতান, ফয়জুর রহমান খান, রাজনীতিক মো. হরমুজ আলী, আবদুল আহাদ চৌধুরী,  আবদুল আজিজ তকি, আলতাফুর রহমান মোজাহিদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, একটিভিস্ট  পুষ্পিতা গুপ্তা,শাহাব আহমদ বাচ্চু, ড. আনিসুর রহমান আনিস, যুবনেতা হেলাল মিয়া, সাংবাদিক শাহ রহমান বেলাল ও জামাল আহমদ খানসহ প্রবাসীবৃন্দ।  বক্তারা এ গণহত্যার দিনকে আর্ন্তজাতিক স্বীকৃতির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।

    ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে নেমে এসেছিল এক বিভীষিকাময় কালরাত।ওই রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী পূর্বপরিকল্পিত ‘অপারেশন সার্চলাইট’ বাস্তবায়নের মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের ওপর চালায় ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা।সেদিন মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনারা ঝাঁপিয়ে পড়ে। তাদের লক্ষ্য ছিল— স্বাধীনতার আকাঙ্ক্ষাকে চিরতরে দমিয়ে দেওয়া এবং বাঙালির কণ্ঠ স্তব্ধ করে দেওয়া।এই হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যার ফলশ্রুতিতে আসে স্বাধীন বাংলাদেশ।পাকিস্তানি সামরিক বাহিনীর এই পরিকল্পিত অভিযান ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।এর নির্দেশনা তৈরি করেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী।লিখিত কোনও নথি না রেখে মৌখিকভাবে এই নির্দেশনা বিভিন্ন কমান্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়।পরে ২০১২ সালে খাদিম হোসেন রাজার আত্মজীবনী ‘এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি’-তে এ অভিযানের কিছু তথ্য প্রকাশ পায়।১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি শাসকগোষ্ঠী দমন-পীড়নের পথ বেছে নেয়।এরই ধারাবাহিকতায় নিরীহ বাঙালিদের নির্মূল করতে চালানো হয় এই সামরিক অভিযান।মূল লক্ষ্য ছিল রাজনৈতিক নেতা,বুদ্ধিজীবী এবং সচেতন নাগরিকদের নিশ্চিহ্ন করা।

    ২৫ মার্চ দুপুরের পর থেকেই ঢাকাসহ সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।সেনাবাহিনীর তৎপরতা বেড়ে যায়,বিভিন্ন সেনানিবাস পরিদর্শন শেষে তারা ঢাকায় অবস্থান নেয়। মধ্যরাতে পিলখানা,রাজারবাগ ও নীলক্ষেত এলাকায় একযোগে হামলা চালানো হয়। ট্যাংক ও মর্টারের গোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে।সে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালানো হয় ভয়াবহ হত্যাযজ্ঞ। জগন্নাথ হলে ঘটে নৃশংসতম গণহত্যার ঘটনা।নিহত হন শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য নিরীহ মানুষ। রোকেয়া হলের ছাত্রীরাও রক্ষা পাননি হানাদার বাহিনীর বর্বরতা থেকে।অভিযান শুরুর আগেই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যায়। একই রাতে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২৫ মার্চ, সেই কাল রাত
    Next Article “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও বাংলাদেশের স্বাধীনতা অর্জন” – শীর্ষক আলোচনা সভা
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.