Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
    Bangladesh

    গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 17, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ জিপের চাপায় রিপন সাহা (২৪) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক যুবদল নেতা আবুল হাসেম সুজনসহ দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

    শুক্রবার (১৬ জানুয়ারি) রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান এই তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

    গাড়িচাপায় নিহত রিপন সাহা (২৮) ওই ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। গ্রেপ্তার অন্যজনের নাম কামাল হোসেন সরদার। কামাল হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    ফিলিং স্টেশনের অপর ওয়েলম্যান মো. নজরুল ইসলাম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানান, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড়গামী ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৪ নম্বরের একটি কালো রঙের প্রাইভেটকার ফিলিং স্টেশনে এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। এরপর গাড়িতে থাকা ব্যক্তি টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।

    তেলের টাকা আদায়ের জন্য ওয়েলম্যান রিপন সাহা গাড়িটির পেছনে দৌড়ে যান এবং একপর্যায়ে গাড়ির সামনে দাঁড়িয়ে সেটি থামানোর চেষ্টা করেন। এ সময় চালক গাড়িটি তার ওপর তুলে দিলে রিপন সাহা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রাইভেটকারটি দ্রুত স্থান ত্যাগ করে।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় সাত মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন নিজে ফিলিং স্টেশন থেকে তেল নেন এবং একটি কাগজে কিছু লিখে তা ওয়েলম্যান রিপন সাহাকে দেখান। কিছুক্ষণ পর তিনি গাড়িতে উঠে বসেন। এরপর তেলের টাকা পরিশোধ না করে গাড়িটি চলতে শুরু করলে রিপন সাহা গাড়িটির সঙ্গে দৌড়ে সেটি আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি গাড়িটির নিচে চাপা পড়েন।

    তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়িচাপায় যুবক নিহততেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়িচাপায় যুবক নিহত

    স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি এবং সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন।

    এদিকে ঘটনার খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনায় ব্যবহৃত ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আবুল হাসেম সুজন ও কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleউত্তরায় ৭ তলা ভবনে আগুন, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬
    Next Article হিউম্যান রাইটস ওয়াচ: নির্বাচনের আগে বাংলাদেশে নারী-শিশু এবং সংখ্যালঘুদের ওপর বাড়ছে সহিংসতা
    JoyBangla Editor

    Related Posts

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় শিশু, নারী

    May 9, 2026

    কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

    May 9, 2026

    তিন সন্তানকে বাঁচালেও আগুনে পুড়ে মারা গেছেন বাবা-মা

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.