Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার
    Bangladesh

    কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 9, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দিদের ওপর অমানবিক নির্যাতন, ২৪ ঘণ্টা লকআপে রাখা এবং নিয়মিত খাবার ও পানি না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) কারাগার থেকে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ করেন  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক।

    কারাগারের শাপলা, বনফুল ও সূর্যমুখী ভবনের প্রায় দুই হাজার বন্দির পক্ষ থেকে লেখা ওই চিঠিতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে জেল কোড অমান্যের অভিযোগ আনা হয়েছে।

    চিঠিতে যা বলা হয়েছে

    কারাগারের বনফুল সেলের ৩/১ কক্ষে বন্দি তরিকুল ইসলাম (হাজতি নং- ৬১০৪৭/২৫) তার চিঠিতে উল্লেখ করেন, ২০২৬ সালের শুরু থেকেই কারা কর্তৃপক্ষ আইন অমান্য করে অনির্দিষ্টকালের জন্য ‘২৪ ঘণ্টা লকআপ’ প্রথা চালু করেছে।

    চিঠিতে তিনি লিখেন, ‘‘শাপলা, বনফুল ও সূর্যমুখী ভবনের প্রায় ১৮০০ থেকে ২০০০ জন হাজতিদের ২৪ ঘণ্টা লকআপে রেখে বিভিন্নভাবে মানবতাবিরোধী অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ কারা আইন বহির্ভূত কাজ।’’

    খাবার ও পানীয় সংকটের অভিযোগ

    শুধু আটকে রাখাই নয়, বন্দিদের মৌলিক অধিকার হরণের অভিযোগও করা হয়েছে। চিঠিতে দাবি করা হয়, ‘‘১৮০০ থেকে ২০০০ হাজতিদের কারাকর্তৃপক্ষ নিয়মিত খাবার পানি ও অন্যান্য খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত করে অমানবিক নির্যাতন চালাচ্ছে।’’

    আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা

    চিঠির শেষে তরিকুল ইসলাম এই পরিস্থিতিকে ‘নির্মম অত্যাচার’ উল্লেখ করে নিজেদের রক্ষায় আকুতি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘আপনাদের সকলের প্রতি আকুল আবেদন, আমার এই বার্তাটি বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক মানবতাবিরোধী সংস্থাকে অবগত করে আমার মত ২০০০ হাজতিদের এই নির্মম অত্যাচার থেকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।’’

    ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং পরবর্তীতে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর সংগঠনটির বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম তারেক তাদেরই একজন, যিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন।

    এ বিষয়ে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে বন্দিদের ২৪ ঘণ্টা লকআপে রাখা এবং খাদ্য সংকটের বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘আমেরিকা ফার্স্ট’ : ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে আসার ঘোষণা
    Next Article বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
    JoyBangla Editor

    Related Posts

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা?: জাতিসংঘের সতর্কবার্তা—

    August 14, 2026

    মুক্তিযুদ্ধ জাদুঘর-স্মারক-ভাস্কর্য ভাঙার  শাস্তি নেই: জুলাই জাদুঘরের ক্ষেত্রে ১০ বছর জেল

    August 13, 2026

    বিএনপি-জামাতের লুটেরা জোটের পতন চাই, জ্বালানি সন্ত্রাসের বিচার চাই

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.