Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     নেপাল যাওয়া ৩ তরুণীকে কেন আটকে দেওয়া হলো?

    October 1, 2026

    তিন বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টের রুল

    October 1, 2026

    একাত্তরের পরাজিত শক্তির দেশ দখলের পরিকল্পনা ‘অপারেশন দমন’

    October 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা!
    Bangladesh

    মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা!

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 27, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে ভাস্কর্য না বানিয়ে বরং পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আর এ নিয়ে দেশজুড়ে চলছে তুমুল সমালোচনা।

    ২০২৪-এর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে মুক্তিযুদ্ধ, একাত্তর, বীর মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, স্মারক, ম্যুরাল, জাদুঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এসব স্থাপনাকে আওয়ামী লীগের ‘রাজনৈতিক স্থাপনা’ আখ্যা দিয়ে মূল্যবান স্মৃতি-স্মারকগুলোর ধ্বংসসাধন করা হয়।

    এমনকি সারাদেশে শত শত বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়, জুতার মালা গলায় দিয়ে তাদের ওপর হামলার পাশাপাশি মামলা এবং মব করে তাদের কারাগারে পাঠানোর ঘটনাও ঘটে।

    আওয়ামী লীগের শাসনামলে মুক্তিযুদ্ধ এবং ইতিহাসের চর্চার যে জোয়ার বহমান ছিল, সে নিয়ে সমালোচনা করতেন রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন। দাবি করা হতো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ‘কুক্ষিগত’ করে রেখেছে বলে অন্য রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

    কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূস এসে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংসকারীদের দায়মুক্তি দেন, তারপর বলেন ‘রিসেট’ বাটন চেপে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলবেন।

    এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন পুননির্মাণ করা হয়নি। বিএনপি সরকারও ইউনূসের দেখানো পথে হাঁটছে বলে অভিযোগ।

    এরই ধারাবাহিকতায় এবার সোহরাওয়ার্দী উদ্যানের ভাস্কর্যের পরিবর্তে পানির ফোয়ারা স্থাপনের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর লজ্জাজনক ইতিহাসকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি সরকারের পাকিস্তান-প্রেমের ফলাফল বলে এ নিয়ে তুমুল সমালোচনা করছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ মানুষ।

    শুধু পানির ফোয়ারা স্থাপনই নয়, এছাড়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ‘হলোগ্রাফিক থ্রিডি’ উপস্থাপনাতেও পরিবর্তন আনারও উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বিষয়ে গত ৬ই আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদনে এসব পরিবর্তনের (রিস্কোপিং ও রিপারপসিং) উদ্যোগ তুলে ধরা হয়েছে।

    পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ নামে প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৮ সালে। এর মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুনে। প্রকল্পের আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে দুটি ভাস্কর্য বানানোর উদ্যোগ নেওয়া হয়।

    কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে সেই উদ্যোগ থেমে যায়। যে দুটি স্থানে ভাস্কর্য নির্মাণের কাজ চলছিল, সেসব স্থানে ভাঙচুরও চালানো হয়। এরপর গত বছরের মার্চে ইউনূসের অরন্তর্বর্তী সরকার জানিয়ে দেয়, সোহরাওয়ার্দী উদ্যোনে ভাস্কর্য দুটি হচ্ছে না। আর এখন এসে ওই দুই স্থানে পানির ফোয়ারা বসানোর উদ্যোগ নিল বিএনপি নেতৃত্বাধীন সরকার।

    ধানমন্ডি-৩২ এর ঐতিহাসিক জাদুঘর

    পানির ফোয়ারা বসানোর উদ্যোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি এ বিষয়ে ‘দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে’ কথা বলার পরামর্শ দেন। এ নিয়ে কথা বলতে রাজি হননি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব হাসনা জাহান খানমও।

    তিনি জানিয়ে দেন, এ বিষয়ে কথা বলার জন্য সরকারের নির্দিষ্ট ব্যক্তি আছেন; তিনি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব শাহজাজান মিয়ার সাথে কথা বলতে বলেন। আবার শাহজাজান মিয়া বললেন তিনি এ নিয়ে কথা বলতে পারবেন না, জানতে হলে যেতে হবে পলি করের কাছে। পলি কর বিস্তারিত বলতে পারবেন।

    মন্ত্রণালয় যে প্রতিবেদনে পানির ফোয়ারা বসানোর মতামত তুলে ধরেছে, সেখানে উপসচিব পলি করের সই রয়েছে। যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি না থাকার কথা বলেন। তবে নথিতে নিজের সই থাকার কথা তিনি স্বীকার করেছেন।

    এছাড়া, প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকা প্রণব কুমার সাহার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। এমনকি সোহরাওয়ার্দী উদ্যানে তার যে দাপ্তরিক কক্ষ রয়েছে, সেখানে একাধিক দিন গিয়েও তাকে পাওয়া যায়নি।

    মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির তৃতীয় পর্যায়ের (প্রথম সংশোধিত) প্রাক্কলিত ব্যয় ৩৯৭ কোটি টাকা। ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৭৫.৯১ শতাংশ; ভৌত অগ্রগতি ৯৪ শতাংশ।

    মন্ত্রণালয়ের মতামত তুলে ধরে নথিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় থানা নির্মাণ, ৭ই মার্চের ভাষণ ও ১৬ই ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থান দুটিতে ভাস্কর্য নির্মাণের পরিবর্তে ওয়াটার ফাউন্টেন স্থাপন করা হবে। এজন্য নকশা পরিমার্জনের কথাও বলা হয়েছে।

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ‘হলোগ্রাফিক থ্রিডি’ উপস্থাপনার বিষয়বস্তুতে পরিবর্তন আনার কথাও বলা হয়েছে নথিতে।

    মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের লোকজনের চাপে পড়ে প্রকল্পের ভৌত কাজের এবং কিছু স্থাপনার নকশায় পরিবর্তনের কথা বলা হচ্ছে। এগুলো একনেকে উঠুক, তারপর দেখা যাবে, কীভাবে বাস্তবায়ন হয়। অতটা সহজ নয়, সব নকশা পরিবর্তন করা যায় না। এটা জাতীয় বিষয়, ইচ্ছে করলেই বাস্তবায়ন করা যায় না।

    তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সরাসরি যুক্ত। এ দুটি স্থানের পরিকল্পনা বদলালে প্রকল্পের মূল উদ্দেশ্য কতটা অক্ষুণ্ণ থাকবে, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

    ৭ই মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানটির অবস্থান উদ্যানের উত্তর-পশ্চিম কোণায়। ছবির হাটের ফটক দিয়ে ঢুকে কয়েক কদম এগোলেই হাতের বাঁয়ে স্থানটি পড়ে। সেখানে গিয়ে দেখা যায়, ভাস্কর্য নির্মাণের স্থান টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতরে নির্মাণাধীন কিছু অবকাঠামো পড়ে রয়েছে।

    সূত্র: বিডিনিউজ

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআয় বাড়েনি এক টাকাও, খরচ বেড়েছে বহুগুনে
    Next Article  ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা
    JoyBangla Editor

    Related Posts

    তিন বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টের রুল

    October 1, 2026

    একাত্তরের পরাজিত শক্তির দেশ দখলের পরিকল্পনা ‘অপারেশন দমন’

    October 1, 2026

    পিংক বাস সার্ভিস: দিনে ৬১ হাজার টাকা করে সরকারের গচ্চা, নামানো হচ্ছে আরও ১০০ বাস

    October 1, 2026

    সংখ্যালঘুদের জন্য এই দেশটা প্রতিদিন ছোট হয়ে আসছে

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আট মাসে ২৩৬২ লাশ, ৬৯১ অপহরণ : বিএনপির রাজত্বে না আছে আইন, না আছে শাসন!

    September 30, 2026

     ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধে বাধ্য করার ঘটনা ও মুক্তবুদ্ধির চর্চার ওপর কালো হাত

    September 29, 2026

    ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে এআইয়ের কারণে: বিল গেটস

    September 29, 2026

    ৭ মার্চের ভাষণ ও আত্মসমর্পণের ভাস্কর্য বাদ দিয়ে পানির ফোয়ারা: ইতিহাস বিকৃতির গভীর ষড়যন্ত্র রুখে দিন!

    September 28, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

     নেপাল যাওয়া ৩ তরুণীকে কেন আটকে দেওয়া হলো?

    By JoyBangla EditorOctober 1, 20260

    ইমতিয়াজ মাহমুদ না, একা একা বিদেশে যাওয়ার সময় নারীদের এই প্রশ্ন আগেও শুনতে হয়েছে। তসলিমা…

    তিন বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টের রুল

    October 1, 2026

    একাত্তরের পরাজিত শক্তির দেশ দখলের পরিকল্পনা ‘অপারেশন দমন’

    October 1, 2026

    বিএনপি সরকারের ভেতরে আরেক সরকার!

    October 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আট মাসে ২৩৬২ লাশ, ৬৯১ অপহরণ : বিএনপির রাজত্বে না আছে আইন, না আছে শাসন!

    September 30, 2026

     ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধে বাধ্য করার ঘটনা ও মুক্তবুদ্ধির চর্চার ওপর কালো হাত

    September 29, 2026

    ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে এআইয়ের কারণে: বিল গেটস

    September 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.