সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবেছবি: প্রথম আলো জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডর প্রতিষ্ঠা নিয়ে যে আলোচনা, তার সঙ্গে যুক্ত নয় জাতিসংঘ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাখাইনে মানবিক করিডরে জাতিসংঘের যুক্ততা নিয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, ‘যেকোনো ধরনের আন্তসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা…
নগুগি ওয়া থিয়োঙ্গো নাচতে ভালোবাসতেন। সবকিছুর চেয়ে, এমনকি লেখালেখির চেয়ে তিনি নাচ বেশি পছন্দ করতেন। আশির কোঠায় তাঁর বয়স পৌঁছালে কিডনিজনিত অসুখে তাঁর শরীর যখন শ্লথ হয়ে যায়, তখনো তিনি নিছক গান শুনলেই উঠে দাঁলেড়িয়ে নাচতে শুরু করতেন। ছন্দ তাঁর পায়ে যেভাবে খেলত, শব্দও তেমনি হাতে খেলত, আর তা কাগজে লিখে চলত। নগুগি ওয়া থিয়োঙ্গোকে আমি মনে রাখব একজন নাচের মানুষ হিসেবে। গত ২৮ মে ৮৭ বছর বয়সে তিনি চলে গেলেন অনন্তলোকে। নগুগি আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর মহান সাহিত্য–ঐতিহ্য দিয়ে। তাঁর সাহিত্য ছিল উদ্ভাবনী শৈলীতে অভিনব আর মৌলিক সমালোচনায় ঋদ্ধ। তাঁর এই সাহিত্য–ঐতিহ্য আমাদের আনন্দের সঙ্গে উৎসাহিত করে আরও…
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। তবে এই নিয়ে নানা বিতর্কসহ চলছে নানা আলোচনা। প্রজ্ঞাপন নিয়ে ভুল খবরের জেরেই এই বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করে সরকার। অনেকে বলছেন, নানা ইস্যুতে জেরবার সময়ে স্পর্শকাতর বিষয়ে এই উদ্যোগের কী প্রয়োজন ছিল? এটি অহেতুক বিতর্ক তৈরি করেছে। প্রজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় গতকাল সংবাদ সম্মেলনে পুরো বিষয় পরিষ্কার করেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে মঙ্গলবার রাতে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে সরকার। অধ্যাদেশে…
আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত অনেকে দীর্ঘদিন ধরে প্রমাণ ছাড়া আটক রয়েছেন। এ ধরনের আটক ও জামিন না পাওয়া বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও সরকারের সংস্কার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে লিখেছেন ডেভিড বার্গম্যান। সম্প্রতি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ারা বেগম, দুই জনই জামিন পেয়েছেন। জনপ্রিয় অভিনয়শিল্পী ও বর্তমানে ব্যবসায়ী শমী কায়সার কারাবন্দী আছেন ৬ মাস ধরে। সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ ৮ মাস, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ৭ মাস; লেখক ও নির্মূল কমিটির সাবেক নেতা শাহরিয়ার কবির ৮ মাস আর জ্যেষ্ঠ সম্পাদক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ৭ মাস ধরে কারাবন্দী।…
আগামীকাল শুক্রবার সৌদি আরব, ইউরোপ ও ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। ব্রিটেনে বসবাসকরা মুসলিম কমিউনিটি ঈদ উযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। সকালে ঈদের নামাজ আদায় ও কুরবানী সম্পন্ন করবেন মুসলমান সম্প্রদায়। রকমারি খাবার, সৌহার্দপূর্ণ মিলন, মতবিনিময় ছাড়াও আনন্দ কোলাহলে দিনটি উদযাপিত হবে। কুরবানী প্রদানের মাধ্যমে ত্যাগের এই দিনে বিশ্ব ভ্রাতৃত্ব ও মানবিক বিশ্বনির্মাণে অঙ্গীকারাবদ্ধ হবেন সকলে। উল্লেখ্য, পূর্ব লন্ডনে মাইল্যান্ড পার্ক, ইস্ট লন্ডন মসজিদ, রিজেনপার্ক মসজিদসহ বড় বড় মসজিদ সমূহছাড়াও আরো কয়েকটি উন্মুক্ত মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।তবে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় শনিবারে ঈদুল আজহা উদযাপন করা হবে।
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনা উপত্যকা। লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে শুরু হয়েছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হিজরি ১৪৪৬ সনের হজ উপলক্ষে মিনায় সমবেত হয়েছেন প্রায় ১৫ লাখ হজযাত্রী। ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনা উপত্যকা। হজযাত্রীরা বৃহস্পতিবার (৫ জুন) ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করবেন। এরপর সন্ধ্যায় তারা রওনা হবেন মুজদালিফার পথে, যেখানে রাত যাপন শেষে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করা হবে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ওকুফে আরাফা’র প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। মিনায় রাত কাটানোর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এর পরদিন ভোর থেকে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু…
জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সোমবার (২ জুন) বিকেলে বিদ্যুৎ সরবরাহের এই সঞ্চালন লাইন সংযুক্তের কাজ সম্পন্ন হয়। আগামী ১৫ জুন এনার্জাইস (পরীক্ষা) করে বিদ্যুৎ সরবরাহ ত্রুটিমুক্ত কিনা নিশ্চিত হবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।এই ঐতিহাসিক পারমানবিক শক্তি (বিদ্যুত) জগতে পৌঁছার অবদান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানান, রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে সংযুক্তের মধ্য দিয়ে বিদ্যুৎ জাতীয় গ্রিড সঞ্চালন সক্ষমতার মাইলফলক স্পর্শ করেছে। গত ২৯ মে এই কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জিত হলো। রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইনের…
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ২ জুন ২০২৫ গেজেট প্রকাশ ও অধ্যাদেশে মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হয়েছে, ‘মুক্তিযুদ্ধ’ অর্থ ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে রাইফেলস, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ ’করা ব্যক্তি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা। এই ঘোষণায় স্পষ্টভাবে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে রাইফেলস, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটিকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি…
১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ/এমপিএ) মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসেলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারই নন, আরও চার শ্রেণির স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই চার শ্রেণির মুক্তিযোদ্ধা হলেন– প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের (মুজিবনগর) অধীন কর্মকর্তা-কর্মচারী বা দূতসহ অন্যান্য সহকারী হিসেবে…
মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন। অন্যদিকে মুজিবনগর সরকার গঠনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁরা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার এই সংজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশটি জারি করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার (মুজিবনগর সরকার) শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম…