Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় : যাদের সাথে যা খুশি তাই করতে পারা যায়!

    October 23, 2026

    বাজারমূল্যে জনগণের নাভিশ্বাস, অথর্ব সরকারের নজরদারি নেই, সিন্ডিকেটের দৌড়াত্ম্যে ক্ষোভে ফুসছে নাগরিক সমাজ

    October 23, 2026

    দুর্দিনে ভুগছে ৬০ শতাংশ পরিবার

    October 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইংল্যান্ডে বাসে জোরে গান বাজালে ১০০ পাউন্ড জরিমানা
    United Kingdom - যুক্তরাজ্য

    ইংল্যান্ডে বাসে জোরে গান বাজালে ১০০ পাউন্ড জরিমানা

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইংল্যান্ডে গণপরিবহনে যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক করতে নতুন কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে বাসে উচ্চশব্দে গান বাজালে সংশ্লিষ্ট যাত্রীকে সর্বোচ্চ ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। একই সঙ্গে যত্রতত্র ময়লা ফেলা, ভেপিং ও অসদাচরণ বন্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রেনে আগে থেকেই এমন বিধান থাকলেও এবার বাসেও নিয়মটি কঠোরভাবে কার্যকরের প্রস্তুতি চলছে। তবে বাস চালক নন, বরং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এই নিয়ম বাস্তবায়ন করবেন।

    যুক্তরাজ্যের ট্রেনে উচ্চশব্দে গান বাজানো ও গান গাওয়ার বিরুদ্ধে ২০০৫ সাল থেকেই আইন রয়েছে। সেখানে নিয়ম অমান্যকারীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া কিংবা এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করার সুযোগ রয়েছে। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে নতুন এক প্রচারণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, অনেকেই ট্রেনে বসে মুঠোফোনে বিকট শব্দে গান বা ভিডিও বাজান, যা সহযাত্রীদের ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং পুরো ভ্রমণের আনন্দই মাটি করে দেয়।

    বাসে পরিবেশ শান্ত রাখতে স্থানীয় কর্তৃপক্ষগুলোকে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে, যা কার্যকর হতে পরিবহন মন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে। তবে সাধারণ বাস চালকদের এই দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে সরকার। বিজ্ঞান ও গবেষণা বিষয়ক মন্ত্রী ক্রিস ম্যাকডোনাল্ড বিবিসিকে জানান, কোনো যাত্রী অস্বস্তিবোধ করলে নিজে সংঘাতে না গিয়ে বাসকর্মী বা ট্রান্সপোর্ট পুলিশকে অভিযোগ জানাতে পারেন।

    এদিকে নতুন এই উদ্যোগকে অনেকে স্বাগত জানালেও এটি কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। নিউক্যাসলের জাস্টিন নামের এক যাত্রী জানান, বাসে এমন বিরক্তিকর পরিবেশের কারণেই তিনি গণপরিবহন এড়িয়ে নিজের গাড়িতে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে পরিবহন ইউনিয়ন টিএসএসএ-এর সাধারণ সম্পাদক মরিয়ম এসলামদৌস্ত এই পদক্ষেপকে ইতিবাচক বললেও পরিবহন কর্মীদের ওপর হওয়া সহিংসতা ও হুমকি মোকাবিলায় দ্রুত বাজেট বাড়ানোর দাবি জানান।

    বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মাঠে না থাকলে এই আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে যাত্রী অধিকার বিষয়ক সংস্থা ট্রান্সপোর্ট ফোকাসের কর্মকর্তা অ্যালেক্স ক্যাম্পবেল জানান, জরিপে দেখা গেছে প্রায় ৪০ শতাংশ যাত্রী গণপরিবহনে নানা অসদাচরণের কারণে নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে উচ্চশব্দে গান বাজানো ও ধূমপান কমানোর উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ আবারও বাসে চড়তে উৎসাহিত হবেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসেই ফরাসি মহিলা…
    Next Article তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮
    JoyBangla Editor

    Related Posts

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’‘এর বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

    October 20, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় : যাদের সাথে যা খুশি তাই করতে পারা যায়!

    October 23, 2026

    সেপ্টেম্বর পর্যন্ত মব হামলায় নিহতের সংখ্যা ১৭১; মানবাধিকার সংস্থার দাবি, রয়েছে বিএনপি-জামায়াতের রাজনৈতিক  সম্পৃক্ততা

    October 22, 2026

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় : যাদের সাথে যা খুশি তাই করতে পারা যায়!

    By JoyBangla EditorOctober 23, 20260

    নওগাঁর রাণীনগরে মন্দিরের সামনে এক হিন্দু নারীকে উত্ত্যক্ত করছিল রায়হান। স্থানীয়রা বাধা দিলে সে চলে…

    বাজারমূল্যে জনগণের নাভিশ্বাস, অথর্ব সরকারের নজরদারি নেই, সিন্ডিকেটের দৌড়াত্ম্যে ক্ষোভে ফুসছে নাগরিক সমাজ

    October 23, 2026

    দুর্দিনে ভুগছে ৬০ শতাংশ পরিবার

    October 23, 2026

    মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়

    October 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় : যাদের সাথে যা খুশি তাই করতে পারা যায়!

    October 23, 2026

    সেপ্টেম্বর পর্যন্ত মব হামলায় নিহতের সংখ্যা ১৭১; মানবাধিকার সংস্থার দাবি, রয়েছে বিএনপি-জামায়াতের রাজনৈতিক  সম্পৃক্ততা

    October 22, 2026

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.