Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মহিলা পরিষদ: জুলাই মাসে ২৩৫ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার
    Bangladesh

    মহিলা পরিষদ: জুলাই মাসে ২৩৫ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চলতি বছরের জুলাই মাসে দেশে ২৩৫ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

    প্রতিবেদনে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ১৪৯ জন নারী এবং ৮৬ জন কন্যাশিশু।

    মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই ২০২৫ পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৬৬৪। অর্থাৎ, সহিংসতার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    প্রতিবেদনে ধর্ষণের ঘটনায়ও উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

    জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ৪৫ জন কন্যা ও ২৯ জন নারী, মোট ৭৪ জন। মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মার্চে সহিংসতার ঘটনা ছিল সর্বাধিক (৪৪২ জন)। এপ্রিল মাসে এ সংখ্যা ছিল ৩৩২, জানুয়ারিতে ২০৫, ফেব্রুয়ারিতে ১৮৯, মে মাসে ১৮৪ এবং জুনে ২০৩ জন।

    জানুয়ারি থেকে জুন পর্যন্ত পারিবারিক সহিংসতার ঘটনায় ২২ জন নারী ও কন্যাশিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। যেখানে ২০২৪ সালে পুরো বছরে এই সংখ্যা ছিল ২৫ জন। এতে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথমার্ধেই পারিবারিক সহিংসতার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে।

    জুলাই মাসে আত্মহত্যা করেছেন ১৮ জন নারী, যাদের মধ্যে ৩ জন কন্যাশিশু। একই মাসে হত্যার শিকার হয়েছেন ১৫ জন কন্যা ও ৬৩ জন নারী। এছাড়া যৌন সহিংসতার শিকার হয়েছেন ৯ জন কন্যা ও ৬ জন নারী।

    প্রতিবেদনে ‘কন্যা’ বলতে ০ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের বোঝানো হয়েছে। মোট ১৩ ধরনের নির্যাতন ও সহিংসতার বিবরণ উঠে এসেছে এই প্রতিবেদনে।

    বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, দেশে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সংস্থাটি এই প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা, আইন প্রয়োগে কঠোরতা এবং ভুক্তভোগীদের জন্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনতুন মীরজাফর ইউনুস, তার বিচার হবে- সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন
    Next Article টিআইবি: এক বছরে হয়রানির শিকার ৪৯৬ সাংবাদিক
    JoyBangla Editor

    Related Posts

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    মুজিবনগর দিবসে শেখ হাসিনার ঐক্যের আহ্বান

    April 17, 2026

    আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

    April 17, 2026

    ৯ শতাধিক আইনজীবীর তীব্র প্রতিবাদ: ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল, ২০২৬’ বাতিল ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নিন্দা

    April 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    By JoyBangla EditorApril 17, 20260

    সারওয়ার-ই আলম লন্ডন: একটি আনন্দ-আড্ডা কতটা প্রাণবন্ত হতে পারে তার অনন‍্য দৃষ্টান্ত স্থাপিত হয় গতকাল…

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026

     ফ্রান্সে অবৈধদের জন্য বিশাল সুযোগ; মালিকের অনুমতি ছাড়াই পাওয়া যাবে বৈধতা!

    April 17, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.