সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল এএসপি আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও তিনজন মারা যান। নিহতদের মধ্যে চারজন হলেন: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক সুহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। আরেকজনের নাম পাওয়া যায়নি।
পুলিশের ভ্যান থেকে নেতাকে জনতা নামিয়ে আনে জয় বাংলা প্রতিবেদন দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীর রাস্তায় নামার খবর পাওয়া গেছে। বাংলাদেশ আওয়ামীলীগের আন্দোলনের কর্মসূচী পালনের প্রথম দিনে চট্টগ্রামে ১০ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, শরিয়তপুরে দেয়ালে নেতাকর্মীরা শেখ হাসিনার ছবিযুক্ত পোস্টার লাগাতে দেখা যায়। গোপালগঞ্জেও আওয়ামীলীগকর্মীরা মিছিল করার চেষ্টার খবর পাওয়া গেছে। এদিকে, পাবনায় এক আওয়ামীলীগ নেতাকে পুলিশ ভ্যানে তুলে নিতে চাইলে উপস্থিত জনতা পুলিশের গাড়ি থেকে ঐ নেতাকে নামিয়ে আনেন। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগ ইউনুস সরকারের পতনের দাবীতে দেশব্যাপী মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী ঘোসণা করে। আওয়ামীলীগ সরকার পতনের পাঁচ মাসের মাথায় দলটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। লিফলেট বিতরণ, পোস্টার সাটানো, প্রতিবাদ মিছিল…
টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। মুসল্লিদের ইবাদত বন্দেগী, জিকির-আসকার, বয়ান কারগুজারি ও আল্লাহ্ হু আকবার ধ্বনিতে মুখরিত তুরাগ নদের তীর। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এর আগে গতকাল শনিবার লাখ লাখ মুসল্লির উদ্দেশে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিরা পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ান করেন। ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনত ও ছয় উসুলের ওপর বয়ান করা হয়। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। এরপর দুপুরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জুমা বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গুদরা। পরে বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুবায়ের। বাদ…
তোলপাড়, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, তদন্ত কমিটি যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুতে কাঁদছে তার পরিবার। চার শিশু সন্তানের আহাজারিতে কাঁদছেন স্বজনরাও। বিচার দাবিতে উত্তাল কুমিল্লা। গতকাল তৌহিদের লাশ নিয়ে শহরে মানববন্ধন করেছেন স্বজন ও সাধারণ মানুষ। এ সময় তৌহিদের চার শিশু সন্তান ও স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ। এদিকে তৌহিদের মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে জানিয়েছে আইএসপিআর। তৌহিদ হত্যার বিচার দাবি করে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার দুপুুরে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিহতের বাড়ি…
সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। দেখা যায়, পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমেছেন। সড়কে কাউকে শুয়ে স্লোগান দিতে দেখা যায়, কাউকে স্ট্রেচারে ভর করে। তারা নানা ধরনের বৈষম্যবিরোধী স্লোগান দেন। এসময় ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ…
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতির একদফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সাত দফা থেকে একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ (ঢাকা উত্তর সিটি করপোরেশন অবরোধ) কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, আজ থেকে আমরা আর সাত দফা চাই না। এখন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির একদফা দাবিতে অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে তিতুমীর কলেজের…
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম। গাজী আবদুল হাকিম জানালেন, ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী শিল্পীর সর্বশেষ অবস্থা প্রসঙ্গে বলেন, ‘তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভোরে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষানিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল…
লন্ডন: যুক্তরাজ্যে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের পক্ষে ফয়জুর রহমান খান এবং লোকমান হোসেন এক বিবৃতিতে বলেছেন, সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফি উল্লাহর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মুক্তিযুদ্ধের ঊষালগ্নে কে এম শফি উল্লাহ পাকিস্তান সামরিক বাহিনীর কর্মরত অফিসার থাকা অবস্থাতেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নয় মাসের মরনপণ যুদ্ধে মুজিবনগর সরকারের অধীনে তিনি যুদ্ধ করেন এবং তিন নাম্বার সেক্টরের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৭২ সালে সরকার তাঁকে বীর উত্তম খেতাবে সম্মানিত করে। দেশ মুক্ত হবার পর তিনি স্বাধীন দেশের প্রথম সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কূটনীতিক এবং সংসদ…
বন্ধের সিদ্ধান্ত নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১টি রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের বেক্সিমকো শিল্প পার্কের লে-অফে থাকা কোম্পানিগুলোর মধ্যে একেবারে বন্ধ করে দেওয়া হবে ১২টি; আর তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নেওয়া পাঁচটি সিদ্ধান্তের মধ্যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভার পর শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব সিদ্ধান্ত জানানো হয়।…
দীর্ঘদিন পর সংগীতের মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। এমন সময় হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকালে সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘সাবিনা ইয়াসমীনকে চিকিৎসকেরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’ ফায়রুজ বাঁধন জানান, আজ একই মঞ্চে গাওয়ার কথা ছিল সাবিনা ইয়াসমীনের। ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাওয়া হবে না। গতকাল রাতে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ বলেছিলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে।…