Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শহিদ বুদ্ধিজীবী দিবসে জামায়াত নেতাদের ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে হুঁশিয়ারি আওয়ামী লীগের
    Bangladesh

    শহিদ বুদ্ধিজীবী দিবসে জামায়াত নেতাদের ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে হুঁশিয়ারি আওয়ামী লীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে আঁতাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। ১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীদের হত্যা নিয়ে স্বাধীনতাবিরোধী শক্তি জামাতের নেতৃবৃন্দ তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। এই বক্তব্য শুধু ঐতিহাসিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর নয়, বরং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর।

    বাংলাদেশের ইতিহাস স্পষ্টভাবে সাক্ষ্য দেয় যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর–আলশামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। আন্তর্জাতিক গবেষণা, মুক্তিযুদ্ধকালীন দলিল, শহিদ পরিবারের সদস্যদের সাক্ষ্য এবং স্বাধীনতার পর বিভিন্ন তদন্ত প্রতিবেদনে অকাট্য দলিল হিসেবে উঠে আসে।

    মহান মুক্তিযুদ্ধের সময়ে শহিদ বুদ্ধিজীবীদের হত্যা নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য মূলত জামাতের নেতৃবৃন্দের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায় আড়াল করা এবং নতুন প্রজন্মকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার একটি গভীর ষড়যন্ত্র। এই বক্তব্যের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধকে অস্বীকার ও বিকৃত করার  অপচেষ্টা চালাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীন দেশের  দেশপ্রেমিক জনগণ কখনোই জামাতের এই আস্ফালন মেনে নেবে না। এ ধরনের অনৈতিহাসিক ও  অনুভূতিশূন্য বেপরোয়া মন্তব্যের দাঁতভাঙা জবাব দেবে।

    আজ স্বাধীন বাংলাদেশে চিহ্নিত পরাজিত শক্তির এই উল্লম্ফন সমগ্র জাতির জন্য বেদনার এবং তা আমাদের জাতীয় ইতিহাসের প্রতি চরম বিদ্রুপ। মহান মুক্তিযুদ্ধে জামাত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বিচারে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সত্য অর্জিত মহান স্বাধীনতার ইতিহাস বাঙালি জাতির জীবনে চির অক্ষয় ও অম্লান। কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তা আড়াল করা যাবে না। শহিদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ শোধ করতে বাংলার জনগণ সমগ্র জাতির আত্মত্যাগ ও  গৌরবোজ্জ্বল ইতিহাসের পক্ষে অবিচল আছে ও থাকবে।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিজয় দিবসে বীর বাঙালীর কণ্ঠরোধ,স্বাধীনতার বিজয় আজ হুমকির মুখে
    Next Article হামলা-ভাঙচুরে লন্ডভন্ড ছায়ানট!
    JoyBangla Editor

    Related Posts

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.