Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গীতিকবি মাহফুজা রহমানের বই প্রকাশনা উৎসব ও মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা
    United Kingdom - যুক্তরাজ্য

    গীতিকবি মাহফুজা রহমানের বই প্রকাশনা উৎসব ও মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 22, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নিলুফা ইয়াসমীন হাসান

    লন্ডন: সাহিত্যিক মাহফুজা রহমানের দুটি কাব্যগ্রন্থ ‘নতুন এক বৈরাগী আমি’ এবং ‘ছিঃ ছিঃ’ বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে ১৭ই মে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে এক মনোজ্ঞ সাস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল চমৎকার।

    বই আত্মার খোরাক, হৃদয়ের সমস্ত রুদ্ধ দ্বার খুলে দেয় বই। তাই বই প্রকাশনার উৎসবকে ঘিরে এত আয়োজন, শ্রোতা দর্শকের ছিল উপচে পড়া ভীড়। বাল্যকাল থেকেই সাহিত্য, গান, আবৃত্তি, নাটক ও শিল্পকলার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন মাহফুজা রহমান এবং আজও নিরলসভাবে লিখে যাচ্ছেন। তাঁর কবিতায় দেশপ্রেম, প্রকৃতি, প্রেম বিরহ থাকলেও সমাজের অনাচার, অবিচার, মানবতার অবমাননা, বঞ্চণা, বৈষম্য ইত্যাদি ব্যাপারগুলো উঠে এসেছে বার বার।

    মাহফুজা রহমান – এই গুণি মানুষটি বাংলাদেশ টেলিভিশনের একজন রেজিস্টার্ড গীতিকার। তাঁর বহু গান, বাংলাদেশের প্রথিতযশা সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রণব ঘোষ, ইমন সাহার মতো বিশিষ্ট সুরকাররা সুর করেছেন। সেই সুরারোপিত গানগুলো গেয়েছেন স্বনামধন্য শিল্পী পলাশ, সামিনা নবী, আলম আরা মিনু, অনিমা-ডি-কস্টা সহ অনেকে। লন্ডনের বিভিন্ন সাপ্তাহিকে নিয়মিত মাহফুজা রহমানের লেখা ছাপা হতো। তিনি বহু নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।

    মাহফুজা রহমান তাঁর সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ, ২০২৩ সালে সিটি অফ লন্ডন কর্পোরেশন থেকে, ব্রিটেনের প্রাচীনতম ও অত্যন্ত সম্মানজনক পদবী, “ফ্রীডম অফ দ্য সিটি অফ লন্ডন” সম্মাননা লাভ করেন। তাঁর স্বামী এমদাদ তালুকদারও তাঁর, সামাজিক কর্মকান্ডের জন্যে একই সম্মাননা অর্জন করেন।

    ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের সভাপতি সিরাজুল বাছিত চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে, কাউন্সিলর সাইদা চৌধুরী ও সৈয়দ জাফরের উপস্থাপনায় এবং মেজবাহ জামালের কন্ঠে মাহফুজা রহমানের লেখা ‘আলোয় আলোয় যাক বিশ্বভরে/

    প্রদীপ জ্বালো প্রদীপ জ্বালো সব ঘরে ঘরে’ কবিতা আবৃত্তির সাথে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

    ঢাকা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী মাহফুজা রহমানের লেখা চারটি গান একাধারে পরিবেশন করেন। গানের সাথে নৃত্য পরিবেশন করেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস ইউকের (বাফা) মনিরুল ইসলাম মুকুল, কাজী ফারহানা, সুপ্তি পাল ও নীহারিকা ভৌমিক।

    মাহফুজা রহমানের স্বামী এমদাদ তালুকদার এমবিই এদেশের সাহিত্য ও সাংষ্কৃতিক অঙ্গনে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব , তিনিও এই আনুষ্ঠানে মাহফুজা রহমানের কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরেন। মাহফুজা রহমানের বই নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, ‘নতুন এক বৈরাগী আমি’ বইয়ের সম্পাদক কবি হামিদ মোহাম্মদ এবং কলামিষ্ট আলমগীর শাহরিয়ার।

    মাহফুজা রহমানের লেখা গান পরিবেশন করেন ভারত থেকে আগত শিল্পী তৃপ্তি কনা দাস, আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিল্পী ভাতৃদ্বয় সৈয়দ জুবায়ের ও তারেক সৈয়দ। আরো যারা মাহফুজা রহমানের লেখা গান ও কবিতা পরিবেশন করেছেন তাঁরা হলেন, পাপিয়া দাস বাউল, মুজিবুল হক মণি, স্মৃতি আজাদ, মেজবাহ জামাল, এম কিউ হাসান, শারমীন চৌধুরী মিলা, মিজানুর রাহমান, মেজবাহ কামাল, মাহফুজা রহমানের লেখা ইংরেজি কবিতা থেকে পাঠ করেন ররি শিভালিসকি। সিরাজুল বাছিত চৌধুরী ও সাঈদা চৌধুরী দম্পতির বিশেষ নৃত্য পরিবেশনা দর্শকদের আনন্দের খোরাক জুগিয়েছে।

    মাহফুজা রহমানের জীবন আলেখ্য তুলে ধরেন ডলি ইসলাম, নিলুফা ইয়াসমীন হাসান ও সৈয়দ জাফর। মাহফুজা রহমানের উপর বায়োপিক তৈরি করেছেন মিনহাজ কিবরিয়া।

    অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শাহগির বখত ফারুখ, তারেক চৌধুরী, ফারুখ আহমেদ, আবু সুফিয়ান, মারুফ চৌধুরী, ইসমাইল হোসেন, মেজবাহ উদ্দিন ইকো, মুসলেহ উদ্দিন আহমেদ, সৈয়দ হামিদুল হক, মাহারুন আহমেদ মালা, মোস্তফা কামাল মিলন, শ্যামল চৌধুরী, শাহাব আহমেদ বাচ্চু, সৈয়দ এনামুল ইসলাম, হাসনাইন চৌধুরী, মাহমুদা চৌধুরী, আজম ফারুখ, সৈয়দা ফারহানা সুবর্ণা, রুবায়েত শারমিন ঝরা, সাইকা মোহাম্মদ ও জেসিকা মোহাম্মদ ।

    বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তুলেছিল মহিমান্বিত। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মবিন, লোকমান হোসেন, ফয়জুর রহমান খান, দেওয়ান গৌস সুলতান, আবু মুসা হাসান, আব্দুর রহমান খান, সৈয়দ গোলাম আলী, শহিদুল ইসলাম বাবলু, আহমেদ কবির এবং হুমায়ুন কবীর।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রাকীব, ব্যারিষ্টার নাজির উদ্দিন চৌধুরী, রিপা সুলতানা রাকীব, মির্জা আসাব বেগ, কাউন্সিলর আমিনা আলী, কাউন্সিলর সৈয়দা ফেরদৌসী পাশা, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, উর্মী মাজহার, মোস্তফা কামাল, গোলাম মোস্তফা, সাকির আহমেদ, সাবেক কাউন্সিলর ও স্পীকার আহবাব হোসাইন, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী প্রমুখ।

    উপস্থিত সকলের প্রতি নাট্যকার, লেখক, গীতিকবি মাহফুজা রহমানের কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং অনুষ্ঠানে আগত অতিথিদের রাতের খাবারে আপ্যায়ন করা হয়েছে। সামনের দিনগুলোতে লেখকের আরও নতুন নতুন বিস্তৃত লেখা ও চিন্তা পাঠককে মুগধ করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।

    অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে যে সকল প্রতিষ্ঠান সহযোগিতা করেছে তারা হলো ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকে, ব্রিটিশ বাংলাদেশী টিচার এসোসিয়েশন ইউকে, বাংলাদেশ ল’ এসোসিয়েশন, সাঈদা সি এবং বাফা ইউকে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাষ্ট্রে বিচারহীনতা মানে ধর্ষণের অনুমতি!
    Next Article যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ফিরতে হবে নিজ দেশে
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    যুক্তরাজ্যে অভিবাসীদের নিয়ম বদল নিয়ে লেবার দলে  বিদ্রোহ, ৭৮ এমপির ‍বিরোধিতা

    September 5, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুলের  তোড়া অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.