Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি—‘রাজনৈতিক প্রতিহিংসা’ অভিযোগ যুবলীগের
    Bangladesh

    সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি—‘রাজনৈতিক প্রতিহিংসা’ অভিযোগ যুবলীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 8, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link


    ঢাকা, ৭ এপ্রিল ২০২৬: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতারকে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা’ আখ্যা দিয়ে তার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

    সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. শিরিন শারমিন চৌধুরী একজন খ্যাতিমান শিক্ষাবিদ, সংবিধান বিশেষজ্ঞ এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার হিসেবে দেশ-বিদেশে সম্মান অর্জন করেছেন। তার মতো একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে লক্ষ্য করে গ্রেফতার করা হয়েছে, যা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

    যুবলীগের নেতারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বিরোধী মত ও প্রগতিশীল নেতৃত্বকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, এটি শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং গণতান্ত্রিক চর্চা, সংবিধানসম্মত রাজনীতি এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “মিথ্যা, বানোয়াট ও সাজানো অভিযোগে” ড. শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী। এতে বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে বলে উল্লেখ করা হয়।

    যুবলীগ হুঁশিয়ারি দিয়ে বলে, এ ধরনের রাজনৈতিক নিপীড়ন অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ এর উপযুক্ত জবাব দেবে। জনগণের সমর্থন নিয়ে গড়ে ওঠা নেতৃত্বকে দমন করে কেউ রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে না বলেও তারা মন্তব্য করে।

    সংগঠনটি অবিলম্বে ড. শিরিন শারমিন চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করে এবং এ ধরনের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ গ্রেফতার ও হয়রানি বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনা -খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধ
    Next Article একপেশে বিল পাসের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের অর্থপাচারের নেটওয়ার্ক যেভাবে হাতেনাতে ধরা সম্ভব

    September 23, 2026

    মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.