Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কী দিয়েছিলেন শেখ হাসিনা ভারতকে, যা ভারত চিরকাল মনে রাখবে?

    August 13, 2026

    মুক্তিযুদ্ধ জাদুঘর-স্মারক-ভাস্কর্য ভাঙার  শাস্তি নেই: জুলাই জাদুঘরের ক্ষেত্রে ১০ বছর জেল

    August 13, 2026

    বিএনপি-জামাতের লুটেরা জোটের পতন চাই, জ্বালানি সন্ত্রাসের বিচার চাই

    August 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার আয়োজনে শহীদ জননী জাহানারা ইমাম স্মরণ
    United Kingdom - যুক্তরাজ্য

    ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার আয়োজনে শহীদ জননী জাহানারা ইমাম স্মরণ

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 30, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অর্পিত দায়িত্ব  যথাযথ পালনের অঙ্গীকার

    লন্ডন, ২৮ জুন:  ঘাতক দালাল নির্মূল কমিটি  যুক্তরাজ্য শাখার আয়োজনে শহীদ জননী জাহানারা ইমাম স্মরণ সভায় তাঁর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

    গত ২৬ জুন পূর্ব লন্ডনে লন্ডন নাংলা প্রেসক্লাব হলরুমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে শহীদ জননী জাহানারা ইমামের ৩১তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা অনুষ্ঠিত হয়।

    স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ। অনুষ্ঠানের শুরুতে শহীদ জননী জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

     মহিয়সী জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণআদালত গঠন ও যুদ্ধাপরাধীদের শাস্তির দাবীতে চালিত আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য গঠনে জাহানারা ইমাম কিভাবে তরুণদের যুক্ত করেছিলেন সেই  প্রেক্ষিত নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আনসার আহমদ উল্লাহ।

    আরো স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও   সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিসা গাজী। আলোচকদের বক্তব্যে বার বার যে কথাটি উচ্চারিত হয়েছে তা হলো, শ্রদ্ধেয়া জাহানারা ইমাম যে উদ্দেশ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেছিলেন এবং দেশবাসীর উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথ পালন করতে হবে। একাত্তরের ঘাতকদের বিচার  সম্পন্ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের শ্লোগান ‘জয় বাংলা’ অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

     ‘মাগো ভাবনা কেন?’  মূল থিমকে কেন্দ্র করে  অনুষ্ঠানে জাহানারা ইমাম স্মরণ ও নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি ছিল মূল উপস্থাপন। জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ বই থেকে পাঠ করেন  বাচিক শিল্পী মুনিরা পারভীন।  স্বরচিত কবিতা পাঠ করেন কবি শামীম আজাদ, কবি হামিদ মোহাম্মদ,  মো. হরমুজ আলী, মাসুক ইবনে আনিস, মাহফুজা তালুকদার, মুজিবুল হক মনি ও ধনঞ্জয় পাল।

     কবি মিল্টন রহমান, শামীম আহমেদ ও আতাউর রহমান মিলাদ অনুষ্ঠানে উপস্থি হতে পারেননি। তাদের পাঠানো কবিতা আবৃত্তি করেন উর্মি মাজহার।  কবি জুয়েল রাজ-এর  লেখা কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন এবং কবি দিলু নাসেরের লেখা কবিতা পাঠ করেন নিলুফা ইয়াসমীন হাসান।

     শহীদ জননী জাহানারা ইমাম প্রয়াণের আগে  দেশবাসীর উদ্দেশ্যে যে চিঠি লিখে গেছেন তা পাঠ করে  শোনান নজরুল ইসলাম আকিব।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় কমিটির সদস্য মতিয়ার চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ  মোস্তাফিজুর রহমান বেলাল, সহসভাপতি জামাল খান ও নাজমা হোসেন।  আরো উপস্থিত ছিলেন সত্যব্রত দাশ স্বপন,  মাহমুদ হাসান মিঠু, লিপি ফেরদৌসী, হাফসা ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠান শেষে উদীচী ও সত্যেন সেন স্কুলের শিল্পী নুরুল ইসলাম ও অসীমা দেও নেতৃত্বে সমবেত কন্ঠে পরিবেশন করা হয় কালজয়ী গান ‘মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রæ এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা  প্রতিবাদ করতে জানি।’ সংবাদ বিজ্ঞপ্তি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনে ত্রয়োদশ ‘বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব’ আগামী ১৪ ও ১৫   সেপ্টেম্বর
    Next Article ভুল বুঝে আন্দোলন ও সংগঠন থেকে সরে যাওয়ার পালায় উমেমা ফাতেমা
    JoyBangla Editor

    Related Posts

    গল্প গানে আড্ডায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক বনভোজন

    August 12, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

    July 26, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    কী দিয়েছিলেন শেখ হাসিনা ভারতকে, যা ভারত চিরকাল মনে রাখবে?

    By JoyBangla EditorAugust 13, 20260

    শরিফুল হাসান বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় এ প্রশ্নটি সবচেয়ে বেশি উচ্চারিত ও বিতর্কিত হয়ে উঠেছে। শেখ…

    মুক্তিযুদ্ধ জাদুঘর-স্মারক-ভাস্কর্য ভাঙার  শাস্তি নেই: জুলাই জাদুঘরের ক্ষেত্রে ১০ বছর জেল

    August 13, 2026

    বিএনপি-জামাতের লুটেরা জোটের পতন চাই, জ্বালানি সন্ত্রাসের বিচার চাই

    August 13, 2026

    জীবন নেই, জীবিকাও নেই: বকেয়া বেতনের আশায় ফুটপাতে বসে থাকা

    August 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.