Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বয়স বাড়লে কি মানুষ খাটো হয়ে যায়? কী বলছে গবেষণা
    Lifestyle

    বয়স বাড়লে কি মানুষ খাটো হয়ে যায়? কী বলছে গবেষণা

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 22, 2026No Comments5 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষের উচ্চতা বাড়ে, এরপর স্থির হয়ে যায়। কিন্তু অনেকেই জানেন না, একটি নির্দিষ্ট বয়সের পর উচ্চতা ধীরে ধীরে কমতেও পারে। বিশেষজ্ঞদের মতে, এটি বার্ধক্যের স্বাভাবিক শারীরবৃত্তীয় পরিবর্তনের একটি অংশ হলেও কখনো কখনো এটি গুরুতর স্বাস্থ্য সমস্যারও ইঙ্গিত হতে পারে।

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, স্মৃতিশক্তি ও চুলের মতো অনেক কিছুই পরিবর্তিত হতে থাকে। এই তালিকায় উচ্চতাও রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ৩০ বছর বয়স থেকেই মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে।

    গবেষণায় দেখা গেছে, ৩০ থেকে ৭০ বছর বয়সের মধ্যে পুরুষেরা ধীরে ধীরে প্রায় ১ ইঞ্চি পর্যন্ত উচ্চতা হারাতে পারেন, আর নারীরা হারাতে পারেন প্রায় ২ ইঞ্চি। ৮০ বছরের পর নারী-পুরুষ উভয়েরই আরও প্রায় ১ ইঞ্চি উচ্চতা কমে যেতে পারে।

    কেন কমে উচ্চতা?

    আর্কানসাস ইউনিভার্সিটি ফর মেডিকেল সায়েন্সেস-এর ডোনাল্ড ডব্লিউ. রেনল্ডস ইনস্টিটিউট অন এজিং-এর জেরিয়াট্রিক বিশেষজ্ঞ ডা. ফাম লিয়েমের মতে, বয়স বাড়ার সঙ্গে শরীরের হাড়, জোড়া (অস্থিসন্ধি) ও পেশিতে স্বাভাবিক পরিবর্তন ঘটে। এসব পরিবর্তনের সম্মিলিত প্রভাবেই উচ্চতা কমতে থাকে। বয়স বাড়ার সঙ্গে উচ্চতা কমে যাওয়ার প্রধান কারণগুলো হলো-

    হাড়ের ঘনত্ব কমে যাওয়া

    বয়সের সঙ্গে হাড়ের ঘনত্ব কমে গেলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং শরীরের ওজন বহনের ক্ষমতা কমে। বিশেষ করে মেরুদণ্ডের কশেরুকাগুলো ধীরে ধীরে সরু হয়ে যায় এবং সেখানে ছোট ছোট কম্প্রেশন ফ্র্যাকচার তৈরি হতে পারে। এর ফলে কশেরুকার উচ্চতা কমে যায় এবং পুরো মেরুদণ্ড কিছুটা ছোট হয়ে যায়। ফলস্বরূপ মানুষ আগের তুলনায় খাটো দেখায়।

    বিশেষজ্ঞদের মতে, উল্লেখযোগ্য পরিমাণ উচ্চতা কমে যাওয়া অস্টিওপোরোসিসের লক্ষণ হতে পারে। এ রোগে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং নিতম্ব, কবজি ও মেরুদণ্ডে হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়।

    মেরুদণ্ডের ডিস্ক ক্ষয়

    মেরুদণ্ডের প্রতি জোড়া কশেরুকার মাঝখানে কুশনের মতো নরম ডিস্ক থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে পাতলা ও চ্যাপ্টা হয়ে যায়। ফলে কশেরুকাগুলোর মধ্যকার দূরত্ব কমে যায়। যেহেতু মেরুদণ্ডে অনেকগুলো ডিস্ক একটির ওপর আরেকটি অবস্থান করে, তাই প্রতিটি ডিস্কে সামান্য পরিবর্তন হলেও সব মিলিয়ে উচ্চতায় দৃশ্যমান পার্থক্য তৈরি হয়।

    পেশি দুর্বল হয়ে যাওয়া

    বয়স বাড়ার সঙ্গে শরীরে পেশির পরিমাণ কমে এবং চর্বির পরিমাণ বাড়ে। এই অবস্থাকে সারকোপেনিয়া বলা হয়। পেশি দুর্বল হলে সরাসরি হাড়ের উচ্চতা কমে না, তবে শরীরের ভঙ্গি পরিবর্তিত হয়। পিঠ ও কোমরের পেশি দুর্বল হয়ে গেলে মানুষ কুঁজো হয়ে হাঁটা বা দাঁড়ানোর প্রবণতা তৈরি হয়। মেরুদণ্ডের চারপাশের পেশির সমর্থন কমে যাওয়ায় বয়সজনিত কুঁজোভাব আরও স্পষ্ট হয় এবং মানুষকে আগের তুলনায় খাটো দেখায়।

    পায়ের পাতা সমতল হয়ে যাওয়া

    পায়ের স্বাভাবিক পাতার বাঁকে দাঁড়ানোর উচ্চতায় কিছুটা ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পায়ের লিগামেন্ট ও পেশি দুর্বল হতে পারে। ফলে পাতা ধীরে ধীরে সমতল হয়ে যায়। তখন পায়ের পাতা মাটির আরও কাছাকাছি চলে আসে এবং একজন মানুষের উচ্চতা কয়েক মিলিমিটার থেকে ইঞ্চির ভগ্নাংশ পরিমাণ কমে যেতে পারে।

    অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

    সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস শুধু সামগ্রিক সুস্বাস্থ্যের জন্যই নয়, হাড়ের স্বাস্থ্য ও উচ্চতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্বাস্থ্যকর খাবার বা অতিরিক্ত ওজন পেশি, অস্থিসন্ধি ও হাড়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা বয়সের সঙ্গে উচ্চতা কমে যাওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

    কতটা উচ্চতা কমা স্বাভাবিক?

    বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে কিছুটা উচ্চতা কমা স্বাভাবিক। সাধারণত আধা ইঞ্চি (১.২৭ সেন্টিমিটার) থেকে ১ ইঞ্চি (২.৫৪ সেন্টিমিটার) পর্যন্ত উচ্চতা কমা স্বাভাবিক বলে ধরা হয়। এটি মূলত মেরুদণ্ড ও জয়েন্টের স্বাভাবিক ক্ষয়জনিত পরিবর্তনের ফল।

    তবে এর চেয়ে বেশি উচ্চতা কমে যাওয়া স্বাভাবিক নয়। গবেষণায় দেখা গেছে, অনেক রোগী মনে করেন ২, ৩ বা ৪ ইঞ্চি উচ্চতা কমে যাওয়া বার্ধক্যের স্বাভাবিক অংশ। বাস্তবে এটি অস্টিওপোরোসিসের মতো গুরুতর সমস্যার সতর্ক সংকেত হতে পারে, বিশেষ করে যদি এটি দ্রুত ঘটে বা শরীর কুঁজো হয়ে যাওয়ার সঙ্গে যুক্ত থাকে।

    যদি এক বছরের মধ্যে ১ থেকে ২ ইঞ্চি উচ্চতা কমে যায়, তাহলে মেরুদণ্ড ও নিতম্বের হাড় ভাঙার ঝুঁকিও বেড়ে যেতে পারে। পুরুষদের ক্ষেত্রে এটি হৃদরোগের ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত হতে পারে।

    অনেক সময় মানুষ কোনো সমস্যা বুঝতে পারেন না, যতক্ষণ না হাড় ভেঙে যায়। তাই উচ্চতার উল্লেখযোগ্য পরিবর্তন হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

    কীভাবে ঝুঁকি কমানো যায়?

    উচ্চতা কত দ্রুত কমছে, সে বিষয়েও কি নজর দেওয়া উচিত? উত্তর হলো, অবশ্যই। খুব দ্রুত উচ্চতা কমে যাওয়া কেবল পোশাক ছোট করে নেওয়ার বিষয় নয়, বরং এটি আরও গুরুতর স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। কিছু স্বাস্থ্যকর অভ্যাস উচ্চতা কমে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। যেমন, কুঁজো হয়ে বসা বা দাঁড়ানো, শারীরিক পরিশ্রম না করা, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল বা ক্যাফেইন গ্রহণ, চরম ডায়েটিং, অপ্রয়োজনীয় স্টেরয়েড ব্যবহার এবং অপুষ্টিকর খাদ্যাভ্যাস এড়িয়ে চলা উচিত। এ ছাড়া নিয়মিত ব্যায়াম করারও অভ্যাস করতে হবে।

    আরকানসাস ইউনিভার্সিটি ফর মেডিকেল সায়েন্সেস-এর নিউরোসার্জন ডা. টি. গ্লেন পেইট বলেন, ‘গবেষণায় দেখা গেছে, বার্ধক্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অস্টিওপোরোসিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমায়। বয়স বাড়ার সঙ্গে শরীরের ক্যালরির চাহিদা কমতে পারে, কিন্তু প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা কমে না।’

    তিনি আরও বলেন, দুধ ও দুগ্ধজাত খাবার, ফলমূল, শাকসবজি এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। পাশাপাশি ভারোত্তলনের ব্যায়াম নিয়মিত করলে উচ্চতা কমে যাওয়ার প্রবণতা কিছুটা প্রতিরোধ করা সম্ভব।

    কখন চিকিৎসকের কাছে যাবেন?

    যদি মনে হয় আপনার উচ্চতা আগের তুলনায় দ্রুত কমছে, বিশেষ করে ১ ইঞ্চির বেশি, তাহলে আর অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজন হলে হাড়ের ঘনত্ব পরীক্ষা করানো উচিত। সাধারণত নারীদের ক্ষেত্রে মেনোপজের সময় বা ৪০-এর শেষ থেকে ৫০-এর শুরুর দিকে এবং পুরুষদের ক্ষেত্রে ৬০-এর মাঝামাঝি বয়সে হাড়ের ঘনত্ব পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। তবে ঝুঁকির কারণ থাকলে চিকিৎসক আরও আগেই পরীক্ষা করতে বলতে পারেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান
    Next Article কারাবন্দী আসাদুজ্জামান নূরকে নিয়ে বাবা দিবসে মেয়ের আবেগঘন পোস্ট
    JoyBangla Editor

    Related Posts

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    আমরা ভালো নেই

    September 6, 2026

    বগুড়ায় মন্ত্রীর গাড়ির চাকায় জীবন গেল নারীর, কিন্তু ক্ষমতার দম্ভে চাপা পড়ল বিচার!

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.