Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপির মেয়ের বিরুদ্ধে, বাড়ি ঘেরাও
    Bangladesh

    শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপির মেয়ের বিরুদ্ধে, বাড়ি ঘেরাও

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 28, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকেরা। সংসদ সদস্যের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মারধর এবং দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। বিক্ষোভকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশেরও চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    বিক্ষোভকারীদের অভিযোগ, সংসদ সদস্যের বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের সোমবার বিকেলে মারধর ও ভয়ভীতি দেখান অনন্যা। পরে পুলিশ ও উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। তবে মঙ্গলবার সকালে আবারও শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। এ সময় এক অভিভাবক রেকসোনা খাতুনের মাথায় তালা ছুড়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনার পরই ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করেন।

    আল মাদরাসাতুল শারইয়্যাহর মুহতামিম কবির হোসাইন দাবি করেন, সংসদ সদস্যের মেয়ে বিভিন্ন সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোমবারের ঘটনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে আবারও শিশুদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে তালা ছুড়ে মারলে এক অভিভাবক আহত হন বলে অভিযোগ করেন তিনি।

    ঘটনার সময় কয়েক ঘণ্টা সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির ভেতরেই অবস্থান করেন। এ বিষয়ে সংসদ সদস্য কোনো মন্তব্য করেননি।

    তবে তাঁর স্ত্রী শারমিন ডিনা বলেন, তাঁদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর দাবি, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুদের জটলা ও গোলযোগের কারণে প্রতিবাদ জানানো হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংসদ সদস্যের মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের বিরোধের জের ধরেই বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রযুক্তি বিশ্বে অস্থিরতার নতুন চিত্র
    Next Article টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

    August 7, 2026

    ঢাকায় বাসভবনে অগ্নিকাণ্ড, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.