Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিশ্বমানের শিক্ষার সঙ্গে বাংলাদেশ পিছিয়ে কেন

    September 24, 2026

    শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

    September 24, 2026

    আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে

    September 24, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তোমায় কুর্নিশ…
    Bangladesh

    তোমায় কুর্নিশ…

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 28, 2026No Comments1 Min Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাবু আফরোজ

    তোমায় কুর্নিশ…

    আমি জানি না এই কিশোরের নাম কী।

    জানি না তার ধর্ম কী।

    কিন্তু আমি এটি জানি, এই কিশোরটিই বাংলাদেশ।

    মুক্তিযুদ্ধের রক্ত, মানুষের প্রতিনিধি!

    তাকে দেখে মনে হয়নি, সে খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছে। কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ পড়েছে, কিংবা নতুন কোনো রাজনৈতিক তত্ত্বের মোড়কে পুরোনো মতাদর্শ বিক্রি করতে এসেছে এমনও মনে হয়নি।

    তবু কয়েকটি প্রশ্নের উত্তরে সে এমন কিছু কথা বলে গেল, যা গভীরভাবে ভাবিয়ে তোলে।

    কয়েকজন তাকে জিজ্ঞেস করল,

     “তুই হিন্দু, না মুসলিম?”

    সে শান্তভাবে উত্তর দিল,

     “আগে আমি মানুষ। আগে সবার অধিকার, তারপর আমার ধর্ম।”

    এরপর সে আরও বলল,

     “সোহরাওয়ার্দী উদ্যানে যদি মসজিদ হয়, তাহলে মন্দিরও হবে, গির্জাও হবে। কারণ এটি সরকারি জায়গা এটি সবার।”

    একজন সাধারণ কিশোরের এই সরল কথার মধ্যে যেন নাগরিক সমতা, ধর্মীয় স্বাধীনতা ও রাষ্ট্রের নিরপেক্ষতার এক গভীর বার্তা লুকিয়ে আছে।

    যে ভাষায় গণ-অভ্যুত্থানের বক্তব্য স্পষ্ট হয়নি, সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রতিফলিত হয়নি, ৩১ দফায় স্থান পায়নি, কিংবা স্বাধীন বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে উচ্চারিত হয়নি সেই কথাটিই অকপটে বলে গেল এক সাধারণ কিশোর।

    কখনো কখনো বড় বড় তত্ত্ব নয়, একজন সাধারণ মানুষের সহজ, নির্মোহ এবং মানবিক উচ্চারণই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআন্দোলনের লক্ষ্য কি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা নাকি একটি রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া?
    Next Article ঝুঁকিতে ৪ থেকে ১০ বছর বয়সী শিশুরা: দুধ ও দুগ্ধজাত পণ্যে মিললো মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি
    JoyBangla Editor

    Related Posts

    আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে

    September 24, 2026

    সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের অর্থপাচারের নেটওয়ার্ক যেভাবে হাতেনাতে ধরা সম্ভব

    September 23, 2026

    মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

    September 23, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বিশ্বমানের শিক্ষার সঙ্গে বাংলাদেশ পিছিয়ে কেন

    By JoyBangla EditorSeptember 24, 20260

    সরকার এম শাহীন বর্তমান প্রতিযোগিতামূলক পৃথিবীর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সামাজিক কাঠামোর দ্রুতগামী ট্রেন অনেকটাই পরিচালিত…

    শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

    September 24, 2026

    আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে

    September 24, 2026

    এশিয়ান গেমসে হকিতে জয় পেলো বাংলাদেশ

    September 24, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.