সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। এম হাবিব ।। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের আবারও জনসমর্থন ফিরে পাওয়ার একাধিক কারণ স্পষ্ট হয়ে উঠছে। যদিও দলটি দীর্ঘদিন ক্ষমতায় থেকে নানা সমালোচনার মুখোমুখি হয়েছে, তবুও বিকল্প রাজনীতির দুর্বলতা আওয়ামী লীগের জন্য আবারও সুযোগ তৈরি করে দিচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এমন এক সন্ধিক্ষণ চলছে, যেখানে আওয়ামী লীগ তার অপরাধ ও ব্যর্থতার দায়ে জনসমর্থন হারালেও, আওয়ামী লীগের বিকল্প হিসেবে সত্যিকারের কোনো দল গড়ে ওঠেনি। রাজনৈতিক শক্তির এই শূন্যতা আওয়ামী লীগের জন্য পুনরায় ফিরে আসার একটি বাস্তব সম্ভাবনা তৈরি করছে। বর্তমানে যারা নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাচ্ছেন, তাদের নেতৃত্বের দুর্বলতা এবং আদর্শিক বিভ্রান্তি সাধারণ মানুষের আস্থাকে নাড়িয়ে দিয়েছে। এমনকি…
“জনতার নয়, ক্ষমতার বাজেট” অবৈধ দখলদার সরকারের প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের কোন রাজনৈতিক বৈধতা নেই। অনির্বাচিত কোন সরকার জনগণের ওপর করারোপের কোন আইনি ক্ষমতা রাখে না। সরকার অন্তবর্তী হলে দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব রাখাই কেবল তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। রাজনৈতিক দর্শন সম্বলিত বাৎসরিক আর্থিক বিবরণী বা বাজেট প্রদান করা তাদের কাজ না। কিন্তু ড. ইউনূসের দখলদার সরকার অন্য সব এখতিয়ারবহির্ভূত কাজের মতো বাজেট প্রণয়নের কাজও করেছে। বাজেট কেবল সংখ্যার সমষ্টি নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতা, ইউনূস সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সেই দায়বদ্ধতা থেকে পুরোপুরি বিচ্যুত। এটি যেমন জনগণের চাহিদাকে উপেক্ষা করে তৈরি হয়েছে, তেমনি সংবিধান আদিষ্ট রাজনৈতিক নৈতিকতাও এতে…
।।আযম খান।। এই যে ট্যাক্স বাড়ানো হইছে, এমনকি বিদেশ থেকে টাকা বাপ-মায়ের জন্য পাঠাইলেও ট্যাক্স দিতে হবে তাও ১০% এর উপরে। এর নাম ইকোনমিক শক। একেবারে টেক্সটবুক একটা মেথোড। জুলাই-আগষ্ট তো দুনিয়াতে এই প্রথম ঘটে নাই। আগেও গডফাদারেরা নানা দেশে ঘটেছে। নাওমি ক্লেইনের একটা দূর্দান্ত বই ( The Shock Doctrine) আছে এই ব্যাপারে। কারো আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন। আমি সারসংক্ষেপ বলে দেই। এই ইকোনমিক শক থেরাপিগুলো হচ্ছে— ১/ সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যাপক প্রাইভেটাইজেশন। যেমন, বন্দর, এয়ারপোর্ট এসব বিদেশীদের হাতে তুলে দেয়া। ২/ পাবলিক স্পেন্ডিং কমানোর জন্য জনকল্যানমূলক খরচা কমানো। ইতিমধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্র ভাতা এসব নানা ভাতায় দেশে…
বাংলাদেশে এই মুহূর্তে বাজারে ঘুরছে প্রায় ২ লাখ ৭৫ হাজার কোটি টাকার নোট। আর কয়েনসহ পুরো মুদ্রা সরবরাহ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকায়। অথচ এর বিপরীতে আমরা যা দেখতে পাচ্ছি, তা ‘মুদ্রা সংস্কারের’ নামে বাজেট-পূর্ব এক অজানা আর্থিক বিভ্রম। একটি জাতি যখন চরম মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান দারিদ্র্য আর খাদ্য-চিকিৎসা সংকটে জর্জরিত, তখন সরকার ২০২৫ সালের বাজেট ঘোষণার প্রাক্কালে ২০ হাজার কোটি টাকা খরচ করে নতুন নোট ছাপাচ্ছে! কারণ? কারণ পুরনো নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে! এটাই কি সংস্কার? নাকি এক অলক্ষ্য প্রতিশোধ? এক আদর্শ মুছে ফেলার ছল? এই যে টাকা ছাপানো- তা কিন্তু কেবল ছাপাখানার…
* শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘সামার টাইম’* শ্রেষ্ঠ পরিচালক সৃজিত মুখার্জি * শ্রেষ্ঠ অভিনেত্রী চিসু নিৎসে * শ্রেষ্ঠ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ।। নিলুফা ইয়াসমীন হাসান।। লন্ডন: সার্বিকভাবে সফল ও সুন্দর একটি চলচ্চিত্র উৎসব শেষ হলো। পহেলা জুন রবিবার পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে বিপুল সংখ্যক দর্শকের সমাগমে পর্দা নামলো ২৬ তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বিভিন্ন দেশের নান্দনিক ও জনপ্রিয় সিনেমা লন্ডনের দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছিল রেইনবো সোসাইটি। দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দেয়ার পাশাপাশি অন্যান্য সংস্কৃতির সুউপাদানসমূহ গ্রহণের মাধ্যমে সংস্কৃতিকে সমৃদ্ধি করার লক্ষ্যে ছিল এই আয়োজন। গত ২৫শে মে দুপুর বারটায় পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডস্থ জেনেসিস সিনেমা হলে অনুষ্ঠিত…
গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় ছাদ থেকে লাফিয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের দুর্ব্যবহারের কারণে ওই শ্রমিক আত্মহত্যা করেছে। এর জেরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা। এ ঘটনাকে কেন্দ্র করে সবশেষ মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে সেখানে পুলিশর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সংঘর্ষ চলাকালে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহতের খবর পাওয়া গেছে। তাছাড়া শ্রমিকদের ওপর গুলি ছোড়ার অভিযোগ উঠেছে…
ফেনী জেনারেল হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতাধীন ৫৩ জন আউটসোর্সিং কর্মচারীর চাকরি নেই জানলেন ১১ মাস বেতন না পেয়েও। ভুক্তভোগী বললেন, আমার এক ছেলে মাদরাসায় পড়ে। ১১ মাস বেতন নেই, ছেলের মাদরাসার খরচও দিতে পারছি না। যে হাতে ভাত খাই, সেই হাত দিয়েই মানুষের ময়লা-আবর্জনা পরিষ্কার করি। তবুও আমাদের ভাগ্যে এত দুর্দশা। দীর্ঘদিন আন্দোলন করেও কোনো সুরাহা হয়নি। এতদিন পর এসে এখন শুনছি চাকরিই নেই। এই বয়সে এসে অন্য কোথাও গিয়ে কাজ করব সেই সুযোগও নেই। এ খবরে আমরা সকলে দিশেহারা হয়ে গেছি। এভাবে হতাশার কথা বলছিলেন ফেনী জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে কর্মরত বিবি কুলসুম নামে এক পরিচ্ছন্নতাকর্মী। বিবি কুলসুমের মতো এমন…
দেশটা তো এখন একটা ধুঁকতে থাকা মেশিন, আর স্টিয়ারিং-এ বসে আছে মোহাম্মদ ইউনুস নামের এক অনধিকারচর্চাকারী, যিনি বৈধতা, দায়িত্ববোধ বা দূরদর্শিতার ধারে-কাছে নেই। এই লোক আর তার নিযুক্ত অ-সরকার—যাদের কারও প্রতি জনগণের ম্যান্ডেট নেই—তারা দেশ চালাতে গিয়ে যা করছে, তাকে অব্যবস্থাপনা বলা অনেক বেশি শোভনীয় হয়ে যায়। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই, বিনিয়োগ নেই, আর আছে শুধু অদ্ভুত সব হুকুম আর ঘন ঘন মুখরক্ষা করার চেষ্টা। চন্দ্রার টাওয়েল টেক্সের করুণ হাল কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা একটা প্রতীক, একটা আয়না যেখানে বর্তমান ক্ষমতাকাঠামোর অযোগ্যতা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। একটা রপ্তানিমুখী শিল্প গ্যাস পাচ্ছে না—এমন পরিস্থিতিতে কীভাবে রপ্তানি বাড়বে? পাঁচ…
এই দেশে এখন একটা সংখ্যা দিয়ে সবকিছু মাপা যায় : তিন কোটি মানুষ—যারা খুব শিগগিরই চরম দারিদ্র্যের ফাঁদে পড়ে যাবে। আরেকটা সংখ্যা মাথার মধ্যে গেঁথে রাখা উচিত : ১০ মাস ধরে ১০ শতাংশের মতো মূল্যস্ফীতি। এক যুগ ধরে যারা শুধু দেখেছে উন্নয়নকে দৃশ্যমান হতে, পদ্মার উপরে ব্রীজ, কর্নফুলির নিচ দিয়ে টানেল, বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা, মহাকাশে দেশের দীপ্ত পদচারণা, তারা এখন বাজারে গিয়ে এক কেজি ডাল না কিনেই ফিরে আসে। যারা আজ দেশের অর্থনীতি চালাচ্ছে, তারা আসলে কী চালাচ্ছে? এটা কি একটা অর্থনীতি, নাকি ব্যর্থতার একটা দীর্ঘ লেজ টেনে নিয়ে যাওয়া? মানুষ যেখানে খেতে পাচ্ছে না, সেখানে তারা বাজেট নিয়ে ব্যস্ত, কোন…
ড. ইউনুসকে অবাঞ্ছিত ঘোষনা করে প্রতিহত করার ঘোষনা দিয়ে লন্ডনে আওয়ামীলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২রা জুন ২০২৫ই, পুর্ব লন্ডনের ইমপ্রেসন ইভেন্টে, যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এই কমীসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ,…