Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    July 11, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ধর্ষিতা আছিয়া যেন ভণ্ডদের ধোঁকার উপলক্ষ না হয়
    Bangladesh

    ধর্ষিতা আছিয়া যেন ভণ্ডদের ধোঁকার উপলক্ষ না হয়

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 10, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। মহিউদ্দিন মোহাম্মদ ।।

    ধর্ষিতা আছিয়া যেন ভণ্ডদের ধোঁকার উপলক্ষ না হয়। মাঝেমধ্যে এমন পরিস্থিতি আসে, যেখানে শয়তান বাধ্য হয় মানুষের সাথে কন্ঠ মেলাতে। নারী হেনস্তাকারী অর্ণবকে জামিন দিয়েছে কে? এই সরকার। জাতীয় সমন্বয়ক পার্টির সরকার। তার পক্ষে শাহবাগ থানায় মব সৃষ্টি করা হয়েছিলো কাদের আস্কারায়? এই সরকারের আস্কারায়। জাতীয় সমন্বয়ক পার্টির নিরব সম্মতিতে।

    থানায় প্রকাশ্যে যারা ভিক্টিম মেয়েকে শাহবাগী বলে ডিহিউম্যানাইজ করেছিলো, তারা চিহ্নিত জ*ঙ্গী। থানা থেকে মেয়েটির নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে সরাসরি ধর্ষণ ও হ*ত্যার হুমকি দিয়েছিলো। অন-ক্যামেরা মিথ্যা মামলা দেওয়ার কথা বলেছিলো। তাদেরকে ইচ্ছা করে গ্রেপ্তার করে নাই কে? এই সরকার। জাতীয় সমন্বয়ক পার্টর সরকার।

    ভিক্টিম মেয়েকে মামলা তুলে নিতে বাধ্য করেছে কে? এই সরকার। জাতীয় সমন্বয়ক পার্টির করকার। কীভাবে? প্যাসিভ সম্মতির মাধ্যমে। যেখানে অ্যাকশন রিকোয়ার্ড, সেখানে ইনঅ্যাকশন অপরাধ। সরকার বা জাতীয় নাগরিক পার্টি ভিক্টিমের পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করেনি বলেই মেয়েটি মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

    অর্ণবের গলায় ফুলের মালা পরিয়েছে কারা? হাতে কোরান শরীফ তুলে দিয়েছে কারা? তারা, যারা প্রকাশ্যে মানুষ খু**নের হুমকি দেওয়ার পরও সরকার তাদেরকে গ্রেপ্তার করে না। যাদের বিরুদ্ধে জাতীয় সমন্বয়ক পার্টি কোনো কথা বলে না।

    নারীবিরোধী জ**ঙ্গী মবের সাথে থানায় আলোচনার নামে কৌশলে সাহস দিতে গিয়েছে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতারা। ক্যামেরায় আলোচনা দেখিয়ে গোপনে বলেছে, আছি, তোমাদের সাথেই আছি, অর্ণবকে ছাড়িয়ে নাও, আমরা তো নিজ নামে তাকে ছাড়াতে পারি না, আমাদের হয়ে কাজটা তোমরা করে দাও।

    সুতরাং, কোনো ভণ্ড বাটে পড়ে আছিয়ার পক্ষে দাঁড়ালেই সে ধর্ষণের বিপক্ষে না। সে রাজনীতিক মতলব চরিতার্থ করতে গিয়েছে। পলিটিক্যাল স্কোর বাড়াতে গিয়েছে। লেফট-লিনিং ভোটারদের ধোঁকা দিতে গিয়েছে। দেশব্যাপী এদের আসল চেহারা দেখে ফেলেছে। এরাই সারাদেশে নারী নিপীড়নের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। এরাই মাজার ভেঙেছে, নারী ফুটবল বন্ধ করেছে, গানের আসর, বাউল মেলা, বইমেলা প্রভৃতিতে হামলা চালিয়েছে। এরাই নিজেদের বটবাহিনী দ্বারা ফেসবুকে নারীদের বুলিং করছে। গালাগালি করছে। মুখ না ঢাকলেই উলঙ্গ নারী বলে মন্তব্য করছে।

    যদি এরা সত্যিই আছিয়ার পক্ষের লোক হতো, ধর্ষণ ও নারী পীড়নের বিরুদ্ধশক্তি হতো, তাহলে অর্ণবকান্ডে জড়িত প্রত্যেকে জেলে থাকতো। মাজার, বইমেলা, গানের আসর, বাউলমেলা এসবে হামলাকারীদের গ্রেপ্তার করতো। ফেসবুকের বটরবাহিনীর বিরুদ্ধে কথা বলতো। বুলি শুনে ভোলার অভ্যাস বাঙালিকে ত্যাগ করতে হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি
    Next Article ওয়ান-ইলেভেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকায় বিরাট ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক
    JoyBangla Editor

    Related Posts

    আজ ১০ই জুলাই, হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী

    July 10, 2026

    গাড়ির চাপ কমাতে চালু হচ্ছে ‘যানজট শুল্ক’

    July 10, 2026

    আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ কি পুরস্কার!

    July 9, 2026

    হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

    July 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    কেন মানুষ জুলাই  CDI লিখছে? ২৪ এ দেশকে কি দিয়েছে?

    July 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    By JoyBangla EditorJuly 11, 20260

    আফজাল  হোসেন যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি। পথে ঘাটে, বাজারে,…

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.