Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দিল্লির সঙ্গে আলোচনা শেষ, ১৫ আগস্টের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা
    Politics

    দিল্লির সঙ্গে আলোচনা শেষ, ১৫ আগস্টের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 24, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তিনি

    ভারত সরকারের সঙ্গে তাঁর প্রয়োজনীয় আলোচনা শেষ করেছেন এবং বাংলাদেশে ফেরার বিষয়ে নিজের ইচ্ছা ও কার্যকর পদক্ষেপ সম্পর্কে দিল্লিকে অবহিত করেছেন। সবকিছু ঠিক

    থাকলে আগামী ১৫ আগস্টের আগেই তিনি দিল্লির কাছে ‘ট্রাভেল পাস’ বা ভ্রমণ অনুমতির

    জন্য আবেদন করতে পারেন।

    আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো

    বলছে, দীর্ঘ সময় পর দেশে ফিরে আসার বিষয়ে শেখ হাসিনা এখন অনেকটাই

    দৃঢ়প্রতিজ্ঞ। তিনি তাঁর মনোভাবের কথা ভারতীয় কর্তৃপক্ষকে

    জানিয়েছেন। দলীয় প্রধানের পক্ষ থেকে তৃণমূলের সব স্তরের নেতাকর্মীদের

    প্রস্তুত থাকার জন্য বিশেষ বার্তা পাঠানো হয়েছে।

    ইউরোপ ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ

    হাসিনা মনে করছেন দলের এই ক্রান্তিকালে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তাঁর প্রধান

    দায়িত্ব। তিনি নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

    তৃণমূলের প্রতি দেওয়া বার্তায় বলা হয়েছে, ‘এবারের সংগ্রাম শেখ হাসিনাকে

    ফিরিয়ে আনার সংগ্রাম।’ এই লক্ষ্য নিয়ে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার

    প্রস্তুতি নিতে বলা হয়েছে।

    দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নেত্রী দ্রুততম

    সময়ের মধ্যে দেশে ফিরতে চান। তিনি যেভাবে ভারতে গিয়েছিলেন, সেভাবেই বীরদর্পে

    জনগণের মধ্যে ফিরে আসবেন। তাঁর ফিরে আসা উপলক্ষে বিপুল জনসমাগম করার লক্ষ্য নিয়ে

    আমরা প্রস্তুতি নিচ্ছি।”

    এদিকে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথোপকথন এবং দলীয়

    নেতাদের বক্তব্য অনুযায়ী, তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি

    হতেও আগ্রহী। ১৫ আগস্টকে সামনে রেখে বিশেষ কর্মসূচি বা সমাবেশের মাধ্যমে তিনি

    দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন রয়েছে।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ প্রধানের দেশে ফেরার এই ঘোষণা মূলত

    বিপর্যস্ত তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল হতে পারে।

    বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ফিরে আসা এবং আইনি পরিস্থিতি মোকাবিলা

    করার বিষয়টি অত্যন্ত জটিল বলে তারা মনে করেন।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে

    আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি দিল্লিতে অবস্থান করছেন। সম্প্রতি তাঁর

    বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা ও রায়ের খবর এলেও,

    তিনি রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করতে চান বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগ চক্রান্তের কাছে হেরেছে, রাজনীতিতে নয়:শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়!
    Next Article আওয়ামী লীগের রাজনীতিতে ‘ভোল পাল্টানোদের আর ঠাঁই হবে না: অধ্যাপক জাফর ইকবাল!
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    By JoyBangla EditorSeptember 24, 20260

    বাংলাদেশের রাজনীতিতে কি আবার সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে? নাকি সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে পাশাপাশি রেখে…

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026

    জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

    September 24, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.