Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার

    May 15, 2026

    কী কী চুক্তি হলো ট্রাম্প-শি বৈঠকে?

    May 15, 2026

    হাম নয়, এটি নীতিহীনতার মহামারি: ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই

    May 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শাহরিয়ার কবিরের বই পড়ে বড় হওয়া
    Art & Culture

    শাহরিয়ার কবিরের বই পড়ে বড় হওয়া

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 13, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আযম খান

    আমি বা আমরা এক অর্থে শাহরিয়ার কবিরের শিশু-কিশোরদের জন‍্য লেখা বই পড়ে বড় হওয়া। তার এবং জাফর ইকবালের বই কেনার জন‍্য রীতিমতো টাকা জমাতাম। আমাদের শৈশবে ফোন-কম্পিউটার ছিল না। তাই বই আর খেলাধুলা ছিল বিনোদনের একমাত্র উৎস। আপনাদের সন্তানদের যদি বইমুখী, আলোকিত মানুষ হিসাবে তৈরি করতে চান তবে শুধু “নুলিয়াছড়ির সোনার পাহাড়” বইটা ধরিয়ে দিবেন। এছাড়াও উনি শিশু-কিশোরদের জন‍্য আরো অনেক বই লিখেছেন।

    শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম বিশিষ্ট কর্মী ছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রেরণামূলক পাণ্ডুলিপি এবং কবিতা লিখতে সহায়তা করেছিলেন যেগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো।

    শাহরিয়ার কবিরকে আমি ব‍্যাক্তিগতভাবে চিনি। তিনি জামাত-শিবিরের রাজনীতির ঘোর বিরোধী। কিন্তু তিনি মানুষ হিসাবে এতটা মানবিক যে তার সামনে যদি তার শত্রুপক্ষেরও কেউ আহত হয়ে পড়ে থাকে তবে সবার আগে তিনি দৌড়াবেন তাকে হাসপাতালে নিতে।

    এই মানবিক মানুষটার তারুন‍্য-যৌবন পর্ব শেষ বহু আগে। বহুদিন থেকে তিনি একজন বৃদ্ধ মানুষ যিনি ঠিক করে হাঁটাচলা করতে পারেন না। এই থুত্থূড়ে বুড়ো মানুষটাকে লিজা আখতার নামে এক গৃহকর্মীকে ২০২৪ এ হত‍্যার মিথ‍্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছে।

    অথচ, ২০২৪ এর জুলাইতে তারা দেশের মানুষকে এই সলিম বুঝ দিয়েছিল তারা বাংলাদেশে আইনের শাসন এবং ন‍্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়।

    বাংলাদেশে মানুষ রাজনৈতিক কারণে গ্রেফতার হয়। তবে কবি-সাহিত‍্যিকদের এভাবে গ্রেফতার করার নজির খুব একটা নাই। বিএনপির যেসব বুদ্ধিজীবী আছেন, জামাতের যারা আছেন তাদের বোঝা উচিত যে এটা একটা উদাহরণ তৈরি করেছে যার ভিকটিম কোন একদিন তারাও অবশ‍্যম্ভাবীভাবে হবেন।

    আমি তাদের জায়গায় থাকলে নিজের পিঠ বাঁচাতে হলেও শাহরিয়ার কবিরের মুক্তির জন‍্য কথা বলতাম, প্রয়োজনে রাস্তায় গিয়ে দাঁড়াতাম। এটা হয়তো একটু বেশি চেয়ে ফেলেছি। বাংলাদেশে সুস্থ চিন্তার মানুষের সংখ‍্যা এমনিতেই কম, এমনকি সুস্থ চিন্তার মানুষের জন‍্য বাংলাদেশ একটা বিপজ্জনক জায়গাও বটে।

    আমি শাহরিয়ার কবিরের মুক্তি চাচ্ছি না। কারণ আমরা মুক্তি চাইলেও তারা দিবে না।

    শুধু এটুকু বলে রাখি কোনদিন গণেশ উল্টে গেলে আমার মতন মানুষেরা এসব চরম অপছন্দ করলেও আপনাদের ঘরানা লেখক-সাহিত্যিক-কবিদের উপর দিয়ে যা যাবে সেটার প্রতিবাদ করার নৈতিক অধিকার আপনারা জামাত-বিএনপি ক্ষমতায় থাকতেই হারিয়ে ফেলেছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ,  তারা কীভাবে যুদ্ধে হারতে পারে?
    Next Article সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো
    JoyBangla Editor

    Related Posts

    ‘এই দুঃখটা নিয়েই আমি মরব’: সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যে ডলি জহুরের আর্তনাদ!

    May 8, 2026

    সিলেটে বইমেলা হচ্ছে ১০ মে থেকে ১৮ মে

    May 8, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্মজয়ন্তীতে শেখ হাসিনার শ্রদ্ধা ও শুভেচ্ছা

    May 8, 2026

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার

    By JoyBangla EditorMay 15, 20260

    উৎসব-পার্বণ ঘিরে সব সময় তৎপর হয়ে ওঠে জাল টাকার কারবারিরা। তবে কোরবানির ঈদকে নিজেদের সবচেয়ে…

    কী কী চুক্তি হলো ট্রাম্প-শি বৈঠকে?

    May 15, 2026

    হাম নয়, এটি নীতিহীনতার মহামারি: ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই

    May 15, 2026

    লাকসামে মাদ্রাসার নামে আয়নাঘর: ছাত্রীদের যৌন নির্যাতনের পর হত্যার লোমহর্ষক ঘটনা

    May 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.