Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » একটি মানবিক রাষ্ট্রে জন্ম হোক মানুষের
    Lifestyle

    একটি মানবিক রাষ্ট্রে জন্ম হোক মানুষের

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 4, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ফারজানা সিদ্দিকা

    শহরের এক পাড়া থেকে আরেক পাড়ায় বাসা বদল করে আসার পরে ছয়মাসেও আমার মন সুস্থির হয়নি… প্রায়ই হেঁটে হেঁটে পুরোনো পাড়ায় যাই, পরিচিত দোকানদারদের সঙ্গে দুচার কথা বলি, পরিচিত গাছটা দেখি, এমনকি ও পাড়ার ডাস্টবিনের গন্ধটাও ভালো লাগে!

    আমি তো ভাড়াটিয়া আজও, তাতেই আমার এ দশা!

    এখন বুঝি, কেন আমার আম্মা আর শাশুড়িমাকে আমাদের কাছে বেশিদিনের জন্য এনে রাখা যায় না!! ঠিক একই কারণে, এ বয়সে আমি বিদেশে স্থায়ী হবার কথা ভাবতে পারি না।

    প্রশান্ত আর আমার দুজনের সংসারে ২০২২ সাল থেকেই কোনো পারমানেন্ট সহকারী নেই। ছেলে বিদেশে চলে যাবার পর আমাদের জীবনযাপনের ধরণ কিছুটা বদলে গেছে। ফলে, একজন ছুটা সহকারী আসেন কয়েক ঘণ্টার জন্য…  আমাদের দিব্যি কাজ চলে যায়।

    # আম্মা আর শাশুড়িমা এলে আমরা দুজনই পালা করে কর্মক্ষেত্রে যাই। কিংবা পুরোনো কোনো সহকারীকে অনুরোধ করে কয়েকদিন এসে থাকতে বলি। দুজন বয়স্ক মানুষকে খালি বাসায় রেখে যেতে ভয় লাগে! যদি বাথরুমে পড়ে যান, যদি গ্যাসের চুলোয় কিছু করতে যান, যদি গলায় ওষুধ আটকে যায়!

    # এদেশে বাচ্চাদের জন্য, বুড়োদের জন্য পার্মানেন্ট সহকারী পাওয়া সহজ??

    # কেয়ার গিভার নামে একটি সেবা চালু হয়েছে। ব্যয়বহুল। তবু কি ভরসা করতে পারবেন?

    # আপনার টাকা আছে কিন্তু দেশে এসে বা বাড়িতে গিয়ে মাবাবার কাছে থেকে যাবার উপায় নেই, চাকরি তো করতেই হবে, জীবন চলবে কী করে! তো, বলুন তো, যথেষ্ট টাকা দিয়েও কি মাবাবার জন্য “উপযুক্ত” কোনো সহকারী পাবেন এদেশে?  উপযুক্ত বললাম, কারণ এদেশের ৯৮% সহকারীরা ট্রেইন্ড থাকে না।

    # ধরা যাক, আপনার স্বামী নেই, সন্তানরা দূরে দূরে চাকরি করে। আপনি অসুস্থ বোধ করলেন। আপনার টাকাও যথেষ্ট আছে। আপনি একা একা এদেশে চিকিৎসা করাতে পারবেন? আপনি সুস্থ মস্তিষ্কে হাসপাতাল বা ক্লিনিকে নিজেই ভর্তি হলেন, তারপর?  টাকার ব্যাগ পাহারা দেবেন নাকি ওষুধের ঘোরে ঘুম থেকে উঠে দেখবেন সব খালি!!

    # ঢাকা ও বড় বড় শহরে আত্মীয়স্বজনরা যে এখন একসাথে বাড়ি বানায়, এক জমিতে ওঠা বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে থাকে… কেন??

    এসব বাড়ি মূলত একেকটা কেয়ার হোম।

    # এদেশে বৃদ্ধাশ্রমকে নেতিবাচক করে প্রতিষ্ঠিত করেছেন গায়ক নচিকেতা। অথচ বৃদ্ধাশ্রম একটি জরুরি প্রতিষ্ঠান। আপনি জন্মনিয়ন্ত্রণ করে এক বা দুই বাচ্চা জন্ম দেবেন, তাদের ক্যারিয়ার চাইবেন অথচ বৃদ্ধাশ্রমকে সমর্থন করবেন না, এ তো হতে পারে না।

    আমি বৃদ্ধাশ্রমের পক্ষে। একসাথে অনেক বৃদ্ধ থাকবেন। তাঁদের সুষম খাবার দেয়া হবে সারাদিনে চারবেলা। সময় মতো ওষুধ দেবে, প্রেশার ডায়বেটিস মাপা হবে। পেপার পড়বেন। টেলিভিশন দেখবেন। প্রার্থনা করবেন।লুডু খেলবেন। তারপর মশারি টানিয়ে লাইট অফ করে দেবে কেউ।

    প্রাক্তন প্রধানমন্ত্রী সারা দেশে বড় বড় মডেল মসজিদ বানিয়েছিলেন। সেরকম বড় বড় বৃদ্ধাশ্রম হোক এদেশে।

    একটি মানবিক রাষ্ট্রে জন্ম হোক শিশুদের, মৃত্যু হোক বৃদ্ধদের!

    লেখক: প্রফেসর, বাংলাবিভাগ,শাবি সিলেট।  

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্বাধীন হয়েছিল স্বাধীনতা উপলব্ধি করে উপভোগের জন‍্য, শিকল পরার জন্য নয়
    Next Article কর্মীদের রাজনৈতিক পিপাসা একজন বীর নেতা
    JoyBangla Editor

    Related Posts

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.