Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলাম, ইস্তফার সময়ই পাইনি: হাসিনা
    Politics

    টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলাম, ইস্তফার সময়ই পাইনি: হাসিনা

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 11, 2026No Comments5 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নয়াদিল্লি থেকে ‘এই সময়’-কে দীর্ঘ একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina interview)। গণভবন ছেড়ে আসা, ইস্তফা না-দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা- সব বিষয়েই খোলামেলা, সবিস্তার কথা বলেছেন মুজিব-কন্যা। আজ তার দ্বিতীয় পর্ব

    অনমিত্র চট্টোপাধ্যায়

    অয়ন্তিকা সাহা

    প্রাণ বাঁচাতে আধ ঘণ্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি ‘গণভবন’ (Ganabhaban) ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সে জন্য পদত্যাগ ( Sheikh Hasina resignation) করার সময় বা সুযোগ তিনি পাননি। তিনি যে দেশ ছাড়বেন, সেটাও ঠিক হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এই সময়’-এর লিখিত প্রশ্নের জবাবে ( Exclusive Interview) বলেছেন, ‘আমি টুঙ্গিপাড়ায় চলে যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি।’ তাঁর কথায়, ‘আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তাঁর হাতে তুলে দেওয়াটাই নিয়ম। কিন্তু সে সুযোগ আমি পাইনি।… গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাকুল্যে ৩০-৪০ মিনিট সময় ছিল।’

    ঢাকার একটি সংবাদপত্রের সম্পাদক ও বিশিষ্ট এক সাংবাদিক সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন (Sheikh Hasina latest statement) , ২০২৪-এর ৫ অগস্ট আন্দোলনকারীরা (Bangladesh protest 202) গণভবন ঘিরে ফেললে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশে তিন পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন। সেই চিঠি তিনি বাংলাদেশ টেলিভিশনের এক কর্মীকে দিয়ে টাইপ করাতে চেয়েছিলেন। ওই সাংবাদিকের দাবি, তড়িঘড়ি দেশ ছাড়তে হওয়ায় তিন পাতার সেই পদত্যাগপত্র তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, ‘সম্প্রতি একটি সংবাদপত্রের সম্পাদকের একটি দাবি ঘিরে আপনার পদত্যাগের বিষয়টি ফের সামনে এসেছে। আপনি কি আদৌ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন? অথবা তিন পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন, যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি?’

    এই প্রশ্নের উত্তরে মুজিব–কন্যা বলেছেন, ‘আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে, এটা আমি কোনও দিনই ভাবতে পারিনি। আমি দেশের মানুষের আর্থ–সামাজিক উন্নয়নের জন্য, তাঁদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাঁদের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা আমার কখনওই ছিল না।’ হাসিনার সংযোজন, ‘৫ অগস্ট (২০২৪) কোনও স্বাভাবিক দিন ছিল না। সে দিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল (Bangladesh Politics)। গণভবনের দিকে উন্মত্ত জনতা অগ্রসর হচ্ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। পুলিশ, প্রশাসন, নিরাপত্তা কাঠামো-সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল।’ হাসিনার দাবি, বোন রেহানা এবং তাঁকে হত্যার জন্যই আন্দোলনকারীরা গণভবনে আক্রমণ করেছিল। তাঁর কথায়, ‘আমার নিরাপত্তা নিয়ে সকলে খুব উদ্বিগ্ন ছিল। আন্দোলনকারীরা রেহানা এবং আমাকে হত্যা করার উদ্দেশ্য নিয়েই গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকের বক্তব্যেই এটি উঠে এসেছে যে ‘লাশ ফেললে সরকার পড়ে যাবে’। ভুয়ো আইডি কার্ড বানিয়ে গণভবনে লোক নিয়ে আসা হয়েছিল, এই কথা (আন্দোলনের) সমন্বয়করাই স্বীকার করেছে।’ হাসিনা বুঝিয়েছেন, সেই অল্প সময়ে (৩০-৪০ মিনিট) বসে বসে পদত্যাগপত্র লেখার সময়ও তাঁর ছিল না।

    হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, ‘জুলাই-আন্দোলন মোকাবিলায় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আপনাকে নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত করে দণ্ড দিয়েছে। সম্প্রতি আপনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে আইনজীবীর চিঠি পাঠিয়ে তাঁদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্য সংশোধনের দাবি জানিয়েছেন। বাংলাদেশে ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনায় রাষ্ট্রপুঞ্জের এই শাখা সংস্থাটিও যুক্ত বলে কি আপনি মনে করেন?’

    প্রাক্তন প্রধানমন্ত্রীর জবাব, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুযায়ী একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনি ভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, সেটি কোনও বিচার নয়, এটি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র।’ তিনি আরও বলেন, ‘২০২৪–এর জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটি কোনও স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল একটি সরকার পরিবর্তনের ষড়যন্ত্রমূলক আন্দোলন, যাতে দেশি ও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ছিল। অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করা (মুহাম্মদ) ইউনূস নিজেই এই আন্দোলনকে ‘মেটিকুলাসলি ডিজ়াইনড’ বলে উল্লেখ করেছেন। এই ষড়যন্ত্রকে সফল করার জন্য ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল।’ তাঁর সংযোজন, ‘এই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্ররা প্রকাশ্যে গণমাধ্যমে বলেছে, আন্দোলন সফল করার জন্য তারা পুলিশ হত্যা করেছে, মেট্রোরেলে আগুন দিয়েছে। আন্দোলন সফল না হলে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনার কথাও তারা স্বীকার করেছে।’

    প্রাণদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘কোন মৃত্যুই কাম্য নয়। প্রথম হতাহতের ঘটনার পরেই তাই আমি সঠিক ভাবে তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলাম। কিন্তু দেশবিরোধী গোষ্ঠী ক্ষমতা দখল করে সেই কমিটির কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এমনকী, নিহতদের লাশের ময়নাতদন্ত পর্যন্ত করতে দেয়নি।’ তাঁর প্রশ্ন, ‘কী ভয় ছিল তাদের? কেন আন্দোলনকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে?’

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে ভাষণ দিচ্ছেন। ছবির বামদিকে লাল ব্যাকগ্রাউন্ডে ‘UNCUT হাসিনা – দ্বিতীয় পর্ব’ লেখা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণভবন ত্যাগ এবং পদত্যাগ প্রসঙ্গ নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনের থাম্বনেল।

    অবসর-ভাবনা খারিজ, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চান হাসিনা

    রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা (ওএইচসিএইচআর)-র রিপোর্ট প্রসঙ্গে হাসিনা বলেন, ‘তারা এই তদন্ত করেছিল ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে। যারা চক্রান্ত করে অবৈধ ভাবে ক্ষমতা দখল করল, তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কী ভাবে স্বাধীন ও নিরপেক্ষ হতে পারে? এই প্রতিবেদনে জুলাই-অগস্টে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনও প্রমাণ দেওয়া হয়নি। খোদ অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা ৮৩৪। এমনকি গেজেটেও নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য মিথ্যা নাম সংযোজন করা হয়েছে।’

    হাসিনা বলেন, ‘ওএইচসিএইচআর-এর কমিশনার ভলকার টুর্ক ২০২৫–এর মার্চে বিবিসি-তে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন— তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আন্দোলন দমনে কঠোর হলে শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। এটি দৃশ্যতই একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা রাষ্ট্রপুঞ্জের মৌলিক নীতির পরিপন্থী।’ তাঁর কথায়, ‘এটা পরিষ্কার, জুলাই-অগস্টের ষড়যন্ত্রমূলক আন্দোলন চলার সময়ে এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।’

    শেখ হাসিনা কেন গণভবন ছাড়েন?

    শেখ হাসিনার দাবি অনুযায়ী, পরিস্থিতির দ্রুত অবনতির কারণে তাঁকে অল্প সময়ের মধ্যে গণভবন ছাড়তে হয়। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি দেশ ত্যাগ করেন।

    শেখ হাসিনা কি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছিলেন?

    এই প্রশ্নে ভিন্ন দাবি রয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন, তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ পরে দাবি করেন যে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার সুযোগ পাননি।

    শেখ হাসিনা কবে বাংলাদেশ ছাড়েন?

    ২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি দেশ ছেড়ে ভারতে আসেন।

    গণভবন কী?

    গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, যা ঢাকায় অবস্থিত।

    শেখ হাসিনার সাক্ষাৎকার কেন গুরুত্বপূর্ণ?

    বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় ঘটনাকে কেন্দ্র করে তাঁর বক্তব্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article শেখ হাসিনা ফিরবেন,লড়বেন, মরতে হলে মরবেন!
    Next Article চারপাশে পলিটিক্যাল সাইকোপ্যাথ চিনে রাখা খুব জরুরী
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.