Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘জয় বাংলা’ বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী
    Politics

    ‘জয় বাংলা’ বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 28, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী বলেছেন, স্বাধীনতার পাঁচ দশক পর এসে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে ভয় পেতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনাও করিনি। তিনি বলেন, এখন এমন এক সময় চলছে যখন ‘জয় বাংলা’ বললেও গ্রেপ্তার করা হয়। এমন আচরণ স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

    বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন রক্তরেখায় বাংলাদেশ-এর তৃতীয় খ-ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংকলনটির আগের দুটি খ- ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

    অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বর্তমান প্রজন্মের সমালোচনা করে তিনি বলেন, নতুন প্রজন্ম প্রযুক্তিতে দক্ষ হলেও দেশের জন্ম-ইতিহাস সম্পর্কে অনেকেই পর্যাপ্ত ধারণা রাখে না। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও তারা মুক্তিযুদ্ধের বাস্তবতা জানার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।

    তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনকে কেউ কেউ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার চেষ্টা করছে, যা সঠিক নয়। তার মতে, তৎকালীন সরকারবিরোধী ক্ষোভ থেকে মানুষ রাজপথে নেমেছিল; কিন্তু এতে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির আদর্শের প্রভাব ছিল এমন দাবি বাস্তবসম্মত নয়। দ্বিতীয় স্বাধীনতা বলার প্রবণতার সমালোচনা করে বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ না জেনেই এমন মন্তব্য করা হচ্ছে।

    মুহাম্মদ ইউনূস-এর ‘রিসেট বাটন’ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসকে কোনোভাবেই মুছে ফেলা বা নতুন করে শুরু করা যায় না। ইতিহাস তার নিজস্ব শক্তিতেই টিকে থাকে। যারা বাংলাদেশকে পাকিস্তানের আদলে দেখতে চায়, তারা দেশের ইতিহাস সম্পর্কে অবগত নয়।

    ভাষাসংগ্রামী আবু জায়েদ শিকদার-এর কন্যা লুতফা হাসীন জানান, ছোটবেলা থেকেই বিপ্লবীদের গল্প শুনে তিনি বড় হয়েছেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার-এর মতো বিপ্লবী হওয়ার স্বপ্ন দেখতেন। ১৯৭১ সালে তিনি আজিমপুর স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং বিএলএফ বা মুজিব বাহিনীর গেরিলা সদস্য হিসেবে বিভিন্ন অভিযানে অংশ নেন।

    ২৫ মার্চের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সেদিন ঢাকার ফুলার রোডের বাসায় অবস্থানকালে চারপাশে হত্যাযজ্ঞ দেখে তারা বেঁচে ফিরবেন এমন আশা করেননি। এর আগে ৭ মার্চের ভাষণের পর শিক্ষার্থীরা যখন প্রশিক্ষণ নিচ্ছিল, তখন তিনিও ডামি রাইফেল হাতে সেই প্রশিক্ষণে যোগ দেন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
    Next Article রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.