Author: JoyBangla Editor

রাজশাহীর পুঠিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে পুকুর খননের ঘটনা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—বাংলাদেশ জাতি হিসেবে যতটা অগ্রসর হয়েছে, বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক গোষ্ঠী ঠিক ততটাই পশ্চাৎমুখী রয়ে গেছে। এরা এখনো সংখ্যালঘু মানেই দুর্বল, আর দুর্বল মানেই শিকার—এই নোংরা সামন্তবাদী মানসিকতা নিয়ে সমাজের উপর ঝাঁপিয়ে পড়ে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে নয়, বিএনপির সবচেয়ে বড় শত্রু হলো এ দেশের ধর্মীয় সংখ্যালঘুরা। এটা কোনো আজগুবি অভিযোগ নয়, ইতিহাস যার সাক্ষী। তাদের জন্মই হয়েছে পাকিস্তানপন্থী আদর্শ নিয়ে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাদে বাকি সবাই দ্বিতীয় শ্রেণির নাগরিক। সেই পাকিস্তানি মনোভাবেই তারা বারবার সংখ্যালঘুদের জমি দখল, বাড়িঘরে আগুন, গুজব ছড়িয়ে হামলা, ধর্ষণ, হত্যা—এসব কুখ্যাত কাণ্ড…

Read More

পিরোজপুরে হিন্দু পল্লীতে হামলা, শিশুসহ আহত ৫ জন! প্রশাসনের নীরবতা কি এই সহিংসতার সহযাত্রী? পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় হাড়জি গ্রামে একটি হিন্দু পল্লীতে হামলা হয়েছে। বিকাল ৪টা নাগাদ একদল সশস্ত্র হামলাকারী হালদার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটায়, এতে শিশুসহ অন্তত ৫ জন আহত হন। হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে হিন্দুদের জমি দখল ও ভয়ভীতি দেখাতে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল। এর আগেও, ৫ আগস্ট ২০২৪ সালে ওই জমিতে বেড়া দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়েছিল—“দেশ না ছাড়লে হত্যা করা হবে।” এই কি বাংলাদেশের ভবিষ্যৎ? সংখ্যালঘুরা কি আর এই দেশে নিরাপদ নয়? প্রশাসনের নিরবতা কি এই সহিংসতার নীরব সহমত?

Read More

বিভিন্ন পর্যায়ের ২৬৫ জন বিচারককে বদলি করা হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। বদলি হওয়া বিচারকদের মধ্যে সহকারী ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৬২ জন, জেলা ও দায়রা জজ ৩০ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩৮ জন ও যুগ্ম জেলা ও দায়রা জজ ২৩ জন। এছাড়া ১২ জনকে সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

Read More

১৯৭১ সালে যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া মৃত্যুদণ্ড খারিজ করে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে গত সপ্তাহে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত তাঁর সংক্ষিপ্ত আদেশে বলেছেন, ‘বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচারের মৌলিক নীতিমালা উপেক্ষা করা হয়েছে, যার ফলে গভীর অন্যায় ঘটেছে।’ এই রায় আজহারুল ইসলামের ন্যায়বিচার পাওয়ার প্রশ্নে যেমন বিশেষ তাৎপর্যপূর্ণ, তেমনি পুরো বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বলে মনে করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষক ও সাংবাদিক ডেভিড বার্গম্যান। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর শুরু বিচার কার্যক্রমের নিবিড় পর্যবেক্ষক ছিলেন বার্গম্যান। তখন…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে। সোমবার (২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি। আজকের বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে, প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব রেখেছে। এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন,…

Read More

রাজনীতি বা মবের নামে দেশে নাশকতার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও এনসিপি নেতাদের সাথে রোববার রাতে রংপুর স্টেডিয়ামের অস্থায়ী সেনা ক্যাম্পে আলাপকালে তিনি একথা বলেন। জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় রবিবার রাত ৯টার দিকে অভিযুক্তদের নিয়ে বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে আলোচনায় বসেন বিএনপি ও এনসিপির নেতারা। এসময় জড়িতদের ব্যাপারে নেতাদের কাছে তাদের নিজ নিজ দলের অবস্থান জানতে চান ওই সেনা কর্মকর্তা। বৈঠক শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সাংবাদিকদের বলেন, আমরা…

Read More

।। মহিউদ্দিন মোহাম্মদ।। ‘বাঙালি’ আর ‘বাংলাদেশী’ এক জিনিস নয়। বাঙালি হলো জাত, জাতি, নির্দিষ্ট খাসলতের মানুষ। তার দৈহিক গড়ন ডিস্টিঙ্কট, চরিত্র স্বতন্ত্র, সংস্কৃতি আলাদা। সে বাংলাদেশে থাকলেও বাঙালি, কলকাতায় থাকলেও বাঙালি। বহু দশক ইউরোপে কাটালেও সে বাঙালিই থাকে। ইংরেজ হয়ে যায় না। কিন্তু বাংলাদেশী হলো নাগরিক, বাসিন্দা, রাষ্ট্র কর্তৃক আরোপিত নিশান। একজন বাংলাদেশী পরিণত হতে পারেন ব্রিটিশ বা জার্মান নাগরিকে, ত্যাগ করতে পারেন বাংলাদেশী পরিচয়, এক রাতে। এবং উল্টোভাবে, কোনো পাকিস্তানী, গ্রহণ করতে পারেন বাংলাদেশী নাগরিকত্ব, বাস করতে পারেন ঢাকায়, হয়ে উঠতে পারেন বাংলাদেশী, অনায়াসে। কিন্তু বাঙালিত্ব? সেটি ত্যাগ করা যায় না। গ্রহণও করা যায় না। গ্রিক থেসিয়াসের পক্ষে সম্ভব…

Read More

বর্তমানে বাংলাদেশ এক ভয়ঙ্কর সঙ্কটকাল অতিক্রম করছে। দেশের অর্থনীতি, শিল্প, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতা সবই এক ধ্বংসাত্মক পথে ধাবিত হচ্ছে। একটি স্বাধীন, সম্ভাবনাময় জাতিকে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপপ্রয়াস চলছে। দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে বেকারত্ব বাড়বে, ব্যবসা-বাণিজ্য ধ্বংস হবে, এবং জনগণ কর্মহীন হয়ে দিশেহারা হবে। বিশ্লেষণ করলে দেখা যায়, বড় বড় শিল্প গ্রুপ একে একে বন্ধ হয়ে যাচ্ছে, অথবা তাদের কার্যক্রম সীমিত করে দেওয়া হচ্ছে। উদ্যোক্তারা হুমকি, হয়রানি, এবং অস্থিতিশীল নীতির শিকার হয়ে পড়ছেন। ফলে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলছেন। বাংলাদেশ, যে দেশ একসময় পোশাকশিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল, সেই দেশের অর্থনৈতিক…

Read More

।। শওকত হোসেন ।। কোভিডের অর্থবছর বাদ দিলে দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমেছে গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে। বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সবচেয়ে কম। টানা তিন অর্থবছর ধরে মূল্যস্ফীতি ১০ শতাংশের আশপাশে। ১৯৮৬ সালের পর দেশে কখনোই টানা তিন বছর মূল্যস্ফীতি এত বেশি ছিল না। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় টানা ৩৯ মাস ধরে কম, ফলে মানুষের প্রকৃত আয় কমেছে। বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান কমে গেছে সব খাতে, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। কৃষি উৎপাদনে প্রবৃদ্ধি এখন গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে খাদ্যনিরাপত্তাও শঙ্কার মধ্যে। আর্থিক খাত এখনো ভঙ্গুর অবস্থায়…

Read More

।। আলি শরিয়তি উবাচ।। ভূমিকা ৫ আগস্ট থেকেই দেশে মব লিঞ্চিং নামে এক ধরণের পরিকল্পিত নৈরাজ্য শুরু হয়েছে। ইউনূস সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই মবের মুল্লুকের যাত্রারম্ভ হয়েছে। ইতোমধ্যে ১৯৮ জন মবোল্লাসে প্রাণ হারিয়েছে। এতে নিরীহ মানুষ যেমন আছে, তেমনি রাজনৈতিক প্রতিহিংসার বলিও হয়েছে অনেকে। পরিকল্পিতভাবে চোর বা ডাকাত বানিয়েও গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা আছে, আছে সত্যিকারের ডাকাত-চোর হত্যার ঘটনাও। ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পরে হত্যার নজিরও সৃষ্টি হয়েছে। এ-এক দানবীয় বাংলাদেশের চিত্র। এমনটি আগে কেউ কখনও দেখেনি। লিঞ্চিং হলো এমন এক ধরণের সহিংসতা, যেখানে একদল লোক আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেয়- কোনো বিচার বা প্রমাণ ছাড়াই। ‘লিঞ্চিং’…

Read More