Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাম্প্রদায়িক সহিংসতা তীব্রতর, শঙ্কিত সংখ্যালঘু জনগোষ্ঠী: ঐক্য পরিষদ
    Bangladesh

    সাম্প্রদায়িক সহিংসতা তীব্রতর, শঙ্কিত সংখ্যালঘু জনগোষ্ঠী: ঐক্য পরিষদ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 7, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই দেশে সাম্প্রদায়িক সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

    সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় সারা দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা ও আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

    ঐক্য পরিষদের তথ্যমতে, গত ডিসেম্বর মাসে সারাদেশে অন্তত ৫১টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

    এর মধ্যে হত্যা ১০টি, চুরি ও ডাকাতি ১০টি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও জমিজমা দখল, লুটপাট ও অগ্নিসংযোগ ২৩টি, ধর্মীয় অবমাননা ও ‘র’-এর দালাল অভিযোগে আটক ও নির্যাতন ৪টি, ধর্ষণচেষ্টা ১টি এবং দৈহিক নির্যাতনের ঘটনা ৩টি।

    মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়েছে।

    চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও সহিংসতার এই ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

    সংগঠনটি জানায়, ২ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতিতে সত্যরঞ্জন দাসের ৯৬ শতক জমির ধানক্ষেতে আগুন দেওয়া হয়। ৩ জানুয়ারি শরীয়তপুরে কুপিয়ে ও শরীরে আগুন দিয়ে ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে হত্যা করা হয়।

    একই দিন ভোরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে মিলন দাসের বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে।

    একই ধরনের আরেকটি ঘটনা ঘটে কুমিল্লার হোমনায়, যেখানে সানু দাসের বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রূপা ও নগদ ২০ হাজার টাকা লুট করা হয়।

    ৪ জানুয়ারি শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মুখ বেঁধে তার দোকান থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। একই দিন ঝিনাইদহের কালিগঞ্জে ৪০ বছর বয়সী এক হিন্দু বিধবা নারীকে ধর্ষণ করে গাছের সঙ্গে বেঁধে মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ ওঠে।

    একই সময়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের কারণে ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ ও ‘ইসকনের সদস্য’ আখ্যা দিয়ে তার অপসারণের দাবি তোলে ধর্মান্ধ একটি গোষ্ঠী।

    এছাড়া ৪ জানুয়ারি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাড়েয়া গ্রামে চাঁদাবাজির ঘটনায় স্থানীয় এনসিপি নেতা এম এ তাফসীর ও তার সহযোগী মঞ্জুরুল আলমকে পুলিশ আটক করে।

    গত ৫ জানুয়ারি যশোরের মনিরামপুরে বরফকল ব্যবসায়ী ৩৭ বছর বয়সী রানা প্রতাপ বৈরাগীকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়।

    একই দিন নরসিংদীর পলাশে মুদিদোকানি মণি চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঐক্য পরিষদের মতে, এ ধরনের আরও বহু লোমহর্ষক ঘটনা ঘটেছে, যার পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।

    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

    সংগঠনটির দাবি, চলমান সহিংসতায় সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছে।

    ঐক্য পরিষদের মতে, নির্বাচনে সংখ্যালঘুদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধা দিতেই একটি সাম্প্রদায়িক দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে এসব সহিংসতা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এসব সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুসের অপশাসনে ২০২৫: ভিন্নমতের মৃত্যু ও ফ্যাসিস্ট সন্ত্রাসের বছর
    Next Article ভেনেজুয়েলাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি রাশিয়ার
    JoyBangla Editor

    Related Posts

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.