১৭ই মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
*কর্মসূচিসমূহ:*
*** বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিশেষ প্রার্থনা সভা।
*** জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন ও কর্মের উপর শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতা।
*** যুবসমাজ ও তরুণদের জন্য তথ্য-প্রযুক্তির স্বর্ণদুয়ার খুলে দেওয়া ও কর্মসংস্থান সৃষ্টির জন্য শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা কর্মসূচি
*** আগামীকাল ১৭ই মে রাত ৮ টায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’ শীর্ষক বাংলাদেশ আওয়ামী লীগের পেইজে ভার্চুয়াল আলোচনা সভা। সভায় বক্তব্য রাখবেন রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশবরেণ্য বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিগণ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
*** বিগত খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের অদক্ষতা ও অবহেলায় হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যু। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এর বিরুদ্ধে সন্তানহারা মাতা-পিতার প্রতি সহমর্মিতা জ্ঞাপন, গণসংযোগ ও মানববন্ধন কর্মসূচি পালন
উপর্যুক্ত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে বাংলাদেশ জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর শাখা পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও পালনের জন্য আহ্বান জানানো যাচ্ছে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
