Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার, উত্তপ্ত চবি ক্যাম্পাস

    May 11, 2026

    সুশীলতার মুখোশে‘গুপ্ত’কারিগর: দেশ ধ্বংসের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের চেনার সময় এখনই!

    May 11, 2026

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এক মাসে পুঁজিবাজার থেকে ১৭ হাজার কোটি টাকা হাপিশ!
    Economics

    এক মাসে পুঁজিবাজার থেকে ১৭ হাজার কোটি টাকা হাপিশ!

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 3, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের পুঁজিবাজারে টানা ধসের মধ্যে বিনিয়োগকারীরা হারিয়েছেন ১৭ হাজার কোটি টাকার বেশি। চলতি এপ্রিল মাসে ১৮ কার্যদিবসের মধ্যে ১৫ দিনই সূচক পতনে লালবৃত্তে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মাসের শুরুতে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ২১৯ পয়েন্টে, মাস শেষে তা নেমে এসেছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে- অর্থাৎ ৩০২ পয়েন্টের পতন। বাজারে তারল্য সংকট, আস্থার ঘাটতি এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিনিয়োগকারীরা দিশেহারা।

    বাজারসংশ্লিষ্টরা বলছেন, এই ধস নিয়ন্ত্রণে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পদক্ষেপ পর্যাপ্ত ছিল না। বরং তারা প্রয়োজনীয় সংস্কার, দক্ষ জনবল নিয়োগ ও নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

    পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য এ এফ এম নেসারউদ্দীন মন্তব্য করেন, “বিএসইসির কাঠামোগত দুর্বলতা এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিচালক ও ডেপুটি পরিচালক পর্যায়ে দক্ষ লোকবল নেই। যারা নিচের স্তরে আছে, তারা সিদ্ধান্ত নিতে পারে না—শুধু ফাইল চালায়।”

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি আস্থা তৈরির কোনো চেষ্টা নেই। সরকারের নীতি-নির্ধারকদের মনোযোগও বাজারের দিকে নেই। বরং তারা সংকটকেই অবহেলা করছে।”

    অর্থনীতিবিদ ড. জায়েদ বখত বলেন, “পুঁজিবাজারে যখন বিনিয়োগকারীদের আস্থা থাকে না, তখন যেকোনো ইতিবাচক পদক্ষেপও ফল দেয় না। সরকার এবং বিএসইসি উভয়ই তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা না করলে বাজার আরও অস্থিতিশীল হবে।”

    পুঁজিবাজারে বর্তমান অস্থিরতার জন্য বিশেষজ্ঞরা সরকার ও নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি এবং বারবার নীতির পরিবর্তন বিনিয়োগকারীদের আস্থা চুরমার করে দিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমতামত || নোবেল বিজয়ী ড. ইউনূস: শান্তির দূত থেকে যুদ্ধপ্রিয় স্বৈরশাসকের রূপান্তর
    Next Article দেশে নতুন বিনিয়োগে স্থবিরতা
    JoyBangla Editor

    Related Posts

     ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

    May 10, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026

    চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলালেন আমানতকারীরা

    May 4, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার, উত্তপ্ত চবি ক্যাম্পাস

    By JoyBangla EditorMay 11, 20260

    ঢাকা, ১১ মে, ২০২৬: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় ক্যাম্পাসে রাজনৈতিক…

    সুশীলতার মুখোশে‘গুপ্ত’কারিগর: দেশ ধ্বংসের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের চেনার সময় এখনই!

    May 11, 2026

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    ৫৪ বছর আগে নিখোঁজ জাহাজডুবিতে, যখন ফিরলেন বয়স ৮০

    May 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.