Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার

    May 15, 2026

    কী কী চুক্তি হলো ট্রাম্প-শি বৈঠকে?

    May 15, 2026

    হাম নয়, এটি নীতিহীনতার মহামারি: ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই

    May 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কী কী চুক্তি হলো ট্রাম্প-শি বৈঠকে?
    International

    কী কী চুক্তি হলো ট্রাম্প-শি বৈঠকে?

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 15, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাষ্ট্র ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর।

    বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক পরাশক্তি আমেরিকা ও চীনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বাণিজ্য সম্মেলন বড় কোনো  চুক্তি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের এই বৈঠক থেকে বিনিয়োগকারীদের উৎসাহিত করার মতো তেমন কোনো চুক্তি না আসায় শুক্রবার (১৫ মে) চীনের শেয়ারবাজারে দরপতন হয়েছে।

    বৈঠক শেষে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ কিছু কৃষিপণ্য বিক্রির চুক্তিতে সম্মত হয়েছে এবং ভবিষ্যতে বাণিজ্য সচল রাখার বিষয়ে আলোচনা এগিয়েছে। আশা করা হচ্ছে, উভয় পক্ষ মিলে প্রায় ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য কেনাবেচার জন্য তালিকা তৈরি করবে।

    তবে এই চুক্তিগুলোর বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। অন্যদিকে, চীনের কাছে এনভিডিয়ার উন্নত ‘এইচ২০০ এআই চিপ’ বিক্রির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো অগ্রগতি হওয়ার লক্ষণ দেখা যায়নি।

    ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, চীন প্রায় এক দশকের মধ্যে এই প্রথম আমেরিকার কাছ থেকে ২০০টি বোয়িং বাণিজ্যিক জেট বিমান কেনার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা ছিল, চীন অন্তত ৫০০টি বিমান কিনবে।

    প্রত্যাশার চেয়ে এই সংখ্যা অনেক কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে বোয়িংয়ের শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে গেছে।

    ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জ্যেষ্ঠ চীনা বিশ্লেষক চিম লি মনে করেন, এই শীর্ষ সম্মেলনটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখার ক্ষেত্রে আশ্বস্তকারী হলেও, ব্যবসার আসল খতিয়ানের দিক থেকে বেশ হতাশাজনক। বিশ্লেষকদের মতে, এই সম্মেলনের একমাত্র বড় সাফল্য হলো গত অক্টোবরে দুই দেশের মধ্যে যে ভঙ্গুর ‘বাণিজ্য যুদ্ধবিরতি’ চুক্তি হয়েছিল, তা আপাতত বজায় রাখা সম্ভব হয়েছে।

    সূত্র : রয়টার্স

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহাম নয়, এটি নীতিহীনতার মহামারি: ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই
    Next Article সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার
    JoyBangla Editor

    Related Posts

     ‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

    May 14, 2026

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ,  তারা কীভাবে যুদ্ধে হারতে পারে?

    May 13, 2026

    ইরানের কৌশলে চরম হতাশাগ্রস্ত ট্রাম্প, ফের বড় যুদ্ধের পরিকল্পনা

    May 12, 2026

    মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান: গালিবাফ

    May 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার

    By JoyBangla EditorMay 15, 20260

    উৎসব-পার্বণ ঘিরে সব সময় তৎপর হয়ে ওঠে জাল টাকার কারবারিরা। তবে কোরবানির ঈদকে নিজেদের সবচেয়ে…

    কী কী চুক্তি হলো ট্রাম্প-শি বৈঠকে?

    May 15, 2026

    হাম নয়, এটি নীতিহীনতার মহামারি: ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই

    May 15, 2026

    লাকসামে মাদ্রাসার নামে আয়নাঘর: ছাত্রীদের যৌন নির্যাতনের পর হত্যার লোমহর্ষক ঘটনা

    May 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.