Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জ্বালানি সংকটে অচল দেশ, আর তথাকথিত মন্ত্রী বলছেন “ইতিহাসের সর্বোচ্চ মজুত”!
    Economics

    জ্বালানি সংকটে অচল দেশ, আর তথাকথিত মন্ত্রী বলছেন “ইতিহাসের সর্বোচ্চ মজুত”!

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর আরামবাগ, শাহবাগ, তেজগাঁওসহ দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে মানুষ। কেউ ১৭ ঘণ্টা অপেক্ষার পর তেল পাচ্ছেন, কেউ পাঁচ-ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। রাইড শেয়ার চালকের আয় কমেছে, চাকরিজীবীর কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, কোথাও কোথাও সিরিয়াল ভাঙা নিয়ে হাতাহাতি পর্যন্ত হচ্ছে। এই যখন মাঠের চিত্র, তখন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করে ঘোষণা দিচ্ছেন, বাংলাদেশের ইতিহাসে এত বেশি জ্বালানি মজুত আর কখনো ছিল না।

    এই বৈপরীত্য নতুন কিছু না। বিএনপি ক্ষমতায় থাকলে এই ধরনের ঘোষণা আর বাস্তবতার ফারাক নিয়মিত ঘটনা হয়ে যায়। ২০০১ থেকে ২০০৬, সেই পাঁচ বছরের কথা যাদের মনে আছে, তারা জানেন কীভাবে দেশ চলে যখন বিএনপি ক্ষমতায় থাকে। লোডশেডিং, জ্বালানি সংকট, সিন্ডিকেটের হাতে বাজার জিম্মি। সেই পুরনো চেহারাটাই ফিরে এসেছে, শুধু সালটা বদলেছে।

    পাম্প কর্তৃপক্ষ বলছে, তিন গাড়ি তেলের চাহিদায় মিলছে এক গাড়ি। ডিপো থেকে বরাদ্দ এত কম যে সার্বক্ষণিক তেল দেওয়া সম্ভব হচ্ছে না। মাঠের এই তথ্য আর প্রতিমন্ত্রীর দাবির মধ্যে যে বিশাল ফাঁক, সেটা নিয়ে সরকারের কোনো জবাবদিহি নেই। ফুয়েল পাশ চালু হয়েছে বটে, কিন্তু কার্যকর হয়নি। এটা সমাধানের নামে আরেকটি ভাঁওতা।

    এখন যে সরকার ক্ষমতায়, তারা এসেছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর একটি নির্বাচনের মাধ্যমে, যেখানে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। জনগণের একটি বড় অংশ সেই নির্বাচনকে বয়কট করেছে। যে দলের জন্ম সেনানিবাসে, যার রাজনৈতিক ইতিহাস দুর্নীতি আর সন্ত্রাসে ঠাসা, সেই বিএনপি সেই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসে এখন দেশ চালাচ্ছে। এবং দেশ চালানোর নমুনা দেখা যাচ্ছে পাম্পের সামনের লম্বা লাইনে।

    জ্বালানি সংকটের ভার কিন্তু শুধু যানবাহনের উপর পড়ছে না। কৃষিতে সেচ, পরিবহন খরচ, ছোট ব্যবসা, সবখানে এই সংকটের ঢেউ লাগছে। মানুষের দৈনন্দিন জীবন ক্রমশ কষ্টের হয়ে উঠছে। আর এই সময়ে সরকারের প্রতিমন্ত্রী “ইতিহাসের সর্বোচ্চ মজুত” এর তথ্য দিয়ে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন।

    মজুত থাকলে পাম্পে তেল নেই কেন? সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। বিতরণ ব্যবস্থায় কোথায় সমস্যা, সিন্ডিকেট কোথায় কাজ করছে, কারা এই সংকট তৈরি করে রাখছে, এসব নিয়ে সরকারের তরফে কোনো স্বচ্ছ তথ্য নেই। যে সরকার জবাবদিহি করতে আগ্রহী না, তার কাছে সমাধান আশা করাটাও বোকামি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleটানা আট মাস পোশাক রপ্তানিতে পতন: চরম বিপর্যয়ের মুখে বাংলাদেশের অর্থনীতি
    Next Article আদিবাসী  ও সংখ্যালঘুদের ওপর ১৩৩টি হামলার পর সরকার কোথায়, এই রাষ্ট্র কার?
    JoyBangla Editor

    Related Posts

    ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা

    July 7, 2026

    গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে

    July 6, 2026

    গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন

    July 4, 2026

    কর্নফুলি টানেলকে নিয়ে অপপ্রচারের জবাব

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.