Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » টানা আট মাস পোশাক রপ্তানিতে পতন: চরম বিপর্যয়ের মুখে বাংলাদেশের অর্থনীতি
    Economics

    টানা আট মাস পোশাক রপ্তানিতে পতন: চরম বিপর্যয়ের মুখে বাংলাদেশের অর্থনীতি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক খাতে রপ্তানি পতনের ধারা অব্যাহত রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, টানা আট মাসেরও বেশি সময় ধরে এই খাতে রপ্তানি কমছে।

    রপ্তানির শীর্ষ ১০ দেশের মধ্যে ৯টিতেই নেতিবাচক প্রবণতা দেখা গেছে—যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান, নেদারল্যান্ডস ও ডেনমার্কে রপ্তানি কমেছে; একমাত্র ব্যতিক্রম স্পেন, যেখানে রপ্তানি প্রায় ২ শতাংশ বেড়েছে।

    ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে তৈরি পোশাক খাতে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৮.৫৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩০.২৪ বিলিয়ন ডলার।

    অর্থাৎ, সামগ্রিকভাবে রপ্তানি কমেছে ৫.৫১ শতাংশ। এর মধ্যে নিটওয়্যার খাতে রপ্তানি আয় হয়েছে ১৫.১১ বিলিয়ন ডলার, যা ৬.৪২ শতাংশ কম; অন্যদিকে ওভেন খাতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৩.৪৭ বিলিয়ন ডলার, যা ৪.৪৮ শতাংশ হ্রাস পেয়েছে।

    দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে রপ্তানি ৫.৭৩ বিলিয়ন ডলার থেকে কমে ৫.৫৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ২.৫৪ শতাংশ হ্রাস। যুক্তরাজ্যে রপ্তানি ৩.৩৫ বিলিয়ন ডলার থেকে কমে ৩.৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, অর্থাৎ কমেছে ১.৬১ শতাংশ।

    ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বড় বাজার জার্মানিতে রপ্তানি ৩.৮০ বিলিয়ন ডলার থেকে কমে ৩.২৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ১৪ শতাংশ হ্রাস।

    এছাড়া ফ্রান্সে রপ্তানি ১৬৪ কোটি ডলার থেকে কমে ১৪৪ কোটিতে নেমে এসেছে (হ্রাস ১২.২৬ শতাংশ)। ইতালিতে রপ্তানি কমেছে ১০.৬১ শতাংশ; নেদারল্যান্ডসে ০.৮৫ শতাংশ; কানাডায় ০.২৬ শতাংশ; জাপানে ৭.১১ শতাংশ এবং ডেনমার্কে ১৩.৭২ শতাংশ হ্রাস পেয়েছে।

    ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন খরচ বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং পণ্য সরবরাহে দীর্ঘ সময় (লিড টাইম) লাগার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। একই সঙ্গে বৈশ্বিক পরিস্থিতিও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর প্রভাবে দেশে ডিজেলের ঘাটতি দেখা দিয়েছে, যা কারখানার উৎপাদন ব্যাহত করছে এবং রপ্তানিতে প্রভাব ফেলছে।

    তিনি আরও বলেন, এই নেতিবাচক প্রবণতার সূচনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের পর থেকে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তারা ক্রয়াদেশ কমিয়ে দেয়। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরও জটিল করে তোলে। সব মিলিয়ে বর্তমানে ক্রয়াদেশ পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবন্ধ সার কারখানা, হুমকির মুখে কৃষি ও খাদ্য নিরাপত্তা: মঙ্গার পদধ্বনি
    Next Article জ্বালানি সংকটে অচল দেশ, আর তথাকথিত মন্ত্রী বলছেন “ইতিহাসের সর্বোচ্চ মজুত”!
    JoyBangla Editor

    Related Posts

    জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

    September 24, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026

    লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    By JoyBangla EditorSeptember 24, 20260

    বাংলাদেশের রাজনীতিতে কি আবার সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে? নাকি সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে পাশাপাশি রেখে…

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026

    জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

    September 24, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.