Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করে দিচ্ছেন ৭৫ বছরের নারী— সব টাকা যাবে গাজার শিশুদের জন্য!

    November 11, 2026

     “দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট” সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আওয়ামী লীগের

    November 11, 2026

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর, আবেদন করবেন যেভাবে
    Education [ শিক্ষা ]

    এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর, আবেদন করবেন যেভাবে

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে ৫ নভেম্বর। শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। অন্যদিকে, পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

    বুধবার (৪ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    কারা অংশ নিতে পারবেন?

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

    যেভাবে করবেন ফরম পূরণ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

    ১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।

    ২. সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।

    ৩. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।

    ৪. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।

    ৫. এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

    ৬. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

    ফরম পূরণের সময়সূচি

    অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ: ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬।

    সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।

    পরীক্ষার ফি কত?

    ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ফি ৪৫০ টাকা।

    যেভাবে জমা দেবেন ফি

    পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ নেই।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ সম্পন্ন করতে হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকারাভ্যন্তরে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের হত্যাকাণ্ডে শেখ হাসিনার শোক-নিন্দা ও প্রতিবাদ
    Next Article ঐতিহাসিক “সংবিধান দিবস” উপলক্ষে শেখ হাসিনার বাণী
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    জানুয়ারিতে আবেদন, ফেব্রুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

    November 9, 2026

    পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

    November 7, 2026

    কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে সেরা হংকং বিশ্ববিদ্যালয়, ঢাবি ১৩৬

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    আমার বাবা কর্নেল তাহের

    November 10, 2026

    নিজেদের বার্ষিকীতে কেক নয়, রোগীদের জন্য ১০টি হুইলচেয়ার উপহার দিলেন ঢামেকের নার্সরা!

    November 10, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করে দিচ্ছেন ৭৫ বছরের নারী— সব টাকা যাবে গাজার শিশুদের জন্য!

    By JoyBangla EditorNovember 11, 20260

    একটা বাড়ি শুধু ইট-পাথর নয়। ৪০০ বছরের স্মৃতি, বংশের ইতিহাস, শৈশবের গন্ধ লেগে থাকে তার…

     “দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট” সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আওয়ামী লীগের

    November 11, 2026

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026

    দেশের কৃষকদের সার না-দিয়ে মিয়ানমারে পাচার করছে বিএনপি!

    November 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    আমার বাবা কর্নেল তাহের

    November 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.