Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নারায়নগঞ্জে বাউল গান বন্ধ করে বাদ্যযন্ত্র জব্দ
    Bangladesh

    নারায়নগঞ্জে বাউল গান বন্ধ করে বাদ্যযন্ত্র জব্দ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    থানায় ‘সাদা কাগজে’ মুচলেকা নিয়ে ফেরত

    ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল গানের আসর বন্ধ করে সেখান থেকে বাদ্যযন্ত্র জব্দ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

    বাংলাদেশ বাউল সমিতির ফতুল্লা শাখার সভাপতি দেওয়ান রাসেল প্রধান দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ফতুল্লার কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ সন্ধ্যায় মুচলেকা দিয়ে বাদ্যযন্ত্রগুলো ফেরত আনা হয়েছে।

    তিনি আরও জানান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য বাদ্যযন্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে যান।

    ওসির দাবি, ‘বাউল গানের আড়ালে সেখানে অসামাজিক কার্যকলাপ চলে এবং মাদকসেবী ও ছিনতাইকারীদের আড্ডা হয়—এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে গিয়েছিলাম।’

    বাউল শিল্পী দেওয়ান রাসেল বলেন, ‘আমরা বাউল চর্চা কেন্দ্রে বাউলদের নিয়ে গান করছিলাম। তখন সিদ্ধিরগঞ্জ থানার ওসি ফোর্স নিয়ে সেখানে আসেন। তিনি আমাদের গান বন্ধ করে দিয়ে সংগঠনের ঢোল, হারমোনিয়াম, প্যাড, ড্রাম জব্দ করে নিয়ে যান।’

    তিনি বলেন, ‘আমরা ওসির কাছে জানতে চাই, আমাদের বিরুদ্ধে অভিযোগ কী? তিনি জানান, রাতে বাউল গানের আসর বসায় সড়কে চুরি, ছিনতাই ও মাদকসেবীদের উৎপাত বেড়েছে। দিনভর গান করা যাবে, কিন্তু রাতে না।’

    ‘অনেক মিনতির পরও তারা আমাদের বাদ্যযন্ত্র ফিরিয়ে না দিয়ে থানায় নিয়ে যান। পরে বুধবার সন্ধ্যায় থানায় গিয়ে সাদা কাগজে মুচলেকা দিয়ে বাদ্যযন্ত্রগুলো ফিরিয়ে আনি,’ যোগ করেন তিনি।

    জানতে চাইলে ওসি শাহীনূর বলেন, ‘বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা জেনেছি, রাত ২-৩টা পর্যন্ত বাউল গানের নামে অসামাজিক কার্যক্রম চলে। চোর, ছিনতাইকারীসহ অপরাধীরা সেখানে বসে থাকে, পরে সুবিধামতো সময়ে অপরাধ সংঘটিত করে।’

    ওসি বলেন, ‘আমরা তাদের বলেছি, বাউল গান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বলেছিলাম, যদি নিশ্চয়তা দিতে পারে যে আসরে কোনো চোর-ছিনতাইকারী যাবে না, তাহলে গানের আসর চলতে পারে। তারা তখন বলেন, এই নিশ্চয়তা তারা দিতে পারবেন না। এ জন্য তাদের গানের আসর বন্ধ রাখতে বলেছি। আমরা বাদ্যযন্ত্র জব্দ করিনি। থানায় নিয়ে এসেছিলাম, পরে দিয়ে দিয়েছি।’

    জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘বাউল গানের আসর নিয়ে স্থানীয়দের অভিযোগ পেয়েছি। আমরা বাউল গানের আসর বন্ধের পক্ষে নই। কিন্তু এটিকে কেন্দ্র করে কোনো পাবলিক নুইসেন্স যাতে না ঘটে, সে ব্যাপারে আয়োজকদের বলেছি।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
    Next Article মেজর ডালিমের ইন্টারভিউ, তার স্ত্রীর সাথে কথিত ঘটনায়  বঙ্গবন্ধু তনয় শেখ কামাল জড়িত নয়– স্বীকারোক্তি
    JoyBangla Editor

    Related Posts

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    আজ ১০ই জুলাই, হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী

    July 10, 2026

    গাড়ির চাপ কমাতে চালু হচ্ছে ‘যানজট শুল্ক’

    July 10, 2026

    আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ কি পুরস্কার!

    July 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    By JoyBangla EditorJuly 12, 20260

    আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি…

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.