সুষুপ্ত পাঠক
আপনার চারপাশে পলিটিক্যাল সাইকোপ্যাথ চিনে রাখা খুব জরুরী। কিভাবে চিনবেন? যখন দেখবেন-
একাত্তরের যুদ্ধাপরাধ গণহত্যা ধর্ষণের সঙ্গে জড়িত জামাতের ইসলামের রাজনীতি করার অধিকার নিয়ে এদের কোন সমস্যা নেই কিন্তু কথিত ১৪০০ আন্দোলনকারী হত্যার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ চান!
জেল থেকে ভয়ংকর সব জঙ্গি ও ফতোয়াবাজ মোল্লারা মুক্তি পেয়েছে এতে কোন সমস্যা নেই, সমস্যা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন জামিন পাচ্ছে!
যুদ্ধাপরাধীদের জন্য সংসদে শোকপ্রস্তাব নিয়ে কোন সমস্যা নেই কিন্তু তোফায়েল আহমেদের জন্য শোকপ্রস্তাবে কলিজা জ্বলে পুড়ে যাচ্ছে!
সেনাবাহিনীতে বিদ্রোহের অভিযোগে কয়েক হাজার সেনাসদস্যদের কোন রকম বিচার ছাড়াই ফাঁসি দেয়া, অপারেশন ক্লিনহার্ট, কৃষক হত্যা, প্রেসক্লাবে ঢুকে পুলিশ দিয়ে গণহারে সাংবাদিকদের পশুর মত করে পেটানোর পরও যাদের কাছে ফ্যাসিস্ট কেবল শেখ হাসিনা!
৫০০ শিশু হত্যাকারীদের নিয়ে কোন সমস্যা নেই গাজার শিশুদের জন্য চোখে পানি এসে যায়!
ফালানীর জন্য কবিতা লেখে কিন্তু সৌদি থেকে মৃতদেহ হয়ে আসা মেয়েদের নিয়ে স্পিকটি নট!
৩০ লাখ শহীদদের কেউ ফিরে আসেনি, কেউ চুরি ডাকাতি করতে গিয়ে মারা গিয়েও ৩০ লাখে গিয়ে ঢুকেনি কিন্তু ১৪০০ শহীদদের দলে দলে ফিরে আসা, চোর ডাকাতদেরও লিস্টে ঢুকিয়ে দেয়া, আজ পর্যন্ত এই অল্প সংখ্যক মানুষের কোন তালিকা করতে না পারার পরও ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করা।
মোসাদের এজেন্ট, বিজেপি আরএসএসের এজেন্ট, তারা টাকা পাঠায়, তাদের হয়ে টাকা খেয়ে কাজ করে এগুলো রাতদিন বললেও কেউ ডিপস্টেটের থেকে ডলার ছাড়ার কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠে। ডিপস্টেট বলতে কিছু নেই দাবী করে।
বাপ চাচারা সবাই বিএনপি জামাত তথা এন্টি-আওয়ামী লীগ ভোটার ছিল সেটা স্বীকার না করে আওয়ামী লীগকে ২০১৮ সালের পর থেকে প্রত্যাখ্যানের দাবী করা!
রাজাকার আল বদর জঙ্গিতে সমস্যা নেই কেবল আওয়ামী লীগে সমস্যা!
লেনিন মাওদের একনায়কতন্ত্র থেকে সুবাশ পায় কিন্তু বাকশাল থেকে দুর্গন্ধ পায়!
সাম্রাজ্যবাদ ইঙ্গ-মার্কিন বিরোধী কিন্তু আমেরিকা ইউরোপে অভিবাসী!
এ্যাসাইলামের জন্য ভারতে এক বছর দুই বছর নিরাপদে কাটিয়ে ইউরোপ গিয়ে ‘ভারতে মুসলমানদের জন্য নিরাপদ নয়’ বলে পোস্ট দেয়া।
দেশভাগের জন্য হিন্দুরা দায়ী ছিল বলেই জিন্নাহকে ধন্যবাদ জানায় পাকিস্তান করার জন্য না হলে তারা আজকে শান্তিতে গরু খেতে পারত না!
নিজের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেছে বলে কান্নাকাটি করা!
অফটপিক: রাজাকার আল বদর বাহিনীর বাইরে যারা পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছিলো তাদের একটা সুবিধা তাদেরকে কেউ রাজাকার বলে না। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি আবদুল হক, তোহা, আলাউদ্দিন, মতিন গ্রুপ মুক্তিযোদ্ধাদের শ্রেণীশত্রু তকমা দিয়ে হত্যা করেছিল। নোয়াখালী, খুলনা, যশোরে এই কমিউনিস্টদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই হয়েছিল। এদেরকে কি নামে ডাকা হবে? এদের আন্ডা-বাচ্চারা সবাই জুলাইপন্থী হয়েছে। কি বুঝলেন?
৯ জুন, ২০২৬
