Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জীবন নেই, জীবিকাও নেই: বকেয়া বেতনের আশায় ফুটপাতে বসে থাকা
    Economics

    জীবন নেই, জীবিকাও নেই: বকেয়া বেতনের আশায় ফুটপাতে বসে থাকা

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 13, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জীবন নেই, জীবিকাও নেই: বকেয়া বেতনের আশায় ফুটপাতে বসে থাকা সেই ক্লান্ত হাতগুলোই বানাতো বিশ্বমানের পোশাক এই কিছুদিন আগেও!

    চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে শিল্প পুলিশের কার্যালয়ের সামনে বেলা বাড়ে। চা-ওয়ালার দোকানের ছায়ায় বসে থাকা পারভীন আক্তারের চোখে স্থির দৃষ্টি। ২১ বছরের চাকরি, ২০ মাসের বকেয়া বেতন। যে কারখানা একদিন তাঁর আশ্রয় ছিল, সেই কারখানার গেটে এখন তালা আর মালিকের ফোন নম্বরটা সুইচড অফ। এ দৃশ্য এখন চট্টগ্রামের প্রতিটি শিল্পাঞ্চলের গল্প। শিল্প পুলিশের তালিকায় কেবলই বাড়ছে মৃত্যুপথযাত্রী কারখানার সারি। দুই বছরে ১৯০টি কারখানা বন্ধ, বেকার ৩০ হাজার। ইউনুস সরকার বিদায় নেওয়ার পর যারা তথাকথিত “ত্রাতা” সেজে ক্ষমতার দখল নিলেন, সেই বিএনপি-জামাত জোটের শাসনে লাল সবুজের বাংলাদেশ শুধুই লাল কালিতে লেখা দুঃস্বপ্ন দেখছে।

    ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতার হাল ধরার সময় নেতারা বলেছিলেন শিল্প বাঁচবে, কর্মসংস্থান ফিরবে। ছয় মাস পেরোতেই সেই মিথ্যে প্রতিশ্রুতির ভিত ধসে পড়ল এস আলমের ১১ কারখানা বন্ধের ঘোষণায়। এক দিনে বেকার সাড়ে দশ হাজার পরিবার। বন্দরনগরী এখন বেকারনগরী। ব্যাটারিচালিত রিকশার হ্যান্ডেলে অভ্যস্ত হাতগুলো একদিন সেলাই মেশিন চালাত, আজ তাদের ঠাঁই ফুটপাতের ঝুপড়ি দোকানে। যাদের বয়স পঁয়তাল্লিশ পেরিয়েছে, তারা নীরবে ঘরে ফিরেছেন। ঘরে ফিরে হিসেব মেলান, ১৭ বছর পর আবার কেন সেই ২০০১-০৬ সালের বিভীষিকা ফিরে এলো!

    কারখানাগুলো বলছে গ্যাস-বিদ্যুৎ নেই, ব্যাংক ঋণ আটকে দিয়েছে, এলসি খোলার টাকা জোগাড় হয় না। কিন্তু যারা রাষ্ট্র চালানোর ভার নিলেন গত ফেব্রুয়ারিতে, তারা কি দেখছেন না এই শিল্পসঙ্কটকে? নাকি ২০০৬ সালের মতো এবারও দেশ ছাপিয়ে বিদেশে পাচার হচ্ছে মূলধন? নাসিরাবাদে বসে থাকা পারভীনের কাতর অনুরোধের উত্তর মালিকও দেননি, সরকারও দেয়নি। শুধু শিল্প পুলিশের অফিসার জানাচ্ছেন অভিযোগের ফাইল ঘরে রাখার জায়গা ফুরিয়েছে। চট্টগ্রামের আকাশে ধোঁয়া ওঠে না এখন আর কারখানার চিমনির, ওঠে নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস। যে দীর্ঘশ্বাস বিএনপি-জামাতের সুশাসনের কালো অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের খাতায়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচাঁদের আড়ালে হারিয়ে গেল সূর্য, কোটি মানুষের চোখে বিরল মহাজাগতিক দৃশ্য
    Next Article বিএনপি-জামাতের লুটেরা জোটের পতন চাই, জ্বালানি সন্ত্রাসের বিচার চাই
    JoyBangla Editor

    Related Posts

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.